কক্সবাজারের রামুর রেজুখাল চেকপোস্টে তল্লাশি চালিয়ে অভিনব কায়দায় শরীরে লুকিয়ে রাখা ১০ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ মো. ওমর (২৫) নামের এক মোটরসাইকেলচালককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মাদক পাচারে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।
গত শনিবার (৩১ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধীনস্থ রেজুখাল চেকপোস্টে এই অভিযান পরিচালিত হয়। রবিবার (১ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিবিজিএম, পিএসসি বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি জানায়, ৩১ অক্টোবর বিকেলে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি মোটরসাইকেল রেজুখাল চেকপোস্টে পৌঁছালে বিজিবির তল্লাশি দল সেটিতে থামায়। পরে চালক মো. ওমরের শরীর তল্লাশি করে অভিনব কায়দায় ফিটিং করা অবস্থায় ১০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়।
আটককৃত মো. ওমর বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার বাসিন্দা মো. আমিনের ছেলে। জব্দকৃত ইয়াবা, মোটরসাইকেল ও মোবাইলসহ আটক আসামিকে আইনানুগ প্রক্রিয়া গ্রহণের জন্য থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
উখিয়ায় তিন মাসে ৬০৪ জন গ্রেপ্তার-আটক, উদ্ধার ৩ লাখের বেশি ইয়াবা
সীমান্ত সুরক্ষা এবং মাদক চোরাচালান প্রতিরোধে ৩৪ বিজিবির এমন কঠোর অভিযান অব্যাহত থাকবে।
❓ সাধারণ জিজ্ঞাসা
প্রশ্ন: মেরিন ড্রাইভে বিজিবির চেকপোস্টে ১০ হাজার ইয়াবাসহ মোটরসাইকেল চালক আটক সম্পর্কিত তথ্য কী?
উত্তর: কক্সবাজারের রামুর রেজুখাল চেকপোস্টে তল্লাশি চালিয়ে অভিনব কায়দায় শরীরে লুকিয়ে রাখা ১০ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ মো. ওমর (২৫) নামের এক মোটরসা। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।




মন্তব্য করুন