হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পেরুতে বাস খাদে, ২৫ যাত্রীর মৃত্যু

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ২৯ জানুয়ারি ২০২৩, ১০:০৭ পূর্বাহ্ন


লাতিন আমেরিকার দেশ পেরুর উত্তর-পশ্চিমাঞ্চলে একটি বাস পাহাড়ের খাদে পড়ে গিয়ে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। 

স্থানীয় সময় শনিবার (২৮ জানুয়ারি) এ দুর্ঘটনা ঘটে বলে দেশটির পরিবহন সংশ্লিষ্ট সংস্থাও (সুত্রান) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। তবে হতাহতের সংখ্যা নিশ্চিত করেনি তারা।

সুত্রান জানায়, পেরুর উত্তরে এল আল্টো জেলায় কিউ’ওরিয়াঙ্কা ট্যুরস আগুইলা দোরাদা নামে কোম্পানির একটি বাস রাজধানী লিমা থেকে ইকুয়েডরের সীমান্ত তুম্বেসে যাচ্ছিল। এ সময় অর্গানোস শহরের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। 

সংস্থাটি আরও জানায়, বাসটিতে ৬০ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার সময় বেশ কয়েকজন যাত্রী বাস থেকে ছিটকে যায় এবং বাকিরা ভেতরে আটকা পড়ে।  আহতদের রাজধানী লিমা থেকে প্রায় ১ হাজার কিলোমিটার উত্তরে রিসোর্টের জন্য জনপ্রিয় এল আল্টো এবং মানকোরা এলাকার হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে পুলিশ জানিয়েছে, বাসটিতে হাইতির কিছু নাগরিকও আছেন।

আরও পড়ুন

মিয়ানমারে পাচারকালে কোস্ট গার্ডের অভিযানে ৪০ হাজার কেজি সিমেন্টসহ পাচারকারী আটক ৪

সিবিএস নিউজ এক প্রতিবেদনে জানায়, পেরুর সড়কপথে এরকম দুর্ঘটনা সাধারণ ঘটনা। এর আগে ২০১৬ সালে এক দুর্ঘটনায় ২ হাজার ৬০০ জনেরও বেশি মানুষ মারা যায়। 


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

চট্রগাম
Card Image

পেরুতে বাস খাদে, ২৫ যাত্রীর মৃত্যু

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পেরুতে বাস খাদে, ২৫ যাত্রীর মৃত্যু

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ২৯ জানুয়ারি ২০২৩, ১০:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] লাতিন আমেরিকার দেশ পেরুর উত্তর-পশ্চিমাঞ্চলে একটি বাস পাহাড়ের খাদে পড়ে গিয়ে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে।  স্থানীয় সময় শনিবার (২৮ জানুয়ারি) এ দুর্ঘটনা ঘটে বলে দেশটির পরিবহন সংশ্লিষ্ট সংস্থাও (সুত্রান) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। তবে হতাহতের সংখ্যা নিশ্চিত করেনি তারা। সুত্রান জানায়, পেরুর উত্তরে এল আল্টো জেলায় কিউ’ওরিয়াঙ্কা ট্যুরস আগুইলা দোরাদা নামে কোম্পানির একটি বাস রাজধানী লিমা থেকে ইকুয়েডরের সীমান্ত তুম্বেসে যাচ্ছিল। এ সময় অর্গানোস শহরের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়।  সংস্থাটি আরও জানায়, বাসটিতে ৬০ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার সময় বেশ কয়েকজন যাত্রী বাস থেকে ছিটকে যায় এবং বাকিরা ভেতরে আটকা পড়ে।  আহতদের রাজধানী লিমা থেকে প্রায় ১ হাজার কিলোমিটার উত্তরে রিসোর্টের জন্য জনপ্রিয় এল আল্টো এবং মানকোরা এলাকার হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে পুলিশ জানিয়েছে, বাসটিতে হাইতির কিছু নাগরিকও আছেন। সিবিএস নিউজ এক প্রতিবেদনে জানায়, পেরুর সড়কপথে এরকম দুর্ঘটনা সাধারণ ঘটনা। এর আগে ২০১৬ সালে এক দুর্ঘটনায় ২ হাজার ৬০০ জনেরও বেশি মানুষ মারা যায়।  [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×