হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

নরসিংদীতে কিশোরী ধর্ষণ ও হত্যা: প্রধান অভিযুক্ত নূরাসহ গ্রেফতার ৭

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন


নরসিংদী, ২৮ ফেব্রুয়ারি – নরসিংদীর মাধবদীতে কিশোরীকে ধর্ষণ ও পরিকল্পিতভাবে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত নূর মোহাম্মদ ওরফে নূরাসহ মোট সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাত ১০টার দিকে নূরাকে গাজীপুর এবং আলী হোসেনকে কিশোরগঞ্জ থেকে গ্রেফতার করা হয়। ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক বিষয়টি নিশ্চিত করেছেন।

এছাড়া ধর্ষণের ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগে স্থানীয় সালিশ বৈঠকের বিচারক ও মহিষাশুড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আহম্মদ আলী দেওয়ানকে গ্রেফতার করা হয়েছে এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকে দল থেকে বহিষ্কার করেছে সদর উপজেলা বিএনপি।

আরও পড়ুন

ইনানীতে নিয়ন্ত্রণহীন গ্যাসের আগুন ঘিরে আতঙ্ক, বিদ্যুৎহীন ৩ হাজার ৮০০ পরিবার

এর আগে শুক্রবার রাতে মাধবদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও পাঁচজনকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গ্রেফতারকৃত অন্যান্য আসামিরা হলেন মো. ইমরান দেওয়ান, গাফ্ফার, এবাদুল্লাহ ও মো. আইয়ুব।

প্রধান আসামি নূর মোহাম্মদ পেশায় একজন রিকশাচালক। পুলিশ ও নিহতের স্বজনরা জানান, প্রায় ১৫ দিন আগে নূরার নেতৃত্বে একটি দল ওই কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনার বিচার চেয়ে নিহতের পরিবার বিএনপি নেতা আহম্মদ আলী দেওয়ানের দ্বারস্থ হলে তিনি টাকার বিনিময়ে বিষয়টি রফাদফার চেষ্টা করেন এবং ব্যর্থ হয়ে পরিবারটিকে গ্রাম ছাড়ার চাপ দেন।

পরবর্তীতে গত বুধবার রাতে মেয়েকে নিয়ে স্বজনের বাড়িতে যাওয়ার পথে বড়ইতলা এলাকায় পৌঁছালে অভিযুক্তরা বাবার কাছ থেকে অস্ত্রের মুখে জিম্মি করে কিশোরীকে ছিনিয়ে নেয়। পরদিন বৃহস্পতিবার দুপুরে স্থানীয় একটি সরিষা ক্ষেত থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের মা ফাহিমা বেগম বাদী হয়ে মাধবদী থানায় নয়জনকে আসামি করে মামলা দায়ের করেন।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

নরসিংদীতে কিশোরী ধর্ষণ ও হত্যা: প্রধান অভিযুক্ত নূরাসহ গ্রেফতার ৭

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

নরসিংদীতে কিশোরী ধর্ষণ ও হত্যা: প্রধান অভিযুক্ত নূরাসহ গ্রেফতার ৭

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
Print Image
[ad_1] নরসিংদী, ২৮ ফেব্রুয়ারি – নরসিংদীর মাধবদীতে কিশোরীকে ধর্ষণ ও পরিকল্পিতভাবে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত নূর মোহাম্মদ ওরফে নূরাসহ মোট সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাত ১০টার দিকে নূরাকে গাজীপুর এবং আলী হোসেনকে কিশোরগঞ্জ থেকে গ্রেফতার করা হয়। ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক বিষয়টি নিশ্চিত করেছেন।এছাড়া ধর্ষণের ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগে স্থানীয় সালিশ বৈঠকের বিচারক ও মহিষাশুড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আহম্মদ আলী দেওয়ানকে গ্রেফতার করা হয়েছে এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকে দল থেকে বহিষ্কার করেছে সদর উপজেলা বিএনপি।এর আগে শুক্রবার রাতে মাধবদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও পাঁচজনকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গ্রেফতারকৃত অন্যান্য আসামিরা হলেন মো. ইমরান দেওয়ান, গাফ্ফার, এবাদুল্লাহ ও মো. আইয়ুব।প্রধান আসামি নূর মোহাম্মদ পেশায় একজন রিকশাচালক। পুলিশ ও নিহতের স্বজনরা জানান, প্রায় ১৫ দিন আগে নূরার নেতৃত্বে একটি দল ওই কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনার বিচার চেয়ে নিহতের পরিবার বিএনপি নেতা আহম্মদ আলী দেওয়ানের দ্বারস্থ হলে তিনি টাকার বিনিময়ে বিষয়টি রফাদফার চেষ্টা করেন এবং ব্যর্থ হয়ে পরিবারটিকে গ্রাম ছাড়ার চাপ দেন।পরবর্তীতে গত বুধবার রাতে মেয়েকে নিয়ে স্বজনের বাড়িতে যাওয়ার পথে বড়ইতলা এলাকায় পৌঁছালে অভিযুক্তরা বাবার কাছ থেকে অস্ত্রের মুখে জিম্মি করে কিশোরীকে ছিনিয়ে নেয়। পরদিন বৃহস্পতিবার দুপুরে স্থানীয় একটি সরিষা ক্ষেত থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের মা ফাহিমা বেগম বাদী হয়ে মাধবদী থানায় নয়জনকে আসামি করে মামলা দায়ের করেন। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×