হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পাকিস্তান জামায়াত-ই-ইসলামি প্রধানের পদত্যাগ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০১:০৭ পূর্বাহ্ন


ইসলামবাদ, ১২ ফেব্রুয়ারি – পাকিস্তানে নির্বাচনে ব্যর্থতার দায়ে পদত্যাগ করেছেন জামায়াত-ই-ইসলামির প্রধান সিরাজুল হক। সোমবার (১২ ফেব্রুয়ারি) নিজের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে তিনি এই পদত্যাগের ঘোষণা দেন। খবর দ্য ডন ও জিও নিউজ।

সিরাজুল হক জানিয়েছেন, ৮ ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনের ফলাফলে প্রত্যাশিত আসন না পাওয়ার ব্যর্থতার দায় স্বীকার করে দলের আমিরের পদ থেকে তিনি পদত্যাগ করেছেন।

এদিকে জিও নিউজ জানিয়েছে, সিরাজুল হকের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন জামায়াত-ই-ইসলামির মুখপাত্র কায়সার শরিফ।

আরও পড়ুন

সিলেট নগরীতে যান চলাচলে কঠোর নিষেধাজ্ঞা ও ট্রাফিক পুলিশের বিশেষ নির্দেশনা

গেল বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) পাকিস্তানের সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ হয়। ভোটে এককভাবে কোনো দলই সংখ্যগরিষ্ঠতা অর্জন না করলেও বেশি ভোট পেয়ে এগিয়ে আছেন ইমরান খানের দল পিটিআই-সমর্থিত স্বতন্ত্ররা। তবে এতে জামায়াত-ই-ইসলামি কোনো আসনে জয় পায়নি।

এর আগে ২০১৮ সালের নির্বাচনে মাত্র ১২টি ইসলামপন্থি দল অংশ নেয়। সেসময় তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তান পাঞ্জাবে অন্তত ১৫টি জাতীয় পরিষদের আসনে পাকিস্তান মুসলিম লীগকে (এন) হারিয়েছিল।

এ বছর নির্বাচনে অংশ নেয় ২৩টি ইসলামপন্থি দল। কিন্তু এবার কোনো আসনই পায়নি জামায়াত-ই-ইসলামি ও জামিয়াতে উলমায়ে ইসলাম।

নির্বাচনের ফলাফলে দেখা গেছে, জামায়াত-ই-ইসলামির প্রধান সিরাজুল হক পিটিআই-সমর্থিত এক প্রার্থীর কাছে হেরেছেন।

অন্যদিকে, জমিয়তে উলামায়ে ইসলামের প্রধান মাওলানা ফজলুর রহমানও হেরেছেন পিটিআই-সমর্থিত আরেক প্রার্থীর কাছে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ১২ ফেব্রুয়ারি ২০২৪




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

পাকিস্তান জামায়াত-ই-ইসলামি প্রধানের পদত্যাগ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পাকিস্তান জামায়াত-ই-ইসলামি প্রধানের পদত্যাগ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০১:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ইসলামবাদ, ১২ ফেব্রুয়ারি – পাকিস্তানে নির্বাচনে ব্যর্থতার দায়ে পদত্যাগ করেছেন জামায়াত-ই-ইসলামির প্রধান সিরাজুল হক। সোমবার (১২ ফেব্রুয়ারি) নিজের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে তিনি এই পদত্যাগের ঘোষণা দেন। খবর দ্য ডন ও জিও নিউজ।সিরাজুল হক জানিয়েছেন, ৮ ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনের ফলাফলে প্রত্যাশিত আসন না পাওয়ার ব্যর্থতার দায় স্বীকার করে দলের আমিরের পদ থেকে তিনি পদত্যাগ করেছেন।এদিকে জিও নিউজ জানিয়েছে, সিরাজুল হকের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন জামায়াত-ই-ইসলামির মুখপাত্র কায়সার শরিফ।গেল বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) পাকিস্তানের সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ হয়। ভোটে এককভাবে কোনো দলই সংখ্যগরিষ্ঠতা অর্জন না করলেও বেশি ভোট পেয়ে এগিয়ে আছেন ইমরান খানের দল পিটিআই-সমর্থিত স্বতন্ত্ররা। তবে এতে জামায়াত-ই-ইসলামি কোনো আসনে জয় পায়নি।এর আগে ২০১৮ সালের নির্বাচনে মাত্র ১২টি ইসলামপন্থি দল অংশ নেয়। সেসময় তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তান পাঞ্জাবে অন্তত ১৫টি জাতীয় পরিষদের আসনে পাকিস্তান মুসলিম লীগকে (এন) হারিয়েছিল।এ বছর নির্বাচনে অংশ নেয় ২৩টি ইসলামপন্থি দল। কিন্তু এবার কোনো আসনই পায়নি জামায়াত-ই-ইসলামি ও জামিয়াতে উলমায়ে ইসলাম।নির্বাচনের ফলাফলে দেখা গেছে, জামায়াত-ই-ইসলামির প্রধান সিরাজুল হক পিটিআই-সমর্থিত এক প্রার্থীর কাছে হেরেছেন।অন্যদিকে, জমিয়তে উলামায়ে ইসলামের প্রধান মাওলানা ফজলুর রহমানও হেরেছেন পিটিআই-সমর্থিত আরেক প্রার্থীর কাছে।সূত্র: বাংলাদেশ জার্নালআইএ/ ১২ ফেব্রুয়ারি ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×