হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কপ৩১ সম্মেলনের ফাঁকে এরদোয়ানের সঙ্গে বৈঠক, ইরান-তুরস্কের সম্পর্ক জোরদারে আলোচনা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
📌 সংক্ষেপ: ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানআঙ্কারা,১২ নভেম্বর-ইরান ও তুরস্কের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দিয়েছেন দুই দেশের রাষ্…


ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান

আঙ্কারা,১২ নভেম্বর-ইরান ও তুরস্কের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দিয়েছেন দুই দেশের রাষ্ট্রপ্রধান। সম্প্রতি অনুষ্ঠিত কপ-৩১ জলবায়ু সম্মেলনের ফাঁকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এক উচ্চপর্যায়ের বৈঠকে বসেন। বৈঠকে পারস্পরিক শ্রদ্ধা, সুপ্রতিবেশীসুলভ আচরণ ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে দুই দেশের মধ্যে সামগ্রিক সহযোগিতা এবং আঞ্চলিক স্থিতিশীলতা বাড়ানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

তুরস্কে অনুষ্ঠিত জাতিসংঘের ৩১তম জলবায়ু পরিবর্তন সম্মেলনের ফাঁকে আয়োজিত এ বৈঠকে দুই দেশের রাষ্ট্রপ্রধান তেহরান ও আঙ্কারার দ্বিপক্ষীয় সম্পর্কের পরিধি আরও বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করেন। এ ছাড়া বর্তমান বিশ্বের পাশাপাশি আঞ্চলিক ভূরাজনীতির গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর বিষয়গুলোও তাঁদের আলোচনায় উঠে আসে।

বৈঠকে দুই নেতা ইরান ও তুরস্কের মধ্যকার ঐতিহাসিক, সাংস্কৃতিক ও সভ্যতাগত সম্পর্কের বিশেষ গুরুত্বের কথা স্মরণ করেন। তাঁরা বলেন, দুই প্রতিবেশী দেশের জনগণের মধ্যে গভীর ও দীর্ঘদিনের সম্পর্ক অত্যন্ত তাৎপর্যপূর্ণ। রাজনৈতিক, অর্থনৈতিক, বাণিজ্যিক ও আঞ্চলিক বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়াতে দুই দেশের বিপুল ও অব্যবহৃত সম্ভাবনাকে কাজে লাগানোর ওপর তাঁরা জোর দেন।

আরও পড়ুন

নিখোঁজের একদিন পর জম্মু-কাশ্মীরে দুই পুলিশ কর্মকর্তার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান পারস্পরিক শ্রদ্ধা, সুপ্রতিবেশীসুলভ নীতি ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়ে নিজেদের দৃঢ় রাজনৈতিক সদিচ্ছার কথা পুনর্ব্যক্ত করেন। তাঁরা উল্লেখ করেন, দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়ানো, অর্থনৈতিক সহযোগিতা সহজ করা, দুই দেশের বেসরকারি খাতের মধ্যে যোগাযোগ জোরদার এবং সহযোগিতার বিভিন্ন সুযোগ কাজে লাগানোর মাধ্যমেই তেহরান-আঙ্কারা সম্পর্কের ভবিষ্যৎ আরও উজ্জ্বল করা সম্ভব।

বৈঠকে বর্তমান আঞ্চলিক পরিস্থিতি নিয়েও বিস্তারিত মতবিনিময় হয়। এ অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও দীর্ঘমেয়াদি নিরাপত্তা বজায় রাখতে প্রতিবেশী দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। দুই নেতা একমত হন, চলমান উত্তেজনা বৃদ্ধি রোধ এবং পুরো অঞ্চলে নতুন করে নিরাপত্তাহীনতা ছড়িয়ে পড়া ঠেকাতে নিরবচ্ছিন্ন সংলাপ, গঠনমূলক যোগাযোগ ও সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত জরুরি।

আলোচনায় আরও গুরুত্ব দেওয়া হয় যে, আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও টেকসই উন্নয়ন বজায় রাখার ক্ষেত্রে এ অঞ্চলের প্রতিটি দেশের সমান দায়িত্ব রয়েছে। অভিন্ন চ্যালেঞ্জ সফলভাবে মোকাবিলায় পারস্পরিক সহযোগিতা ও অভিন্ন দৃষ্টিভঙ্গির ভিত্তিতে নতুন কর্মপন্থা নির্ধারণ করতে হবে বলে মত দেন দুই রাষ্ট্রপ্রধান।

এস এম/ ১২ নভেম্বর ২০২৬


❓ সাধারণ জিজ্ঞাসা

প্রশ্ন: কপ৩১ সম্মেলনের ফাঁকে এরদোয়ানের সঙ্গে বৈঠক, ইরান-তুরস্কের সম্পর্ক জোরদারে আলোচনা সম্পর্কিত তথ্য কী?

