হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

প্রতিবেশী দেশগুলোর কাছে ইরানের প্রেসিডেন্টের দুঃখপ্রকাশ: কৌশল নাকি দুর্বলতা?

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ৮ মার্চ ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন


তেহরান, ৮ মার্চ – তেহরান প্রতিবেশী যেসব দেশে হামলা চালিয়েছে সেই দেশগুলোর কাছে ইরানের অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান শনিবার দুঃখপ্রকাশ করেছেন যা অনেককেই অবাক করেছে।

এক রাষ্ট্রের অন্য রাষ্ট্রের কাছে দুঃখপ্রকাশ বা ক্ষমা চাওয়ার বিষয়টি বিশেষ করে চলমান কোনো সংঘাতের সময় বেশ বিরল এবং এ ক্ষেত্রে ব্যবহৃত প্রতিটি শব্দই অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

আরও পড়ুন

সিলেট নগরীতে যান চলাচলে কঠোর নিষেধাজ্ঞা ও ট্রাফিক পুলিশের বিশেষ নির্দেশনা

সাধারণত রাষ্ট্রনায়করা দুঃখপ্রকাশ করেন অথবা কোনো ঘটনা থেকে কৌশলগতভাবে দায়িত্ব এড়িয়ে যান। তবে ইরানের প্রেসিডেন্ট এবার প্রতিবেশী দেশগুলোকে টার্গেটে পরিণত হওয়ার দায় সরাসরি স্বীকার করে নিয়েছেন এবং বলেছেন যে প্রতিবেশী দেশগুলো থেকে প্রথমে হামলা না হলে ইরানও তাদের ওপর হামলা করবে না।

তিনি উল্লেখ করেন যে প্রতিবেশী দেশগুলোতে আক্রমণ করার কোনো ইচ্ছা তাদের নেই এবং ঘটে যাওয়া ঘটনার জন্য ক্ষমা চাওয়া প্রয়োজন। এই মন্তব্যের পর প্রশ্ন উঠছে যে এটি কি সত্যিকারের অনুশোচনা নাকি ইরানের অন্তর্বর্তীকালীন নেতৃত্ব ক্রমবর্ধমান আঞ্চলিক বিপর্যয় নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর এ অঞ্চলের কয়েকটি দেশ সংঘাতে জড়িয়ে পড়েছে।

পেজেশকিয়ান জানিয়েছেন যে প্রাথমিক হামলায় ইরানের বেশ কয়েকজন জ্যেষ্ঠ কমান্ডার নিহত হওয়া এবং কেন্দ্রীয় কমান্ড কাঠামো ব্যাহত হওয়ার পর অনিয়ন্ত্রিতভাবে এসব হামলা চালানো হয়েছিল। এই দুঃখপ্রকাশের মাধ্যমে তেহরান হয়তো বার্তা দিতে চাইছে যে তারা আঞ্চলিক পরিমণ্ডলে যুদ্ধ ছড়িয়ে দিতে চায় না।

ট্রাম্প যুক্তি দিয়েছেন যে এ পদক্ষেপ প্রমাণ করে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি সামরিক চাপ কার্যকর হচ্ছে। অন্যদিকে পেজেশকিয়ানের জন্য হিসাবটি ভিন্ন হতে পারে কারণ নতুন একজন স্থায়ী নেতা নির্বাচনের আগে যুদ্ধবিরতিতে পৌঁছানো গেলে তা পরিস্থিতি স্থিতিশীল করতে সহায়তা করবে। পেজেশকিয়ানের এই বক্তব্যকে অনেকেই আঞ্চলিক উত্তেজনা প্রশমণের চেষ্টা অথবা তেহরানের অভ্যন্তরে রাজনৈতিক পুনর্গঠনের সময় বের করার কৌশল হিসেবে দেখছেন।

এম ম/ ৮ মার্চ ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

প্রতিবেশী দেশগুলোর কাছে ইরানের প্রেসিডেন্টের দুঃখপ্রকাশ: কৌশল নাকি দুর্বলতা?

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

প্রতিবেশী দেশগুলোর কাছে ইরানের প্রেসিডেন্টের দুঃখপ্রকাশ: কৌশল নাকি দুর্বলতা?

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ৮ মার্চ ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
Print Image
[ad_1] তেহরান, ৮ মার্চ – তেহরান প্রতিবেশী যেসব দেশে হামলা চালিয়েছে সেই দেশগুলোর কাছে ইরানের অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান শনিবার দুঃখপ্রকাশ করেছেন যা অনেককেই অবাক করেছে।এক রাষ্ট্রের অন্য রাষ্ট্রের কাছে দুঃখপ্রকাশ বা ক্ষমা চাওয়ার বিষয়টি বিশেষ করে চলমান কোনো সংঘাতের সময় বেশ বিরল এবং এ ক্ষেত্রে ব্যবহৃত প্রতিটি শব্দই অত্যন্ত তাৎপর্যপূর্ণ।সাধারণত রাষ্ট্রনায়করা দুঃখপ্রকাশ করেন অথবা কোনো ঘটনা থেকে কৌশলগতভাবে দায়িত্ব এড়িয়ে যান। তবে ইরানের প্রেসিডেন্ট এবার প্রতিবেশী দেশগুলোকে টার্গেটে পরিণত হওয়ার দায় সরাসরি স্বীকার করে নিয়েছেন এবং বলেছেন যে প্রতিবেশী দেশগুলো থেকে প্রথমে হামলা না হলে ইরানও তাদের ওপর হামলা করবে না।তিনি উল্লেখ করেন যে প্রতিবেশী দেশগুলোতে আক্রমণ করার কোনো ইচ্ছা তাদের নেই এবং ঘটে যাওয়া ঘটনার জন্য ক্ষমা চাওয়া প্রয়োজন। এই মন্তব্যের পর প্রশ্ন উঠছে যে এটি কি সত্যিকারের অনুশোচনা নাকি ইরানের অন্তর্বর্তীকালীন নেতৃত্ব ক্রমবর্ধমান আঞ্চলিক বিপর্যয় নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর এ অঞ্চলের কয়েকটি দেশ সংঘাতে জড়িয়ে পড়েছে।পেজেশকিয়ান জানিয়েছেন যে প্রাথমিক হামলায় ইরানের বেশ কয়েকজন জ্যেষ্ঠ কমান্ডার নিহত হওয়া এবং কেন্দ্রীয় কমান্ড কাঠামো ব্যাহত হওয়ার পর অনিয়ন্ত্রিতভাবে এসব হামলা চালানো হয়েছিল। এই দুঃখপ্রকাশের মাধ্যমে তেহরান হয়তো বার্তা দিতে চাইছে যে তারা আঞ্চলিক পরিমণ্ডলে যুদ্ধ ছড়িয়ে দিতে চায় না।ট্রাম্প যুক্তি দিয়েছেন যে এ পদক্ষেপ প্রমাণ করে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি সামরিক চাপ কার্যকর হচ্ছে। অন্যদিকে পেজেশকিয়ানের জন্য হিসাবটি ভিন্ন হতে পারে কারণ নতুন একজন স্থায়ী নেতা নির্বাচনের আগে যুদ্ধবিরতিতে পৌঁছানো গেলে তা পরিস্থিতি স্থিতিশীল করতে সহায়তা করবে। পেজেশকিয়ানের এই বক্তব্যকে অনেকেই আঞ্চলিক উত্তেজনা প্রশমণের চেষ্টা অথবা তেহরানের অভ্যন্তরে রাজনৈতিক পুনর্গঠনের সময় বের করার কৌশল হিসেবে দেখছেন।এম ম/ ৮ মার্চ ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×