হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

টেকনাফে মানব পাচার চক্রের আস্তানায় যৌথ অভিযান: উদ্ধার ৮৪ জন, আটক ৩

শহিদুল ইসলাম ::

শহিদুল ইসলাম ::

সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৭ অপরাহ্ন

কক্সবাজারের টেকনাফের গহীন পাহাড়ে মানব পাচার ও অপহরণ চক্রের  আস্তানায় বিজিবি ও র‍্যাব যৌথ অভিযান চালিয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) বিকেল থেকে রাত ১২টা পর্যন্ত চলা এ অভিযানে ৮৪ জন নারী, পুরুষ ও শিশুকে উদ্ধার করা হয়, যাদের সাগরপথে মালয়েশিয়ায় পাচারের প্রস্তুতি চলছিল।

টেকনাফ ব্যাটালিয়ন (বিজিবি-২) এর অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, টেকনাফ সীমান্ত দিয়ে মানব পাচার ও অপহরণের ঘটনা বেড়ে যাওয়ায় বিজিবি ও র‍্যাব সর্বদা তৎপর রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে রাজারছড়া পাহাড়ি এলাকায় আস্তানা ঘিরে ফেলে অভিযান চালানো হয়।

অভিযান চলাকালে পাচারকারীরা যৌথবাহিনীকে লক্ষ্য করে গুলি ও পাথর নিক্ষেপ করে। পরে অভিযান চালিয়ে অন্তত ৮৪ জনকে উদ্ধার করা হয় এবং ৩ জন পাচারকারীকে আটক করা হয়। এসময় ২টি দেশীয় একনলা বন্দুক, ১টি বিদেশি পিস্তল ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

টেকনাফে মানব পাচার চক্রের আস্তানায় যৌথ অভিযান: উদ্ধার ৮৪ জন, আটক ৩

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

টেকনাফে মানব পাচার চক্রের আস্তানায় যৌথ অভিযান: উদ্ধার ৮৪ জন, আটক ৩

প্রতিবেদক: শহিদুল ইসলাম :: | প্রকাশিত: সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৭ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের টেকনাফের গহীন পাহাড়ে মানব পাচার ও অপহরণ চক্রের  আস্তানায় বিজিবি ও র‍্যাব যৌথ অভিযান চালিয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) বিকেল থেকে রাত ১২টা পর্যন্ত চলা এ অভিযানে ৮৪ জন নারী, পুরুষ ও শিশুকে উদ্ধার করা হয়, যাদের সাগরপথে মালয়েশিয়ায় পাচারের প্রস্তুতি চলছিল। টেকনাফ ব্যাটালিয়ন (বিজিবি-২) এর অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, টেকনাফ সীমান্ত দিয়ে মানব পাচার ও অপহরণের ঘটনা বেড়ে যাওয়ায় বিজিবি ও র‍্যাব সর্বদা তৎপর রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে রাজারছড়া পাহাড়ি এলাকায় আস্তানা ঘিরে ফেলে অভিযান চালানো হয়। অভিযান চলাকালে পাচারকারীরা যৌথবাহিনীকে লক্ষ্য করে গুলি ও পাথর নিক্ষেপ করে। পরে অভিযান চালিয়ে অন্তত ৮৪ জনকে উদ্ধার করা হয় এবং ৩ জন পাচারকারীকে আটক করা হয়। এসময় ২টি দেশীয় একনলা বন্দুক, ১টি বিদেশি পিস্তল ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×