বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি অবৈধ বিদেশি পিস্তল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুর কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধীনস্থ ঘুমধুম বিওপির একটি টহল দল সীমান্ত সংলগ্ন এলাকা থেকে অস্ত্রটি উদ্ধার করে।
বিজিবি জানায়, বেশ কিছুদিন ধরে একটি সংঘবদ্ধ চোরাকারবারী চক্র মিয়ানমারের অপরাধীদের সাথে যোগসাজশে সীমান্ত এলাকা দিয়ে অবৈধ অস্ত্র পাচার করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সীমান্ত পিলার-৩২ থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ‘জামালের ঘের’ এলাকায় অভিযান চালায় বিজিবি।
টহল দলের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে গেলেও ঘটনাস্থল তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল জব্দ করা হয়। তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
রূপগঞ্জে পোশাক কারখানায় ভয়াবহ কম্প্রেসার বিস্ফোরণ: চার শ্রমিক দগ্ধ, সবাই আশঙ্কাজনক
উদ্ধারকৃত পিস্তলটি আইনি প্রক্রিয়ার মাধ্যমে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর এবং এ সংক্রান্ত মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে বিজিবির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
❓ সাধারণ জিজ্ঞাসা
প্রশ্ন: নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল উদ্ধার সম্পর্কিত তথ্য কী?
উত্তর: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি অবৈধ বিদেশি পিস্তল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।




মন্তব্য করুন