ঢাকা, ৩১ আগস্ট – রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত মেরুন কালারের টি-শার্ট পরিহিত এক যুবকের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। প্রথমে পরিচয় শনাক্ত করা না গেলেও পরবর্তীতে জানা যায় তিনি পুলিশের একজন কনস্টেবল। মিজানুর রহমান নামে ওই ব্যক্তির আরও একটি পরিচয় সামনে এসেছে।
জানা গেছে, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান সম্রাটকে নির্দয়ভাবে পেটানো মিজানুর রহমান ঢাকা মহানগর পুলিশের পল্টন থানার ওসি নাসিরুল আমিনের গাড়িচালক হিসেবে কর্মরত। বেশ কয়েকজন পুলিশ সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন। যদিও এ ব্যাপারে ওসি নাসিরুল আমিনের বক্তব্য পাওয়া যায়নি। তাকে কয়েকবার ফোন দিলেও রিসিভ করেননি।
প্রবাসীদের রেমিট্যান্সে বড় চমক: নভেম্বরের ১৪ দিনেই এলো ২০ হাজার ৮১১ কোটি টাকা
তবে, বিষয়টি সরাসরি স্বীকার না করলেও পল্টন থানার পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান শেখ জানান, আমি শুনেছি, তবে নিশ্চিত নই।
এর আগে, শনিবার (৩০ আগস্ট) সকালে মেরুন কালারের টি-শার্ট পরিহিত ওই ব্যক্তির পরিচায় জানিয়ে ফেসবুকে পোস্ট করেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।
পোস্টে তিনি লিখেছে, মেরুন পোশাক পরিহিত ব্যক্তি ছাত্রনেতা সম্রাটের ওপর হামলা করেছে। হামলাকারী পুলিশের কনস্টেবল মিজানুর রহমান। তার বিপি নম্বর ৯৭১৭১৯৭২৪৩।




মন্তব্য করুন