হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

দোহায় ইসরায়েলি হামলার ‘তীব্র নিন্দা’ জানালো ইরান

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৮ অপরাহ্ন


দোহা, ০৯ সেপ্টেম্বর – কাতারের রাজধানী দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে ইসরায়েলি হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন উল্লেখ করে এর তীব্র নিন্দা জানিয়েছে ইরান।

ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসমাইল বাকাই বলেছেন, এই অত্যন্ত বিপজ্জনক ও অপরাধমূলক ঘটনা সব ধরনের আন্তর্জাতিক নিয়মকানুনের একটি গুরুতর লঙ্ঘন। এটি কাতারের জাতীয় সার্বভৌমত্ব ও ভূখণ্ডের অখণ্ডতা লঙ্ঘন করছে।

আরও পড়ুন

টোকিওর মতবিনিময় সভায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রোডম্যাপ তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এর আগে, মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে দোহায় হামলা চালায় ইসরায়েল। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে বলেছে, তারা হামাসের কর্মকর্তাদের লক্ষ্য করে এই হামলা চালিয়েছে।

হামাসের একটি সূত্র আল-জাজিরাকে জানিয়েছে, হামাসের আলোচক দলকে নিশানা করে এই হামলা চালানো হয়।

এই ঘটনার কঠোর নিন্দা জানিয়েছে কাতার। কাতারি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি এক বিবৃতিতে বলেছেন, দেশটি এই হামলাকে সর্বোচ্চ কঠোরভাবে নিন্দা জানাচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, এই হামলার কড়া নিন্দা জানিয়ে কাতার সরকার নিশ্চিত করছে, তারা ইসরায়েলের এই অযাচিত কর্মকাণ্ড এবং আঞ্চলিক নিরাপত্তার প্রতি এর অবহেলা সহ্য করবে না। দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে যেকোনো পদক্ষেপও বরদাশত করা হবে না। সর্বোচ্চ স্তরে তদন্ত চলছে এবং যত তাড়াতাড়ি সম্ভব আরও বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

হামলায় হতাহতের সংখ্যা বা সম্পদের ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি।

সূত্র: জাগো নিউজ
এনএন/ ০৯ সেপ্টেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

দোহায় ইসরায়েলি হামলার ‘তীব্র নিন্দা’ জানালো ইরান

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

দোহায় ইসরায়েলি হামলার ‘তীব্র নিন্দা’ জানালো ইরান

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৮ অপরাহ্ন
Print Image
[ad_1] দোহা, ০৯ সেপ্টেম্বর – কাতারের রাজধানী দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে ইসরায়েলি হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন উল্লেখ করে এর তীব্র নিন্দা জানিয়েছে ইরান।ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসমাইল বাকাই বলেছেন, এই অত্যন্ত বিপজ্জনক ও অপরাধমূলক ঘটনা সব ধরনের আন্তর্জাতিক নিয়মকানুনের একটি গুরুতর লঙ্ঘন। এটি কাতারের জাতীয় সার্বভৌমত্ব ও ভূখণ্ডের অখণ্ডতা লঙ্ঘন করছে।এর আগে, মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে দোহায় হামলা চালায় ইসরায়েল। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে বলেছে, তারা হামাসের কর্মকর্তাদের লক্ষ্য করে এই হামলা চালিয়েছে।হামাসের একটি সূত্র আল-জাজিরাকে জানিয়েছে, হামাসের আলোচক দলকে নিশানা করে এই হামলা চালানো হয়।এই ঘটনার কঠোর নিন্দা জানিয়েছে কাতার। কাতারি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি এক বিবৃতিতে বলেছেন, দেশটি এই হামলাকে সর্বোচ্চ কঠোরভাবে নিন্দা জানাচ্ছে।বিবৃতিতে আরও বলা হয়েছে, এই হামলার কড়া নিন্দা জানিয়ে কাতার সরকার নিশ্চিত করছে, তারা ইসরায়েলের এই অযাচিত কর্মকাণ্ড এবং আঞ্চলিক নিরাপত্তার প্রতি এর অবহেলা সহ্য করবে না। দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে যেকোনো পদক্ষেপও বরদাশত করা হবে না। সর্বোচ্চ স্তরে তদন্ত চলছে এবং যত তাড়াতাড়ি সম্ভব আরও বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।হামলায় হতাহতের সংখ্যা বা সম্পদের ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি।সূত্র: জাগো নিউজএনএন/ ০৯ সেপ্টেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×