উত্তর: ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানআঙ্কারা,১২ নভেম্বর-ইরান ও তুরস্কের মধ্যে দ্বিপক্ষীয় স। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

আন্তর্জাতিক
Card Image

কপ৩১ সম্মেলনের ফাঁকে এরদোয়ানের সঙ্গে বৈঠক, ইরান-তুরস্কের সম্পর্ক জোরদারে আলোচনা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কপ৩১ সম্মেলনের ফাঁকে এরদোয়ানের সঙ্গে বৈঠক, ইরান-তুরস্কের সম্পর্ক জোরদারে আলোচনা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানআঙ্কারা,১২ নভেম্বর-ইরান ও তুরস্কের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দিয়েছেন দুই দেশের রাষ্ট্রপ্রধান। সম্প্রতি অনুষ্ঠিত কপ-৩১ জলবায়ু সম্মেলনের ফাঁকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এক উচ্চপর্যায়ের বৈঠকে বসেন। বৈঠকে পারস্পরিক শ্রদ্ধা, সুপ্রতিবেশীসুলভ আচরণ ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে দুই দেশের মধ্যে সামগ্রিক সহযোগিতা এবং আঞ্চলিক স্থিতিশীলতা বাড়ানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।তুরস্কে অনুষ্ঠিত জাতিসংঘের ৩১তম জলবায়ু পরিবর্তন সম্মেলনের ফাঁকে আয়োজিত এ বৈঠকে দুই দেশের রাষ্ট্রপ্রধান তেহরান ও আঙ্কারার দ্বিপক্ষীয় সম্পর্কের পরিধি আরও বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করেন। এ ছাড়া বর্তমান বিশ্বের পাশাপাশি আঞ্চলিক ভূরাজনীতির গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর বিষয়গুলোও তাঁদের আলোচনায় উঠে আসে।বৈঠকে দুই নেতা ইরান ও তুরস্কের মধ্যকার ঐতিহাসিক, সাংস্কৃতিক ও সভ্যতাগত সম্পর্কের বিশেষ গুরুত্বের কথা স্মরণ করেন। তাঁরা বলেন, দুই প্রতিবেশী দেশের জনগণের মধ্যে গভীর ও দীর্ঘদিনের সম্পর্ক অত্যন্ত তাৎপর্যপূর্ণ। রাজনৈতিক, অর্থনৈতিক, বাণিজ্যিক ও আঞ্চলিক বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়াতে দুই দেশের বিপুল ও অব্যবহৃত সম্ভাবনাকে কাজে লাগানোর ওপর তাঁরা জোর দেন।প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান পারস্পরিক শ্রদ্ধা, সুপ্রতিবেশীসুলভ নীতি ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়ে নিজেদের দৃঢ় রাজনৈতিক সদিচ্ছার কথা পুনর্ব্যক্ত করেন। তাঁরা উল্লেখ করেন, দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়ানো, অর্থনৈতিক সহযোগিতা সহজ করা, দুই দেশের বেসরকারি খাতের মধ্যে যোগাযোগ জোরদার এবং সহযোগিতার বিভিন্ন সুযোগ কাজে লাগানোর মাধ্যমেই তেহরান-আঙ্কারা সম্পর্কের ভবিষ্যৎ আরও উজ্জ্বল করা সম্ভব।বৈঠকে বর্তমান আঞ্চলিক পরিস্থিতি নিয়েও বিস্তারিত মতবিনিময় হয়। এ অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও দীর্ঘমেয়াদি নিরাপত্তা বজায় রাখতে প্রতিবেশী দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। দুই নেতা একমত হন, চলমান উত্তেজনা বৃদ্ধি রোধ এবং পুরো অঞ্চলে নতুন করে নিরাপত্তাহীনতা ছড়িয়ে পড়া ঠেকাতে নিরবচ্ছিন্ন সংলাপ, গঠনমূলক যোগাযোগ ও সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত জরুরি।আলোচনায় আরও গুরুত্ব দেওয়া হয় যে, আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও টেকসই উন্নয়ন বজায় রাখার ক্ষেত্রে এ অঞ্চলের প্রতিটি দেশের সমান দায়িত্ব রয়েছে। অভিন্ন চ্যালেঞ্জ সফলভাবে মোকাবিলায় পারস্পরিক সহযোগিতা ও অভিন্ন দৃষ্টিভঙ্গির ভিত্তিতে নতুন কর্মপন্থা নির্ধারণ করতে হবে বলে মত দেন দুই রাষ্ট্রপ্রধান।এস এম/ ১২ নভেম্বর ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×