কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে একাধিক মানবপাচার মামলার এজাহারনামীয় ও চার্জশিটভুক্ত পলাতক আসামি আবদুল করিমকে (৫০) গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৫)।
রবিবার (১ নভেম্বর ২০২৬) ভোর সাড়ে ৩টার দিকে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের উত্তর কচ্ছপিয়া এলাকার কচ্ছপিয়া ঘাট থেকে তাকে গ্রেফতার করা হয়।
রবিবার বিকেলে এসআরবি-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এসআরবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৫, সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প)-এর একটি আভিযানিক দল বাহারছড়ার কচ্ছপিয়া ঘাট এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় দীর্ঘদিন ধরে পলাতক থাকা সক্রিয় মানবপাচার চক্রের অন্যতম শীর্ষ সদস্য আবদুল করিমকে আটক করা হয়।
উখিয়ায় তিন মাসে ৬০৪ জন গ্রেপ্তার-আটক, উদ্ধার ৩ লাখের বেশি ইয়াবা
গ্রেফতারকৃত আবদুল করিম টেকনাফের বাহারছড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উত্তর কচ্ছপিয়া এলাকার মৃত ছৈয়দ ওমরের ছেলে।
প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, তার বিরুদ্ধে একাধিক মানবপাচার মামলা রয়েছে এবং তিনি এসব মামলায় এজাহারনামীয় ও চার্জশিটভুক্ত পলাতক আসামি।
আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার জন্য তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি কর্তৃপক্ষ। মানবপাচারসহ সব ধরনের সংঘবদ্ধ অপরাধ নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
❓ সাধারণ জিজ্ঞাসা
প্রশ্ন: টেকনাফে এসআরবির অভিযানে মানবপাচার মামলার শীর্ষ আসামি গ্রেফতার সম্পর্কিত তথ্য কী?
উত্তর: কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে একাধিক মানবপাচার মামলার এজাহারনামীয় ও চার্জশিটভুক্ত পলাতক আসামি আবদুল করিমকে (৫০) গ্রেফতার করেছে স্। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।




মন্তব্য করুন