হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

টেকনাফে বিজিবির অভিযানে সশস্ত্র ডাকাত চক্রের কবল থেকে ছিনতাই হওয়া অটোরিকশাসহ একজন উদ্ধার

নিজস্ব প্রতিবেদক ::

নিজস্ব প্রতিবেদক ::

বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ০৬:১৮ অপরাহ্ন

কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কৌশলগত টহল দলের তৎপরতায় সশস্ত্র ডাকাত চক্রের কবল থেকে একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীকে নিরাপদে উদ্ধার করা হয়েছে এবং তার ছিনতাই হওয়া অটোরিকশাটি উদ্ধার করা সম্ভব হয়েছে।

গত শনিবার (১৮ অক্টোবর) রাতে টেকনাফ সদর উপজেলার কচ্ছপিয়া সংলগ্ন মেরিন ড্রাইভ সড়কে এ ঘটনা ঘটে। বিষয়টি ২২ শে অক্টোবর এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করে বিজিবি।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) জানায়, গত ১৮ অক্টোবর রাত ৮টা ৪০ মিনিটের দিকে মেরিন ড্রাইভ সড়কে বিজিবির একটি দল নিয়মিত টহল কার্যক্রম চালাচ্ছিল। টহল চলাকালে রাতের আঁধারে এক আতঙ্কগ্রস্ত ব্যক্তিকে দেখে টহল দল দ্রুত তার কাছে পৌঁছায়। ওই ব্যক্তি জানান, একটি সশস্ত্র ডাকাত চক্র জীবননাশের হুমকি দিয়ে তার নিকট থাকা নগদ অর্থ, মোবাইল ফোন, ব্যক্তিগত মালামাল এবং তার অটোরিকশাটি জোরপূর্বক ছিনতাই করে নিয়ে গেছে।

ভুক্তভোগী ব্যক্তি হলেন আব্দুল্লাহ (২১), যিনি “ড্রাইপ্যাড” নামক একটি বেসরকারি প্রতিষ্ঠানের বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত। তিনি বিক্রিলব্ধ অর্থসহ অফিসে ফেরার পথে এই হামলার শিকার হন।

আরও পড়ুন

চকরিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দরজার তালা ভেঙে ফ্যান চুরি, শঙ্কিত শিক্ষক শিক্ষার্থীরা

ঘটনার গুরুত্ব বিবেচনা করে টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান, পিএসসি’র নির্দেশে টহল দল দ্রুত পার্শ্ববর্তী এলাকায় তল্লাশি ও সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করে। বিজিবি’র নিবিড় তল্লাশির ফলে ভুক্তভোগীর অপহৃত অটোরিকশাটি উদ্ধার করা সম্ভব হয়। যদিও এ সময় ডাকাত চক্রের কোনো সদস্যকে আটক করা সম্ভব হয়নি।

উদ্ধারকৃত অটোরিকশা এবং ভুক্তভোগী আব্দুল্লাহকে প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে টেকনাফ মডেল থানার মাধ্যমে তাঁর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধি ও পরিবারের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

টেকনাফে বিজিবির অভিযানে সশস্ত্র ডাকাত চক্রের কবল থেকে ছিনতাই হওয়া অটোরিকশাসহ একজন উদ্ধার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

টেকনাফে বিজিবির অভিযানে সশস্ত্র ডাকাত চক্রের কবল থেকে ছিনতাই হওয়া অটোরিকশাসহ একজন উদ্ধার

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক :: | প্রকাশিত: বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ০৬:১৮ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কৌশলগত টহল দলের তৎপরতায় সশস্ত্র ডাকাত চক্রের কবল থেকে একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীকে নিরাপদে উদ্ধার করা হয়েছে এবং তার ছিনতাই হওয়া অটোরিকশাটি উদ্ধার করা সম্ভব হয়েছে। গত শনিবার (১৮ অক্টোবর) রাতে টেকনাফ সদর উপজেলার কচ্ছপিয়া সংলগ্ন মেরিন ড্রাইভ সড়কে এ ঘটনা ঘটে। বিষয়টি ২২ শে অক্টোবর এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করে বিজিবি। টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) জানায়, গত ১৮ অক্টোবর রাত ৮টা ৪০ মিনিটের দিকে মেরিন ড্রাইভ সড়কে বিজিবির একটি দল নিয়মিত টহল কার্যক্রম চালাচ্ছিল। টহল চলাকালে রাতের আঁধারে এক আতঙ্কগ্রস্ত ব্যক্তিকে দেখে টহল দল দ্রুত তার কাছে পৌঁছায়। ওই ব্যক্তি জানান, একটি সশস্ত্র ডাকাত চক্র জীবননাশের হুমকি দিয়ে তার নিকট থাকা নগদ অর্থ, মোবাইল ফোন, ব্যক্তিগত মালামাল এবং তার অটোরিকশাটি জোরপূর্বক ছিনতাই করে নিয়ে গেছে। ভুক্তভোগী ব্যক্তি হলেন আব্দুল্লাহ (২১), যিনি "ড্রাইপ্যাড" নামক একটি বেসরকারি প্রতিষ্ঠানের বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত। তিনি বিক্রিলব্ধ অর্থসহ অফিসে ফেরার পথে এই হামলার শিকার হন। ঘটনার গুরুত্ব বিবেচনা করে টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান, পিএসসি'র নির্দেশে টহল দল দ্রুত পার্শ্ববর্তী এলাকায় তল্লাশি ও সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করে। বিজিবি'র নিবিড় তল্লাশির ফলে ভুক্তভোগীর অপহৃত অটোরিকশাটি উদ্ধার করা সম্ভব হয়। যদিও এ সময় ডাকাত চক্রের কোনো সদস্যকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত অটোরিকশা এবং ভুক্তভোগী আব্দুল্লাহকে প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে টেকনাফ মডেল থানার মাধ্যমে তাঁর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধি ও পরিবারের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×