হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে ভারত

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পূর্বাহ্ন


আবুধাবি, ২৫ সেপ্টেম্বর – জাকের আলীর ক্যাচ মিস আর অভিষেক-গিল ঝড়ে বাজে শুরুর পর বল হাতে শেষটা ভালো করেছিল বাংলাদেশ। ভারতকে ১৬৮ রানে আটকে রেখে জয়ের স্বপ্নও দেখেছিল। কিন্তু ব্যাটারদের ব্যর্থতায় হার নিয়েই মাঠ ছেড়েছে টাইগাররা। সাইফ হাসান একা লড়াই করলেও দলের বড় হার এড়াতে পারেননি।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেটে ১৬৮ রান করেছিল ভারত। জবাবে ১৯.৩ ওভারে ১২৭ রানে গুটিয়ে গেছে বাংলাদেশ। ৪১ রানে হারা টাইগারদের ফাইনালে উঠতে পাকিস্তানকে হারাতেই হবে।

আরও পড়ুন

সিলেট নগরীতে যান চলাচলে কঠোর নিষেধাজ্ঞা ও ট্রাফিক পুলিশের বিশেষ নির্দেশনা

আজ এক সাইফ হাসানের ৬৯ রানে ভর করেই একশ পার করে বাংলাদেশ দল। এছাড়া আর কোনো ব্যাটার বলার মতো রান করতে পারেননি।

ইনিংসের শুরুতেই তানজিদ হাসান তামিমকে হারায় বাংলাদেশ দল। এরপর পারভেজ হোসেন ইমন ১৯ বলে ২১ রান করে বিদায় নেন। একপ্রান্তে দলের হয়ে হাল ধরেন সাইফ। তবে তাওহীদ হৃদয়, শামীম পাটোয়ারীরা এমন বড় ম্যাচে ব্যর্থ হয়েছেন। এদিন সাইফ ও ইমন ছাড়া আর কেউ ছুঁতে পারেননি দুই অঙ্কের রানও। দ্রুত ফেরেন জাকের আলিও।

মোহাম্মদ সাইফউদ্দিন, রিশাদ হোসেনরাও করতে পারেননি রান। যে কারণে হারের ব্যবধানটাও বেড়েছে। শেষ পর্যন্ত সবকটি উইকেট হারিয়ে ১৯ ওভার ৩ বলে বাংলাদেশের ইনিংস থামে ১২৭ রানে, ফলে ৪১ রানের জয় নিয়ে এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করেছে ভারত। দলটির হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন কুলদ্বীপ যাদব।

নাসুমকে দুই ছক্কা ও এক চার মেরে হাত খুলে খেলা শুরু করেন। সেই শুরু, এরপর পুরো পাওয়ার প্লের বাকি ওভারগুলোতে রীতিমতো ঝড় বইয়ে দেন। ৩ ওভারে ১৭ করা ভারত পাওয়ার প্লের পরের ৩ ওভারে তুলে ৫৫ রান। সবমিলিয়ে ৬ ওভার শেষে কোনো উইকেট না হারিয়ে ভারত করে ৭২ রান।

পাওয়ার প্লে শেষেই গিলের উইকেটের দেখা পায় বাংলাদেশ। সপ্তম ওভারে প্রথম আবার আক্রমণে এসেই ব্রেকথ্রু এনে দেন রিশাদ। নবম ওভারে আবারো উইকেট পেয়ে যান রিশাদ। তিনে নামা শুবম দুবে ২ রানের বেশি করেন। পরে ব্যক্তিগত ফিফটি পেয়ে যান অভিষেক শর্মা। ফিফটির পরও আক্রমণাত্মক ব্যাটিংয়ে সেঞ্চুরির পথে এগোচ্ছিলেন অভিষেক।

শেষ পর্যন্ত রান আউটে কাটা পড়েন তিনি। রিশাদের দুর্দান্ত থ্রোতে স্ট্যাম্প ভাঙেন মুস্তাফিজ। সাজঘরে ফেরার আগে ৩৭ বলে ৭৫ রান করেন এই ওপেনার। এর চার বল পরই ফিরেছেন সূর্যকুমার যাদবও। ১১ বল খেলে ৫ রানের বেশি করতে পারেননি তিনি। সূর্যের পথে হেঁটেছেন তিলক ভার্মাও, ৭ বলে করে ৫ রানে।

হার্দিক পান্ডিয়া এদিন এক প্রান্ত আগলে রেখে ব্যাটিং করেন। ইনিংসের শেষ বলে আউট হওয়ার আগে ২৯ বলে করেন ৩৮ রান। এ ছাড়া অক্ষর প্যাটেল করেন ১৫ বলে অপরাজিত ১০ রান।
বাংলাদেশের হয়ে ২৭ রানে ২ উইকেট নিয়ে ইনিংসের সেরা বোলার রিশাদ হোসেন। এ ছাড়া একটি করে উইকেট শিকার করেন মুস্তাফিজুর রহমান, তানজিম সাকিব ও মোহাম্মদ সাইফউদ্দিন।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে ভারত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে ভারত

