ঢাকা, ১৪ অক্টোবর – জিজ্ঞাসাবাদের নামে জুলাই স্মৃতি ফাউন্ডেশন কার্যালয়ে স্ত্রীসহ বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়া এক ব্যক্তিকে মারধরের অভিযোগে ফাউন্ডেশনের ১০ কর্মকর্তাসহ ১৩ জনের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা হয়েছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালতে আন্দোলনের সময় আহত ব্যক্তি বুলবুল শিকদারের স্ত্রী সাবিনা ইয়াসমিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
রূপগঞ্জে পোশাক কারখানায় ভয়াবহ কম্প্রেসার বিস্ফোরণ: চার শ্রমিক দগ্ধ, সবাই আশঙ্কাজনক
বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগের বিষয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।
বাদীপক্ষের আইনজীবী ইলতুৎমিশ সওদাগর এনি এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলায় যাদের আসামি করা হয়েছে- জুলাই ফাউন্ডেশনের সিনিয়র ভেরিফিকেশন অফিসার ইফতেখার হোসেন, এক্সিকিউটিভ মেম্বার সাবরিনা আফরোজ শ্রাবন্তী, কর্মকর্তা সাগর, মেহেদী হাসান প্রিন্স, আফজালুর রহমান সায়েম, সাইদুর রহমান শাহিদ, আলিফ, জাহিদ, ফাতেমা আফরিন পায়েল, রেজা তানভীর। অপর তিন আসামি রাকিন, শামীম রেজা খান ও সোনিয়া আক্তার লুবনার কোনো পরিচয় দেওয়া হয়নি মামলায়।
সাবিনার অভিযোগ, আসামিরা তাদের ‘ভুয়া জুলাই যোদ্ধা’ বলে হুমকি দেন, জোরপূর্বক মিথ্যা স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করেন এবং তার ব্যাগ ও মোবাইল ছিনিয়ে নেন। নির্যাতনের ফলে তার স্বামী মানসিকভাবে অসুস্থ হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন রয়েছেন। পরে কিছুটা সুস্থ হয়ে বাদী আদালতে এই মামলা দায়ের করলেন।
সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ১৪ অক্টোবর ২০২৫




মন্তব্য করুন