হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

টেকনাফে ৯ হাজার ইয়াবাসহ তিন রোহিঙ্গা আটক

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ২৭ আগস্ট ২০২৩, ১১:২৮ পূর্বাহ্ন

টেকনাফে ৯ হাজার ইয়াবাসহ তিন রোহিঙ্গা আটক
ইয়াবাসহ আটককৃত রোহিঙ্গারা

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে নয় হাজার পিস ইয়াবাসহ তিন রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের (ডিএনসি) সদস্যরা।

শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক মো. সিরাজুল মোস্তফা মুকুল। এর আগে, বৃহস্পতিবার ভোরে টেকনাফ পৌরসভার পুরান পল্লান পাড়ার একটি বাসা থেকে তাদের আটক করা হয়।

আটককৃত হলেন- কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালীর রোহিঙ্গা ক্যাম্প-১১ এর হোছেনের ছেলে রাজা ওরফে মো. নুর, একই ক্যাম্পের নুরুল হকের ছেলে আব্দুর রহমান এবং মিয়ানমারের মংডুর মন্নিপাড়া এলাকার খায়রুল হকের ছেলে সামছুল হক।

আরও পড়ুন

অস্কারজয়ী চিলিয়ান চলচ্চিত্র নির্মাতা সেবাস্তিয়ান লেলিও আর নেই

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক মো. সিরাজুল মোস্তফা মুকুল জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে ডিএনসির একটি টিম পৌরসভার পুরান পল্লান পাড়ার একটি বাসায় অভিযান চালায়। এ সময় তিন রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করা হয়। পরে ঘরে তল্লাশি নয় হাজার পিস ইয়াবা উদ্ধার করে ডিএনসি।

তিনি আরো জানান, এ ঘটনায় আটককৃত রোহিঙ্গাদের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

টেকনাফে ৯ হাজার ইয়াবাসহ তিন রোহিঙ্গা আটক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

টেকনাফে ৯ হাজার ইয়াবাসহ তিন রোহিঙ্গা আটক

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ২৭ আগস্ট ২০২৩, ১১:২৮ পূর্বাহ্ন
Print Image
টেকনাফে ৯ হাজার ইয়াবাসহ তিন রোহিঙ্গা আটক ইয়াবাসহ আটককৃত রোহিঙ্গারা কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে নয় হাজার পিস ইয়াবাসহ তিন রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের (ডিএনসি) সদস্যরা। শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক মো. সিরাজুল মোস্তফা মুকুল। এর আগে, বৃহস্পতিবার ভোরে টেকনাফ পৌরসভার পুরান পল্লান পাড়ার একটি বাসা থেকে তাদের আটক করা হয়। আটককৃত হলেন- কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালীর রোহিঙ্গা ক্যাম্প-১১ এর হোছেনের ছেলে রাজা ওরফে মো. নুর, একই ক্যাম্পের নুরুল হকের ছেলে আব্দুর রহমান এবং মিয়ানমারের মংডুর মন্নিপাড়া এলাকার খায়রুল হকের ছেলে সামছুল হক। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক মো. সিরাজুল মোস্তফা মুকুল জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে ডিএনসির একটি টিম পৌরসভার পুরান পল্লান পাড়ার একটি বাসায় অভিযান চালায়। এ সময় তিন রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করা হয়। পরে ঘরে তল্লাশি নয় হাজার পিস ইয়াবা উদ্ধার করে ডিএনসি। তিনি আরো জানান, এ ঘটনায় আটককৃত রোহিঙ্গাদের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×