আব্দুস সালাম,টেকনাফ(কক্সবাজার)::
কক্সবাজারের টেকনাফের নাফনদীতে মো. ইলিয়াস হোসাইন নামে এক জেলের বড়শিতে ধরা পড়লো ১৪ কেজি ওজনের একটি কোরাল মাছ।
রবিবার (৩০ এপ্রিল) বিকেলে টেকনাফের হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার সংলগ্ন নাফনদীতে জেলে মো. ইলিয়াস হোসাইন বড়শিতে ১৪ কেজি ওজনের এ মাছটি ধরা পড়েছে।এ মাছটি ১ হাজার ৫০টাকা দাম কেজি ধরে মোট ১৪হাজার ৭০০ টাকায় আলী আহমদ নামে এক মাছ ব্যবসায়ীর নিকট বিক্রি করা হয়েছে। এ বিষয়টি জানিয়েছেন জেলে মো. ইলিয়াস হোসাইন।
জেলে মো. ইলিয়াস হোসাইন জানান, রবিবার বিকেলে টেকনাফের হ্নীলা মৌলভীবাজার সংলগ্ন নাফনদীতে প্রতিদিনের মত বড়শিতে মাছ শিকারে যায়।একপর্যায়ে বড়শিতে হঠাৎ বড় একটি কোরাল মাছ আটকা পড়ে। পরবর্তীতে অন্যদের সহযোগিতায় নিরাপদে মাছটি নিজের নিয়ন্ত্রণে আনার পর সেটি বাজারে বিক্রি করতে নিয়ে গেলে। অনেকেই এ মাছটি দরদাম করতে থাকে।
সন্ধ্যায় মাছটি হ্নীলা বাজারের মাছ ব্যবসায়ী আলী আহমদের কাছে ১ হাজার ৫০ টাকা করে মোট ১৪হাজার ৭০০ টাকায় মাছটি বিক্রি করা হয়।
অস্কারজয়ী চিলিয়ান চলচ্চিত্র নির্মাতা সেবাস্তিয়ান লেলিও আর নেই
টেকনাফ উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন,কোরাল দ্রুত বর্ধনশীল মাছ। পরিবেশ ভালো পেলে মাছটি সাধারণত ৩০ থেকে ৩৫ কেজি ওজনের হয়ে থাকে। কোনো কোনো সময় এর বেশি ওজনের কোরালও পাওয়া যায়। এই নদীর মাছ খুবই সুস্বাদু। তাই জেলেরা দামও ভালো পেয়ে থাকেন। নাফ নদীতে এখন বড় বড় কোরাল মাছ পাওয়া যাচ্ছে বলে এ কর্মকর্তা জানায়।




মন্তব্য করুন