হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পে-স্কেলসহ ৫ দাবিতে সরকারি কর্মচারীদের নতুন কর্মসূচি ঘোষণা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫, ১০:৫৪ পূর্বাহ্ন


ঢাকা, ০৩ ডিসেম্বর – দেশের বৃহত্তম গণকর্মচারী সংগঠন বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ আগামী জানুয়ারি মাস থেকে জাতীয় বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়নসহ ৫ দাবিতে শনিবার (৬ ডিসেম্বর) ঢাকায় জাতীয় সমাবেশ এবং জানুয়ারির তৃতীয় সপ্তাহে সচিবালয় অভিমুখে লং মার্চ কর্মসূচি ঘোষণা করেছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) রাজধানীর আবদুল গণি রোডে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন সংগঠনের নীতিনির্ধারণী কাউন্সিলের চেয়ারম্যান নোমানুজ্জামান আজাদ। কর্মসূচির অংশ হিসেবে ৩ ডিসেম্বর প্রধান উপদেষ্টা এবং অর্থ উপদেষ্টাকে আলটিমেটাম দিয়ে স্মারকলিপি প্রদান করা হবে।

আরও পড়ুন

সিলেট নগরীতে যান চলাচলে কঠোর নিষেধাজ্ঞা ও ট্রাফিক পুলিশের বিশেষ নির্দেশনা

সংগঠনের মহাসচিব বদরুল আলম সবুজ বলেন, আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে জাতীয় বেতন কমিশনের প্রজ্ঞাপন জারি এবং আগামী ১ জানুয়ারি থেকে তা বাস্তবায়ন করতে হবে। টাইমস্কেল, সিলেকশন গ্রেড, শতভাগ পেনশন প্রথা পুনর্বহালসহ প্রশাসনিক ও আর্থিক বৈষম্য দূরীকরণে সচিবালয়ের মতো এক ও অভিন্ন নিয়োগবিধি প্রণয়নে জাতীয় সার্ভিস কমিশন গঠন করতে হবে। সব অস্থায়ী কর্মচারীদের নিয়মিতকরণ, ন্যায্যমূল্যে মানসম্মত রেশন প্রদান করতে হবে। আউটসোর্সিং নিয়োগপ্রথা বাতিল করে শূন্যপদে রাজস্ব খাতে নিয়োগ, ব্লক পোস্টগুলোতে পদোন্নতির ব্যবস্থা করতে হবে। আইএলও কনভেনশনের ৮৭ ও ৯৮ ধারা অনুযায়ী সব সরকারি দপ্তরে গণকর্মচারীদের ট্রেড ইউনিয়নের অধিকার দিতে হবে।

এ সময় সংগঠনের সভাপতি মোহাম্মদ আজমি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। সংবাদ সম্মেলনে মো. সেলিম ভূঞা, মো. রোকনুজ্জামান, রফিকুল ইসলাম মামুন, জিল্লুর রহমান খান, অহিদুর রহমান, কামাল হোসনে শিকদার প্রমুখ উপস্থিত ছিলেন।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ০৩ ডিসেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

পে-স্কেলসহ ৫ দাবিতে সরকারি কর্মচারীদের নতুন কর্মসূচি ঘোষণা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পে-স্কেলসহ ৫ দাবিতে সরকারি কর্মচারীদের নতুন কর্মসূচি ঘোষণা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫, ১০:৫৪ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০৩ ডিসেম্বর – দেশের বৃহত্তম গণকর্মচারী সংগঠন বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ আগামী জানুয়ারি মাস থেকে জাতীয় বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়নসহ ৫ দাবিতে শনিবার (৬ ডিসেম্বর) ঢাকায় জাতীয় সমাবেশ এবং জানুয়ারির তৃতীয় সপ্তাহে সচিবালয় অভিমুখে লং মার্চ কর্মসূচি ঘোষণা করেছে।মঙ্গলবার (২ ডিসেম্বর) রাজধানীর আবদুল গণি রোডে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন সংগঠনের নীতিনির্ধারণী কাউন্সিলের চেয়ারম্যান নোমানুজ্জামান আজাদ। কর্মসূচির অংশ হিসেবে ৩ ডিসেম্বর প্রধান উপদেষ্টা এবং অর্থ উপদেষ্টাকে আলটিমেটাম দিয়ে স্মারকলিপি প্রদান করা হবে।সংগঠনের মহাসচিব বদরুল আলম সবুজ বলেন, আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে জাতীয় বেতন কমিশনের প্রজ্ঞাপন জারি এবং আগামী ১ জানুয়ারি থেকে তা বাস্তবায়ন করতে হবে। টাইমস্কেল, সিলেকশন গ্রেড, শতভাগ পেনশন প্রথা পুনর্বহালসহ প্রশাসনিক ও আর্থিক বৈষম্য দূরীকরণে সচিবালয়ের মতো এক ও অভিন্ন নিয়োগবিধি প্রণয়নে জাতীয় সার্ভিস কমিশন গঠন করতে হবে। সব অস্থায়ী কর্মচারীদের নিয়মিতকরণ, ন্যায্যমূল্যে মানসম্মত রেশন প্রদান করতে হবে। আউটসোর্সিং নিয়োগপ্রথা বাতিল করে শূন্যপদে রাজস্ব খাতে নিয়োগ, ব্লক পোস্টগুলোতে পদোন্নতির ব্যবস্থা করতে হবে। আইএলও কনভেনশনের ৮৭ ও ৯৮ ধারা অনুযায়ী সব সরকারি দপ্তরে গণকর্মচারীদের ট্রেড ইউনিয়নের অধিকার দিতে হবে।এ সময় সংগঠনের সভাপতি মোহাম্মদ আজমি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। সংবাদ সম্মেলনে মো. সেলিম ভূঞা, মো. রোকনুজ্জামান, রফিকুল ইসলাম মামুন, জিল্লুর রহমান খান, অহিদুর রহমান, কামাল হোসনে শিকদার প্রমুখ উপস্থিত ছিলেন।সূত্র: আরটিভি নিউজএনএন/ ০৩ ডিসেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×