হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বছরের শুরুতেই ওমরাহ করতে গেলেন শাকিব

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ৩ জানুয়ারি ২০২৪, ১২:০৭ পূর্বাহ্ন


ঢাকা, ০২ জানুয়ারি – ওমরাহ হজ পালনে সৌদি আরবের উদ্দেশে রওনা দিয়েছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। মঙ্গলবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন তিনি।

এর আগে একাধিকবার ওমরাহ পালন করেছেন শাকিব খান। ব্যস্ত শিডিউলের মধ্যেও দীর্ঘদিন পর তিনি আবারও মক্কায় গেলেন। ওমরাহ পালন শেষে আগামী সপ্তাহে ঢাকায় ফেরার কথা আছে জনপ্রিয় এই নায়কের।

আরও পড়ুন

হত্যাচেষ্টা মামলায় পরীমণির জামিন বাতিল, গ্রেফতারি পরোয়ানা জারি

জানা গেছে, ওমরাহ থেকে ফিরেই ‘দরদ’র ডাবিংয়ে অংশ নিতে ইন্ডিয়া যাবেন শাকিব। সেখান থেকে ফিরে ‘রাজকুমার’র সিনেমার শুটিংয়ে অংশ নেবেন। ইতোমধ্যে ছবির বাংলাদেশের অংশের শুটিং অনেকটাই শেষ। জানুয়ারির শেষে বাকি অংশের শুটিং হবে যুক্তরাষ্ট্রে।

২০২৩ সালে ‘প্রিয়তমা’র দারুণ ব্যবসার পর ২৪ সালে একাধিক ছবি নিয়ে প্রেক্ষাগৃহে হাজির হবেন শাকিব খান। যার মধ্যে রয়েছে ‘দরদ’, ‘রাজকুমার’ ও ‘তুফান’।

অনন্য মামুনের পরিচালনায় ‘দরদ’ মুক্তির কথা আছে ফেব্রুয়ারিতে। এছাড়া শাকিবের অ্যাকশন ধাঁচের আরেক ছবি ‘তুফান’ শুরু হবে মার্চ থেকে। যেটি আগামী কোরবানির ঈদে মুক্তি পাবে। ছবিটি পরিচালনা করছেন রায়হান রাফী।

আইএ/ ০২ জানুয়ারি ২০২৪




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

বছরের শুরুতেই ওমরাহ করতে গেলেন শাকিব

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বছরের শুরুতেই ওমরাহ করতে গেলেন শাকিব

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ৩ জানুয়ারি ২০২৪, ১২:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০২ জানুয়ারি – ওমরাহ হজ পালনে সৌদি আরবের উদ্দেশে রওনা দিয়েছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। মঙ্গলবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন তিনি। এর আগে একাধিকবার ওমরাহ পালন করেছেন শাকিব খান। ব্যস্ত শিডিউলের মধ্যেও দীর্ঘদিন পর তিনি আবারও মক্কায় গেলেন। ওমরাহ পালন শেষে আগামী সপ্তাহে ঢাকায় ফেরার কথা আছে জনপ্রিয় এই নায়কের। জানা গেছে, ওমরাহ থেকে ফিরেই ‘দরদ’র ডাবিংয়ে অংশ নিতে ইন্ডিয়া যাবেন শাকিব। সেখান থেকে ফিরে ‘রাজকুমার’র সিনেমার শুটিংয়ে অংশ নেবেন। ইতোমধ্যে ছবির বাংলাদেশের অংশের শুটিং অনেকটাই শেষ। জানুয়ারির শেষে বাকি অংশের শুটিং হবে যুক্তরাষ্ট্রে। ২০২৩ সালে ‘প্রিয়তমা’র দারুণ ব্যবসার পর ২৪ সালে একাধিক ছবি নিয়ে প্রেক্ষাগৃহে হাজির হবেন শাকিব খান। যার মধ্যে রয়েছে ‘দরদ’, ‘রাজকুমার’ ও ‘তুফান’। অনন্য মামুনের পরিচালনায় ‘দরদ’ মুক্তির কথা আছে ফেব্রুয়ারিতে। এছাড়া শাকিবের অ্যাকশন ধাঁচের আরেক ছবি ‘তুফান’ শুরু হবে মার্চ থেকে। যেটি আগামী কোরবানির ঈদে মুক্তি পাবে। ছবিটি পরিচালনা করছেন রায়হান রাফী। আইএ/ ০২ জানুয়ারি ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×