হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পেকুয়ায় ফসলি জমিতে মাটি কাটার দায়ে তিনজনকে কারাদন্ড

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ১১:১৪ অপরাহ্ন

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি::

কক্সবাজারের পেকুয়ায় ফসলি জমি থেকে মাটি (টপসয়েল) কাটার দায়ে তিনজনকে ভ্রাম্যমান আদালতে কারাদন্ড দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরী সোমবার দিবাগত রাত দেড়টার দিকে ভ্রাম্যমান আদালত বসিয়ে বিভিন্ন মেয়াদে তাঁদের সাজা দেন।

দন্ডপ্রাপ্তরা হলেন, চট্টগ্রামের বাঁশখালী উপজেলার জলদী এলাকার রফিক আহমদের ছেলে মোহাম্মদ শহীদ (২৪), শিলখালী ইউনিয়নের আঁধারঘোনা এলাকার মৃত মো. নুরুচ্ছফার ছেলে মোহাম্মদ কাইসার (২৭) ও বারবাকিয়া ইউনিয়নের জসিম উদ্দিনের ছেলে আরিফুল ইসলাম (২৪)।
এদের মধ্যে শহীদকে ছয়মাস, কাইসারকে চার মাস ও আরিফুল ইসলামকে দুই মাসের কারাদন্ড দেওয়া হয়েছে।
জানাগেছে, শিলখালীতে কয়েকদিন ধরে ফসলি জমির উপরি অংশের মাটি (টপসয়েল) কেটে পাচার করছিল একটি মাটি খেকো সিন্ডিকেট। তারা দিন ও রাতে স্কেভেটর (মাটি কাটার বিশেষ যন্ত্র) দিয়ে মাটি কেটে ডাম্পার গাড়ি করে পাচার করে আসছিল।খবর পেয়ে সোমবার দিবাগত রাতে পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেখানে অভিযান পরিচালনা করে তিনজনকে আটক করে। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে তাদের সাজা প্রদান করে।

এ ব্যাপারে পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরী বলেন, ফসলি জমি থেকে মাটি কাটার দায়ে শিলখালী ইউনিয়নের কাছারীমুরা এলাকায় গভীররাতে অভিযান পরিচালনা করি। এসময় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর (৪) ধারায় তিনজনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। কোন অবস্থায় ফসলী জমি কিংবা খাস জমিতে অবৈধ মাটি খনন বা জমির শ্রেণী পরিবর্তন করতে দেওয়া হবে না।
###

আরও পড়ুন

সিলেট নগরীতে যান চলাচলে কঠোর নিষেধাজ্ঞা ও ট্রাফিক পুলিশের বিশেষ নির্দেশনা

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

পেকুয়ায় ফসলি জমিতে মাটি কাটার দায়ে তিনজনকে কারাদন্ড

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পেকুয়ায় ফসলি জমিতে মাটি কাটার দায়ে তিনজনকে কারাদন্ড

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ১১:১৪ অপরাহ্ন
Print Image
পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি:: কক্সবাজারের পেকুয়ায় ফসলি জমি থেকে মাটি (টপসয়েল) কাটার দায়ে তিনজনকে ভ্রাম্যমান আদালতে কারাদন্ড দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরী সোমবার দিবাগত রাত দেড়টার দিকে ভ্রাম্যমান আদালত বসিয়ে বিভিন্ন মেয়াদে তাঁদের সাজা দেন। দন্ডপ্রাপ্তরা হলেন, চট্টগ্রামের বাঁশখালী উপজেলার জলদী এলাকার রফিক আহমদের ছেলে মোহাম্মদ শহীদ (২৪), শিলখালী ইউনিয়নের আঁধারঘোনা এলাকার মৃত মো. নুরুচ্ছফার ছেলে মোহাম্মদ কাইসার (২৭) ও বারবাকিয়া ইউনিয়নের জসিম উদ্দিনের ছেলে আরিফুল ইসলাম (২৪)। এদের মধ্যে শহীদকে ছয়মাস, কাইসারকে চার মাস ও আরিফুল ইসলামকে দুই মাসের কারাদন্ড দেওয়া হয়েছে। জানাগেছে, শিলখালীতে কয়েকদিন ধরে ফসলি জমির উপরি অংশের মাটি (টপসয়েল) কেটে পাচার করছিল একটি মাটি খেকো সিন্ডিকেট। তারা দিন ও রাতে স্কেভেটর (মাটি কাটার বিশেষ যন্ত্র) দিয়ে মাটি কেটে ডাম্পার গাড়ি করে পাচার করে আসছিল।খবর পেয়ে সোমবার দিবাগত রাতে পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেখানে অভিযান পরিচালনা করে তিনজনকে আটক করে। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে তাদের সাজা প্রদান করে। এ ব্যাপারে পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরী বলেন, ফসলি জমি থেকে মাটি কাটার দায়ে শিলখালী ইউনিয়নের কাছারীমুরা এলাকায় গভীররাতে অভিযান পরিচালনা করি। এসময় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর (৪) ধারায় তিনজনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। কোন অবস্থায় ফসলী জমি কিংবা খাস জমিতে অবৈধ মাটি খনন বা জমির শ্রেণী পরিবর্তন করতে দেওয়া হবে না। ###

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×