হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

নাফিজ সরাফাত ও স্বজনদের ব্যাংক হিসাব অবরুদ্ধ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:০৭ অপরাহ্ন




ঢাকা, ১৭ ফেব্রুয়ারি – পদ্মা ব্যাংকের (সাবেক ফারমার্স ব্যাংক) সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফাত, স্ত্রী আঞ্জুমান আরা শহিদ, ছেলে চৌধুরী রাহিব সাফওয়ান সরাফাতের ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছে আদালত। সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব।

দুদকের সহকারী পরিচালক আমিনুল ইসলাম জানান, চৌধুরী নাফিজ সরাফাতসহ কয়েকজনের বিরুদ্ধে ঘুস, দুর্নীতি, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহার করে প্রায় ৮৮৭ কোটি টাকা আত্মসাতসহ বিভিন্ন অভিযোগের বিষয়ে অনুসন্ধান চলছে।

আরও পড়ুন

হাসপাতালে ভর্তি শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী

দুদকের আবেদনে বলা হয়, চৌধুরী নাফিজ সরাফাত, স্ত্রী আজুমান আরা শহীদ ও পুত্র রাহিব সাফওয়ান চৌধুরীর নামে এবং তাদের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে বিভিন্ন ব্যাংকের হিসাবে অসামঞ্জস্যপূর্ণ বিপুল অঙ্কের টাকা জমা ও উত্তোলনের তথ্য পাওয়া যায়।

আয়ের সঙ্গে অসঙ্গগতিপূর্ণ এই বিপুল পরিমাণ অর্থ পাচারের উদ্দেশ্যে লেনদেন করা হয়েছে বলে দুদকের প্রাথমিক অনুসন্ধানে উঠে এসেছে। অনুসন্ধান চলাকালে অভিযোগ সংশ্লিষ্টরা ব্যাংক হিসাবে থাকা অর্থ স্থানান্তর বা বেহাতের চেষ্টা করছে বলে দুদক জেনেছে।

গত ৭ জানুয়ারি চৌধুরী নাফিজ সরাফাত ও তার পরিবারের বাড়ি, জমি ও ১৮টি ফ্ল্যাট ক্রোকের আদেশ দেয় আদালত। এরপর ২২ জানুয়ারি তার দুবাইয়ে থাকা একটি ফ্ল্যাট ও একটি ভিলা জব্দের আদেশ আসে। এর আগে ২২ অগাস্ট নাফিজ সরাফাতের বিও (বেনিফিশিয়ারি ওনার্স) হিসাব অবরুদ্ধ করতে নির্দেশ দেয় পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা-বিএসইসি।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

নাফিজ সরাফাত ও স্বজনদের ব্যাংক হিসাব অবরুদ্ধ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

নাফিজ সরাফাত ও স্বজনদের ব্যাংক হিসাব অবরুদ্ধ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৭ ফেব্রুয়ারি – পদ্মা ব্যাংকের (সাবেক ফারমার্স ব্যাংক) সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফাত, স্ত্রী আঞ্জুমান আরা শহিদ, ছেলে চৌধুরী রাহিব সাফওয়ান সরাফাতের ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছে আদালত। সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব।দুদকের সহকারী পরিচালক আমিনুল ইসলাম জানান, চৌধুরী নাফিজ সরাফাতসহ কয়েকজনের বিরুদ্ধে ঘুস, দুর্নীতি, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহার করে প্রায় ৮৮৭ কোটি টাকা আত্মসাতসহ বিভিন্ন অভিযোগের বিষয়ে অনুসন্ধান চলছে।দুদকের আবেদনে বলা হয়, চৌধুরী নাফিজ সরাফাত, স্ত্রী আজুমান আরা শহীদ ও পুত্র রাহিব সাফওয়ান চৌধুরীর নামে এবং তাদের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে বিভিন্ন ব্যাংকের হিসাবে অসামঞ্জস্যপূর্ণ বিপুল অঙ্কের টাকা জমা ও উত্তোলনের তথ্য পাওয়া যায়।আয়ের সঙ্গে অসঙ্গগতিপূর্ণ এই বিপুল পরিমাণ অর্থ পাচারের উদ্দেশ্যে লেনদেন করা হয়েছে বলে দুদকের প্রাথমিক অনুসন্ধানে উঠে এসেছে। অনুসন্ধান চলাকালে অভিযোগ সংশ্লিষ্টরা ব্যাংক হিসাবে থাকা অর্থ স্থানান্তর বা বেহাতের চেষ্টা করছে বলে দুদক জেনেছে।গত ৭ জানুয়ারি চৌধুরী নাফিজ সরাফাত ও তার পরিবারের বাড়ি, জমি ও ১৮টি ফ্ল্যাট ক্রোকের আদেশ দেয় আদালত। এরপর ২২ জানুয়ারি তার দুবাইয়ে থাকা একটি ফ্ল্যাট ও একটি ভিলা জব্দের আদেশ আসে। এর আগে ২২ অগাস্ট নাফিজ সরাফাতের বিও (বেনিফিশিয়ারি ওনার্স) হিসাব অবরুদ্ধ করতে নির্দেশ দেয় পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা-বিএসইসি। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×