হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

দ্বাদশ সংসদ নির্বাচনে কক্সবাজারের ৪টি আসনে ৯ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০২৩, ০৭:০৭ অপরাহ্ন

আগামী ৭ জানুয়ারী অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজারের ৪টি সংসদীয় আসনের ৯টি উপজেলায় ৯জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে।

তারা হলেন, কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে চকরিয়ার উপজেলায় চকরিয়ার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাহিদ হোসাইন, পেকুয়া উপজেলায় কক্সবাজারের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা সাত্তার, কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে কুতুবদিয়া উপজেলায় কুতুবদিয়ার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাঈদীন নাঁহী, মহেশখালী উপজেলায় মহেশখালীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সোয়েব উদ্দীন খান, কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনে সদর উপজেলায় কক্সবাজারের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কৌশিক আহম্মদ খন্দকার, ঈদগাঁও উপজেলায় সিনিয়র সহকারী জজ সায়মা আফরীন হীমা, রামু উপজেলায় সিনিয়র সহকারী জজ মো. ওমর ফারুক, কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে উখিয়া উপজেলায় কক্সবাজারের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আখতার জাবেদ ও টেকনাফ উপজেলায় কক্সবাজারের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) আইন ও বিচার বিভাগের বিচার শাখা-১ এর সিনিয়র সহকারী সচিব মোর্শেদ আল মামুন ভূঁইয়া স্বাক্ষরিত এক আদেশে এই তথ্য প্রকাশ পেয়েছে।
ওই আদেশে কক্সবাজারের জন্য ৯ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সহ ৩০০ টি সংসদীয় আসনের জন্য মোট ৬৫৩ জন বিচার বিভাগীয় কর্মকর্তাকে মনোনয়ন দেওয়া হয়।

নির্বাচন কমিশনের অভিপ্রায় অনুযায়ী ১৯৭২ সালের গণপ্রতিনিধিত্ব আদেশের বিধান মতে প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট হিসাবে মনোনয়ন পাওয়া বিচার বিভাগীয় কর্মকর্তাগণ নির্বাচনের ২ দিন আগে, নির্বাচনের দিন ৭ জানুয়ারী এবং নির্বাচনের ২ পর অর্থাৎ আগামী ৫ জানুয়ারী থেকে ৯ জানুয়ারী পর্যন্ত মোট ৫ দিন নিজ নিজ দায়িত্বপ্রাপ্ত এলাকায় দায়িত্ব পালন করবেন।

আরও পড়ুন

কক্সবাজার পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে ২১ জন গ্রেপ্তার

বিচার বিভাগীয় কর্মকর্তাবৃন্দ গণপ্রতিনিধিত্ব আদেশের ৮৯ এ তে উল্লেখিত ৭৩ (২বি), ৭৪(২এ), ৩, ৪, ৫, ৬ মতে ৭৮, ৭৯, ৮০, ৮১, ৮২ অনুযায়ী ১৮৯৮ সালের ফৌজদারী দন্ড বিধির ১৯০ এর (১) উপধারা মতে নির্বাচনী অপরাধ সমুহ আমলে নিয়ে সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার করবেন।
নির্বাচন কমিশন কর্তৃক জাতীয় সংসদ নির্বাচনে প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট হিসাবে নিয়োগের জন্য মনোনীত ৬৫৩ জন বিচার বিভাগীয় কর্মকর্তাগণের চাকরি নির্বাচন কমিশন সচিবালয়ে ন্যস্ত করা হয়েছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

দ্বাদশ সংসদ নির্বাচনে কক্সবাজারের ৪টি আসনে ৯ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

দ্বাদশ সংসদ নির্বাচনে কক্সবাজারের ৪টি আসনে ৯ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০২৩, ০৭:০৭ অপরাহ্ন
Print Image
আগামী ৭ জানুয়ারী অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজারের ৪টি সংসদীয় আসনের ৯টি উপজেলায় ৯জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। তারা হলেন, কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে চকরিয়ার উপজেলায় চকরিয়ার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাহিদ হোসাইন, পেকুয়া উপজেলায় কক্সবাজারের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা সাত্তার, কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে কুতুবদিয়া উপজেলায় কুতুবদিয়ার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাঈদীন নাঁহী, মহেশখালী উপজেলায় মহেশখালীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সোয়েব উদ্দীন খান, কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনে সদর উপজেলায় কক্সবাজারের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কৌশিক আহম্মদ খন্দকার, ঈদগাঁও উপজেলায় সিনিয়র সহকারী জজ সায়মা আফরীন হীমা, রামু উপজেলায় সিনিয়র সহকারী জজ মো. ওমর ফারুক, কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে উখিয়া উপজেলায় কক্সবাজারের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আখতার জাবেদ ও টেকনাফ উপজেলায় কক্সবাজারের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) আইন ও বিচার বিভাগের বিচার শাখা-১ এর সিনিয়র সহকারী সচিব মোর্শেদ আল মামুন ভূঁইয়া স্বাক্ষরিত এক আদেশে এই তথ্য প্রকাশ পেয়েছে। ওই আদেশে কক্সবাজারের জন্য ৯ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সহ ৩০০ টি সংসদীয় আসনের জন্য মোট ৬৫৩ জন বিচার বিভাগীয় কর্মকর্তাকে মনোনয়ন দেওয়া হয়। নির্বাচন কমিশনের অভিপ্রায় অনুযায়ী ১৯৭২ সালের গণপ্রতিনিধিত্ব আদেশের বিধান মতে প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট হিসাবে মনোনয়ন পাওয়া বিচার বিভাগীয় কর্মকর্তাগণ নির্বাচনের ২ দিন আগে, নির্বাচনের দিন ৭ জানুয়ারী এবং নির্বাচনের ২ পর অর্থাৎ আগামী ৫ জানুয়ারী থেকে ৯ জানুয়ারী পর্যন্ত মোট ৫ দিন নিজ নিজ দায়িত্বপ্রাপ্ত এলাকায় দায়িত্ব পালন করবেন। বিচার বিভাগীয় কর্মকর্তাবৃন্দ গণপ্রতিনিধিত্ব আদেশের ৮৯ এ তে উল্লেখিত ৭৩ (২বি), ৭৪(২এ), ৩, ৪, ৫, ৬ মতে ৭৮, ৭৯, ৮০, ৮১, ৮২ অনুযায়ী ১৮৯৮ সালের ফৌজদারী দন্ড বিধির ১৯০ এর (১) উপধারা মতে নির্বাচনী অপরাধ সমুহ আমলে নিয়ে সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার করবেন। নির্বাচন কমিশন কর্তৃক জাতীয় সংসদ নির্বাচনে প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট হিসাবে নিয়োগের জন্য মনোনীত ৬৫৩ জন বিচার বিভাগীয় কর্মকর্তাগণের চাকরি নির্বাচন কমিশন সচিবালয়ে ন্যস্ত করা হয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×