হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

টেকনাফ সীমান্তের ওপারে রাতভর ব্যাপক গোলাগুলি, রোহিঙ্গা অনুপ্রবেশের চেষ্টা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ১০:১৫ অপরাহ্ন


বান্দরবান, ২৩ আগস্ট – বান্দরবানের নাইক্ষ্যংছড়ির সীমান্তবর্তী ইউনিয়ন ঘুমধুমের পর এবার বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের টেকনাফ অংশের ওপারে তীব্র গোলাগুলির শব্দ শুনতে পেয়েছেন স্থানীয়রা। গতকাল শুক্রবার (২২ আগস্ট) রাত ১১টার পর থেকে শুরু হওয়া গোলাগুলির শব্দ টানা শনিবার সকাল পর্যন্ত উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে শোনা গেছে।

স্থানীয়দের ধারণা, সীমান্তের ওপারে রাখাইন রাজ্যে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি এবং রোহিঙ্গা সশস্ত্র গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে।

আরও পড়ুন

কক্সবাজার পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে ২১ জন গ্রেপ্তার

হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের সদস্য সিরাজুল মোস্তফা চৌধুরী লালু জানান, গতরাত থেকে সকাল পর্যন্ত থেমে থেমে ওপারের কুমিরখালী, শীলখালী ও সাইডং এলাকা থেকে ব্যাপক গোলাগুলির শব্দ পাওয়া গেছে। গোলাগুলি শুরু হলে সীমান্তের চিংড়ি ঘেরের শ্রমিকরা নিরাপদ দূরত্বে সরে যান।

অন্যদিকে উখিয়ার একটি রোহিঙ্গা ক্যাম্পের মাঝি (কমিউনিটি নেতা) মোহাম্মদ এনায়েতউল্লাহ বলেন, সম্প্রতি রাখাইনে আরাকান আর্মি রোহিঙ্গাদের ওপর নির্যাতন বাড়িয়েছে। এ কারণে জীবন বাঁচাতে অনেক রোহিঙ্গা সীমান্তের কাছাকাছি অবস্থান নিয়েছে।

এদিকে সম্ভাব্য অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে কড়া তৎপরতা চালাচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সর্বশেষ শুক্রবার অনুপ্রবেশের চেষ্টা করা ৬২ জন রোহিঙ্গাকে প্রতিহত করার কথা জানিয়েছে বিজিবি।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ২৩ আগস্ট ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

টেকনাফ সীমান্তের ওপারে রাতভর ব্যাপক গোলাগুলি, রোহিঙ্গা অনুপ্রবেশের চেষ্টা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

টেকনাফ সীমান্তের ওপারে রাতভর ব্যাপক গোলাগুলি, রোহিঙ্গা অনুপ্রবেশের চেষ্টা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ১০:১৫ অপরাহ্ন
Print Image
[ad_1] বান্দরবান, ২৩ আগস্ট – বান্দরবানের নাইক্ষ্যংছড়ির সীমান্তবর্তী ইউনিয়ন ঘুমধুমের পর এবার বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের টেকনাফ অংশের ওপারে তীব্র গোলাগুলির শব্দ শুনতে পেয়েছেন স্থানীয়রা। গতকাল শুক্রবার (২২ আগস্ট) রাত ১১টার পর থেকে শুরু হওয়া গোলাগুলির শব্দ টানা শনিবার সকাল পর্যন্ত উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে শোনা গেছে।স্থানীয়দের ধারণা, সীমান্তের ওপারে রাখাইন রাজ্যে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি এবং রোহিঙ্গা সশস্ত্র গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে।হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের সদস্য সিরাজুল মোস্তফা চৌধুরী লালু জানান, গতরাত থেকে সকাল পর্যন্ত থেমে থেমে ওপারের কুমিরখালী, শীলখালী ও সাইডং এলাকা থেকে ব্যাপক গোলাগুলির শব্দ পাওয়া গেছে। গোলাগুলি শুরু হলে সীমান্তের চিংড়ি ঘেরের শ্রমিকরা নিরাপদ দূরত্বে সরে যান।অন্যদিকে উখিয়ার একটি রোহিঙ্গা ক্যাম্পের মাঝি (কমিউনিটি নেতা) মোহাম্মদ এনায়েতউল্লাহ বলেন, সম্প্রতি রাখাইনে আরাকান আর্মি রোহিঙ্গাদের ওপর নির্যাতন বাড়িয়েছে। এ কারণে জীবন বাঁচাতে অনেক রোহিঙ্গা সীমান্তের কাছাকাছি অবস্থান নিয়েছে।এদিকে সম্ভাব্য অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে কড়া তৎপরতা চালাচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সর্বশেষ শুক্রবার অনুপ্রবেশের চেষ্টা করা ৬২ জন রোহিঙ্গাকে প্রতিহত করার কথা জানিয়েছে বিজিবি।সূত্র: ঢাকা পোস্টএনএন/ ২৩ আগস্ট ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×