হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

প্রয়োজনে শহীদ হবো, তবুও অন্যায়ের কাছে মাথানত করা যাবে না

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫, ১০:৫৫ অপরাহ্ন


ফেনী, ০৭ অক্টোবর – বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, জুলাই মানে হাসিনার পতন নয়, জুলাই মানে ন্যায়ের পক্ষে ও অন্যায়ের বিপক্ষে থাকা। প্রয়োজনে শহীদ হবো, তবুও অন্যায়ের কাছে মাথানত করা যাবে না।

মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে ফেনীতে ছাত্রশিবিরের জেলা ও শহর শাখার সাথী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন

হাজারীবাগে কুরিয়ার সার্ভিসের গাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ, মোটরসাইকেলসহ আটক ২

শিবিরের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বেড়েছে উল্লেখ করে জাহিদুল ইসলাম বলেন, ক্ষমতার পরিবর্তন নয়, আমরা বিজয় পেয়েছি। এখন কেউ বাধা দেন না। ডাকসু, জাকসুতে জয় পেয়েছি। এক সময়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের নামও মুখে নেওয়া যেত না। এখন সাধারণ শিক্ষার্থীরা শিবিরের দিকে ঝুঁকছে।

জ্ঞান অর্জনের কথা উল্লেখ করে তিনি বলেন, বিজয়ের পর অহংকারী হওয়া যাবে না। অনেক কিছু অর্জন করেছি মনে করলে পতন সেখান থেকেই শুরু হয়। সুযোগকে আমানত মনে করে কাজে লাগাতে হবে। কুরআন-হাদিস ও একাডেমিক জ্ঞান অর্জন করতে হবে। কাঙ্খিত নেতৃত্বের জন্য নিজেকে প্রস্তুত করতে হবে।

তিনি আরও বলেন, হায়াত সংকীর্ণ, স্বপ্ন বড়। এজন্য সময় নষ্ট করা যাবে না, পরিশ্রম করতে হবে। রাসূল (সা.) অল্প সময়ে বহু বিজয় অর্জন করেছেন। দেশের সমসাময়িক দলের অনুসারীদের মতো হলে চলবে না। মূর্খের সঙ্গে বিতর্ক করা ঠিক নয়।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ০৭ অক্টোবর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

প্রয়োজনে শহীদ হবো, তবুও অন্যায়ের কাছে মাথানত করা যাবে না

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

প্রয়োজনে শহীদ হবো, তবুও অন্যায়ের কাছে মাথানত করা যাবে না

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫, ১০:৫৫ অপরাহ্ন
Print Image
[ad_1] ফেনী, ০৭ অক্টোবর – বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, জুলাই মানে হাসিনার পতন নয়, জুলাই মানে ন্যায়ের পক্ষে ও অন্যায়ের বিপক্ষে থাকা। প্রয়োজনে শহীদ হবো, তবুও অন্যায়ের কাছে মাথানত করা যাবে না।মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে ফেনীতে ছাত্রশিবিরের জেলা ও শহর শাখার সাথী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।শিবিরের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বেড়েছে উল্লেখ করে জাহিদুল ইসলাম বলেন, ক্ষমতার পরিবর্তন নয়, আমরা বিজয় পেয়েছি। এখন কেউ বাধা দেন না। ডাকসু, জাকসুতে জয় পেয়েছি। এক সময়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের নামও মুখে নেওয়া যেত না। এখন সাধারণ শিক্ষার্থীরা শিবিরের দিকে ঝুঁকছে।জ্ঞান অর্জনের কথা উল্লেখ করে তিনি বলেন, বিজয়ের পর অহংকারী হওয়া যাবে না। অনেক কিছু অর্জন করেছি মনে করলে পতন সেখান থেকেই শুরু হয়। সুযোগকে আমানত মনে করে কাজে লাগাতে হবে। কুরআন-হাদিস ও একাডেমিক জ্ঞান অর্জন করতে হবে। কাঙ্খিত নেতৃত্বের জন্য নিজেকে প্রস্তুত করতে হবে।তিনি আরও বলেন, হায়াত সংকীর্ণ, স্বপ্ন বড়। এজন্য সময় নষ্ট করা যাবে না, পরিশ্রম করতে হবে। রাসূল (সা.) অল্প সময়ে বহু বিজয় অর্জন করেছেন। দেশের সমসাময়িক দলের অনুসারীদের মতো হলে চলবে না। মূর্খের সঙ্গে বিতর্ক করা ঠিক নয়।সূত্র: ঢাকা পোস্টএনএন/ ০৭ অক্টোবর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×