হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

নাফনদীতে ফেলে যাওয়া ব্যাগ থেকে আড়াই লাখ ইয়াবা উদ্ধার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১০:২৩ অপরাহ্ন

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ২ লাখ ৮৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে, এ সময় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।

টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মহিউদ্দীন আহমেদ এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, মঙ্গলবার (২৬ নভেম্বর) ভোররাতে গোপন তথ্যের ভিত্তিতে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ নাজিরপাড়া বিওপি’র দায়িত্বপূর্ণ বিআরএম-৬ থেকে আনুমানিক ২ কিলোমিটার দক্ষিণ-পূর্ব দিকে দেড় নাম্বার নামক এলাকা দিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে মাদক চালান আসতে পারে, এমন সংবাদের ভিত্তিতে নাজিরপাড়া বিওপি’র দুটি চোরাচালান প্রতিরোধ টহলদল কঠোর সতর্কতা অবলম্বন করে সীমান্ত পর্যবেক্ষণ চালাতে থাকে। একপর্যায়ে তারা নাফ নদীতে ছয়জন ব্যক্তিকে সাঁতারিয়ে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের শূন্য লাইন অতিক্রম করে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কেওড়া বাগানের দিকে আসতে দেখে।

পরবর্তীতে টহলদল তাদের ধাওয়া করলে বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা রাতের অন্ধকারে কয়েকটি ব্যাগ ফেলে দিয়ে নাফ নদীর তীরে ঘন কেওড়া বাগানে পালিয়ে যায়। টহলদল উক্ত এলাকায় তল্লাশি অভিযান চালিয়ে তিনটি ব্যাগের মধ্যে ২ লাখ ৪৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট (মালিকবিহীন অবস্থায়) উদ্ধার করে।

আরও পড়ুন

সিলেট নগরীতে যান চলাচলে কঠোর নিষেধাজ্ঞা ও ট্রাফিক পুলিশের বিশেষ নির্দেশনা

টহলদল উক্ত এলাকায় সকাল পর্যন্ত অভিযান চালালেও কোনো চোরাকারবারী বা তাদের সহযোগীকে আটক করা সম্ভব হয়নি। তবে, চোরাকারবারীদের সনাক্ত করার জন্য বিজিবির গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

নাফনদীতে ফেলে যাওয়া ব্যাগ থেকে আড়াই লাখ ইয়াবা উদ্ধার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

নাফনদীতে ফেলে যাওয়া ব্যাগ থেকে আড়াই লাখ ইয়াবা উদ্ধার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১০:২৩ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ২ লাখ ৮৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে, এ সময় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মহিউদ্দীন আহমেদ এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মঙ্গলবার (২৬ নভেম্বর) ভোররাতে গোপন তথ্যের ভিত্তিতে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ নাজিরপাড়া বিওপি’র দায়িত্বপূর্ণ বিআরএম-৬ থেকে আনুমানিক ২ কিলোমিটার দক্ষিণ-পূর্ব দিকে দেড় নাম্বার নামক এলাকা দিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে মাদক চালান আসতে পারে, এমন সংবাদের ভিত্তিতে নাজিরপাড়া বিওপি’র দুটি চোরাচালান প্রতিরোধ টহলদল কঠোর সতর্কতা অবলম্বন করে সীমান্ত পর্যবেক্ষণ চালাতে থাকে। একপর্যায়ে তারা নাফ নদীতে ছয়জন ব্যক্তিকে সাঁতারিয়ে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের শূন্য লাইন অতিক্রম করে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কেওড়া বাগানের দিকে আসতে দেখে। পরবর্তীতে টহলদল তাদের ধাওয়া করলে বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা রাতের অন্ধকারে কয়েকটি ব্যাগ ফেলে দিয়ে নাফ নদীর তীরে ঘন কেওড়া বাগানে পালিয়ে যায়। টহলদল উক্ত এলাকায় তল্লাশি অভিযান চালিয়ে তিনটি ব্যাগের মধ্যে ২ লাখ ৪৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট (মালিকবিহীন অবস্থায়) উদ্ধার করে। টহলদল উক্ত এলাকায় সকাল পর্যন্ত অভিযান চালালেও কোনো চোরাকারবারী বা তাদের সহযোগীকে আটক করা সম্ভব হয়নি। তবে, চোরাকারবারীদের সনাক্ত করার জন্য বিজিবির গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×