হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

টেকনাফে ৫ কোটি টাকার মাদক উদ্ধার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ১৯ মার্চ ২০২২, ০৩:৪০ অপরাহ্ন

১.০১৪ কেজি ক্রিস্টাল মেথ আইস এবং ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) সদস্যরা। যার আনুমানিক মূল্য ৫ কোটি ৩৭ লাখ টাকা। আজ শনিবার ভোররাতে উপজেলার হ্নীলা বিওপির দায়িত্বপূর্ণ বিআরএম -১২ হতে আনুমানিক ৭০০ মিটার দক্ষিণে খুরের দ্বীপ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

টেকনাফ বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের মাধ্যমে খবর পাওয়া যায়, খুরের দ্বীপ এলাকা দিয়ে মাদকের একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ করতে পারে। এমন তথ্যের ভিত্তিতে হ্নীলা বিওপির একটি বিশেষ টহলদল তাৎক্ষণিকভাবে উক্ত এলাকায় গিয়ে কেওড়া জঙ্গলে গোপনে অবস্থান করে।

টহলদল আনুমানিক ভোররাত সাড়ে ৩টার সময় দু’জন ব্যক্তিকে মিয়ানমার হতে একটি কাঠের নৌকাযোগে শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখে। টহলদল উক্ত ব্যক্তিদেরকে দেখা মাত্রই চ্যালেঞ্জ করে খুব দ্রুত তাদের দিকে অগ্রসর হয়।

চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মিয়ানমারের দিকে চলে যেতে থাকলে বিজিবি টহলদল উক্ত সন্দেহভাজন চোরাকারবারীদের লক্ষ্য করে গুলি ছুঁড়ে তাদেরকে থামানোর চেষ্টা করে। বিজিবির গুলিতে চোরাকারবারিরা ভীতসন্ত্রস্ত হয়ে নৌকা হতে ঝাঁপ দিয়ে রাতের অন্ধকারে সাঁতার দিয়ে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়।

আরও পড়ুন

ঋতু বদলের এই সময়ে সর্দি-কাশি ও ভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষিত থাকার সহজ কিছু উপায়

পরবর্তীতে টহলদল ওই স্থানে পৌঁছে পাচারকারীদের ফেলে যাওয়া নৌকাটি জব্দ করে। নৌকাটিতে তল্লাশি করে নৌকার ভিতর হতে ১.০১৪ কেজি ক্রিস্টাল মেথ (আইস) এবং ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয় ।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, চোরাকারবারীদের আটকের জন্য উক্ত এলাকা ও পার্শ্ববর্তী স্থানে পরবর্তী ভোর ৫টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হলেও তাদেরকে আটক করা সম্ভব হয়নি ।

তিনি আরও জানান, উদ্ধারকৃত মালিকবিহীন ক্রিস্টাল মেথ আইস এবং ইয়াবা ট্যাবলেট বর্তমানে ব্যাটালিয়ন সদরের স্টোরে জমা রাখা হয়েছে এবং প্রয়োজনীয় আইনী কার্যক্রম শেষে তা ধ্বংস করা হবে ।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

টেকনাফে ৫ কোটি টাকার মাদক উদ্ধার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

টেকনাফে ৫ কোটি টাকার মাদক উদ্ধার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ১৯ মার্চ ২০২২, ০৩:৪০ অপরাহ্ন
Print Image
১.০১৪ কেজি ক্রিস্টাল মেথ আইস এবং ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) সদস্যরা। যার আনুমানিক মূল্য ৫ কোটি ৩৭ লাখ টাকা। আজ শনিবার ভোররাতে উপজেলার হ্নীলা বিওপির দায়িত্বপূর্ণ বিআরএম -১২ হতে আনুমানিক ৭০০ মিটার দক্ষিণে খুরের দ্বীপ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। টেকনাফ বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের মাধ্যমে খবর পাওয়া যায়, খুরের দ্বীপ এলাকা দিয়ে মাদকের একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ করতে পারে। এমন তথ্যের ভিত্তিতে হ্নীলা বিওপির একটি বিশেষ টহলদল তাৎক্ষণিকভাবে উক্ত এলাকায় গিয়ে কেওড়া জঙ্গলে গোপনে অবস্থান করে। টহলদল আনুমানিক ভোররাত সাড়ে ৩টার সময় দু’জন ব্যক্তিকে মিয়ানমার হতে একটি কাঠের নৌকাযোগে শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখে। টহলদল উক্ত ব্যক্তিদেরকে দেখা মাত্রই চ্যালেঞ্জ করে খুব দ্রুত তাদের দিকে অগ্রসর হয়। চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মিয়ানমারের দিকে চলে যেতে থাকলে বিজিবি টহলদল উক্ত সন্দেহভাজন চোরাকারবারীদের লক্ষ্য করে গুলি ছুঁড়ে তাদেরকে থামানোর চেষ্টা করে। বিজিবির গুলিতে চোরাকারবারিরা ভীতসন্ত্রস্ত হয়ে নৌকা হতে ঝাঁপ দিয়ে রাতের অন্ধকারে সাঁতার দিয়ে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল ওই স্থানে পৌঁছে পাচারকারীদের ফেলে যাওয়া নৌকাটি জব্দ করে। নৌকাটিতে তল্লাশি করে নৌকার ভিতর হতে ১.০১৪ কেজি ক্রিস্টাল মেথ (আইস) এবং ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয় । টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, চোরাকারবারীদের আটকের জন্য উক্ত এলাকা ও পার্শ্ববর্তী স্থানে পরবর্তী ভোর ৫টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হলেও তাদেরকে আটক করা সম্ভব হয়নি । তিনি আরও জানান, উদ্ধারকৃত মালিকবিহীন ক্রিস্টাল মেথ আইস এবং ইয়াবা ট্যাবলেট বর্তমানে ব্যাটালিয়ন সদরের স্টোরে জমা রাখা হয়েছে এবং প্রয়োজনীয় আইনী কার্যক্রম শেষে তা ধ্বংস করা হবে ।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×