হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ঢাকাসহ ১৮ জেলা ও মহানগরে বিএনপির সমাবেশ শুক্রবার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ২৬ মে ২০২৩, ০১:০৭ পূর্বাহ্ন


ঢাকা, ২৫ মে – চলমান সরকারবিরোধী আন্দোলনের কর্মসূচি হিসেবে শুক্রবার (২৬ মে) ঢাকা মহানগর দক্ষিণসহ দেশের ৯ বিভাগের ১৮ জেলা ও মহানগরে জনসমাবেশ করবে বিএনপি।

গত ১৩ মে সারাদেশে দলটির ৮২ সাংগঠনিক ইউনিটে এ কর্মসূচি ঘোষণা করা হয়। বিরোধী দলের নেতাকর্মীদের গায়েবি মামলায় গ্রেফতার, মিথ্যা মামলা ও পুলিশি হয়রানি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, লোডশেডিং, সরকারের দুর্নীতির প্রতিবাদসহ ১০ দফা দাবি বাস্তবায়নে এ জনসমাবেশ করবে বিএনপি।

আরও পড়ুন

অস্কারজয়ী চিলিয়ান চলচ্চিত্র নির্মাতা সেবাস্তিয়ান লেলিও আর নেই

দলীয় সূত্র জানায়, সারাদেশে জনসমাবেশ সফল করতে এরইমধ্যে কেন্দ্রীয় নেতাদের দায়িত্ব দেওয়া হয়েছে। ঢাকা মহানগর বিএনপির উদ্যোগে শুক্রবার দুপুর আড়াইটায় যাত্রাবাড়ী শহীদ ফারুক হোসেন সড়কের পশ্চিম প্রান্তে জনসমাবেশ হবে। এছাড়া জিঞ্জিরায় বেলা ১১টায় সমাবেশ হবে। সেখানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী উপস্থিত থাকবেন।

অন্যান্য জেলা ও মহানগরে কর্মসূচি বাস্তবায়নেও উপস্থিত থাকবেন কেন্দ্রীয় নেতারা। এর মধ্যে বগুড়ায় দলের স্থায়ী কমিটি সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মানিকগঞ্জে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, লক্ষ্মীপুরে স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, শেরপুরে স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, খাগড়াছড়িতে দলের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, বান্দরবানে ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, সুনামগঞ্জে ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, ঠাকুরগাঁওয়ে ভাইস চেয়ারম্যান অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, সাতক্ষীরায় ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, বরগুনায় ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, চুয়াডাঙ্গায় ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, সিরাজগঞ্জে চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, পিরোজপুরে যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার, মাদারীপুরে যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও সৈয়দপুরে যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল উপস্থিত থাকবেন।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ২৫ মে ২০২৩

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::ঢাকাসহ ১৮ জেলা ও মহানগরে বিএনপির সমাবেশ শুক্রবার first appeared on DesheBideshe.


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ঢাকাসহ ১৮ জেলা ও মহানগরে বিএনপির সমাবেশ শুক্রবার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ঢাকাসহ ১৮ জেলা ও মহানগরে বিএনপির সমাবেশ শুক্রবার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ২৬ মে ২০২৩, ০১:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৫ মে – চলমান সরকারবিরোধী আন্দোলনের কর্মসূচি হিসেবে শুক্রবার (২৬ মে) ঢাকা মহানগর দক্ষিণসহ দেশের ৯ বিভাগের ১৮ জেলা ও মহানগরে জনসমাবেশ করবে বিএনপি। গত ১৩ মে সারাদেশে দলটির ৮২ সাংগঠনিক ইউনিটে এ কর্মসূচি ঘোষণা করা হয়। বিরোধী দলের নেতাকর্মীদের গায়েবি মামলায় গ্রেফতার, মিথ্যা মামলা ও পুলিশি হয়রানি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, লোডশেডিং, সরকারের দুর্নীতির প্রতিবাদসহ ১০ দফা দাবি বাস্তবায়নে এ জনসমাবেশ করবে বিএনপি। দলীয় সূত্র জানায়, সারাদেশে জনসমাবেশ সফল করতে এরইমধ্যে কেন্দ্রীয় নেতাদের দায়িত্ব দেওয়া হয়েছে। ঢাকা মহানগর বিএনপির উদ্যোগে শুক্রবার দুপুর আড়াইটায় যাত্রাবাড়ী শহীদ ফারুক হোসেন সড়কের পশ্চিম প্রান্তে জনসমাবেশ হবে। এছাড়া জিঞ্জিরায় বেলা ১১টায় সমাবেশ হবে। সেখানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী উপস্থিত থাকবেন। অন্যান্য জেলা ও মহানগরে কর্মসূচি বাস্তবায়নেও উপস্থিত থাকবেন কেন্দ্রীয় নেতারা। এর মধ্যে বগুড়ায় দলের স্থায়ী কমিটি সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মানিকগঞ্জে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, লক্ষ্মীপুরে স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, শেরপুরে স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, খাগড়াছড়িতে দলের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, বান্দরবানে ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, সুনামগঞ্জে ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, ঠাকুরগাঁওয়ে ভাইস চেয়ারম্যান অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, সাতক্ষীরায় ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, বরগুনায় ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, চুয়াডাঙ্গায় ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, সিরাজগঞ্জে চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, পিরোজপুরে যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার, মাদারীপুরে যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও সৈয়দপুরে যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল উপস্থিত থাকবেন। সূত্র: জাগো নিউজ আইএ/ ২৫ মে ২০২৩সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::ঢাকাসহ ১৮ জেলা ও মহানগরে বিএনপির সমাবেশ শুক্রবার first appeared on DesheBideshe. [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×