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পূর্বাহ্ন
Print Image
[ad_1] আবুধাবি, ২৫ সেপ্টেম্বর – জাকের আলীর ক্যাচ মিস আর অভিষেক-গিল ঝড়ে বাজে শুরুর পর বল হাতে শেষটা ভালো করেছিল বাংলাদেশ। ভারতকে ১৬৮ রানে আটকে রেখে জয়ের স্বপ্নও দেখেছিল। কিন্তু ব্যাটারদের ব্যর্থতায় হার নিয়েই মাঠ ছেড়েছে টাইগাররা। সাইফ হাসান একা লড়াই করলেও দলের বড় হার এড়াতে পারেননি।দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেটে ১৬৮ রান করেছিল ভারত। জবাবে ১৯.৩ ওভারে ১২৭ রানে গুটিয়ে গেছে বাংলাদেশ। ৪১ রানে হারা টাইগারদের ফাইনালে উঠতে পাকিস্তানকে হারাতেই হবে।আজ এক সাইফ হাসানের ৬৯ রানে ভর করেই একশ পার করে বাংলাদেশ দল। এছাড়া আর কোনো ব্যাটার বলার মতো রান করতে পারেননি।ইনিংসের শুরুতেই তানজিদ হাসান তামিমকে হারায় বাংলাদেশ দল। এরপর পারভেজ হোসেন ইমন ১৯ বলে ২১ রান করে বিদায় নেন। একপ্রান্তে দলের হয়ে হাল ধরেন সাইফ। তবে তাওহীদ হৃদয়, শামীম পাটোয়ারীরা এমন বড় ম্যাচে ব্যর্থ হয়েছেন। এদিন সাইফ ও ইমন ছাড়া আর কেউ ছুঁতে পারেননি দুই অঙ্কের রানও। দ্রুত ফেরেন জাকের আলিও।মোহাম্মদ সাইফউদ্দিন, রিশাদ হোসেনরাও করতে পারেননি রান। যে কারণে হারের ব্যবধানটাও বেড়েছে। শেষ পর্যন্ত সবকটি উইকেট হারিয়ে ১৯ ওভার ৩ বলে বাংলাদেশের ইনিংস থামে ১২৭ রানে, ফলে ৪১ রানের জয় নিয়ে এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করেছে ভারত। দলটির হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন কুলদ্বীপ যাদব।নাসুমকে দুই ছক্কা ও এক চার মেরে হাত খুলে খেলা শুরু করেন। সেই শুরু, এরপর পুরো পাওয়ার প্লের বাকি ওভারগুলোতে রীতিমতো ঝড় বইয়ে দেন। ৩ ওভারে ১৭ করা ভারত পাওয়ার প্লের পরের ৩ ওভারে তুলে ৫৫ রান। সবমিলিয়ে ৬ ওভার শেষে কোনো উইকেট না হারিয়ে ভারত করে ৭২ রান।পাওয়ার প্লে শেষেই গিলের উইকেটের দেখা পায় বাংলাদেশ। সপ্তম ওভারে প্রথম আবার আক্রমণে এসেই ব্রেকথ্রু এনে দেন রিশাদ। নবম ওভারে আবারো উইকেট পেয়ে যান রিশাদ। তিনে নামা শুবম দুবে ২ রানের বেশি করেন। পরে ব্যক্তিগত ফিফটি পেয়ে যান অভিষেক শর্মা। ফিফটির পরও আক্রমণাত্মক ব্যাটিংয়ে সেঞ্চুরির পথে এগোচ্ছিলেন অভিষেক।শেষ পর্যন্ত রান আউটে কাটা পড়েন তিনি। রিশাদের দুর্দান্ত থ্রোতে স্ট্যাম্প ভাঙেন মুস্তাফিজ। সাজঘরে ফেরার আগে ৩৭ বলে ৭৫ রান করেন এই ওপেনার। এর চার বল পরই ফিরেছেন সূর্যকুমার যাদবও। ১১ বল খেলে ৫ রানের বেশি করতে পারেননি তিনি। সূর্যের পথে হেঁটেছেন তিলক ভার্মাও, ৭ বলে করে ৫ রানে।হার্দিক পান্ডিয়া এদিন এক প্রান্ত আগলে রেখে ব্যাটিং করেন। ইনিংসের শেষ বলে আউট হওয়ার আগে ২৯ বলে করেন ৩৮ রান। এ ছাড়া অক্ষর প্যাটেল করেন ১৫ বলে অপরাজিত ১০ রান।বাংলাদেশের হয়ে ২৭ রানে ২ উইকেট নিয়ে ইনিংসের সেরা বোলার রিশাদ হোসেন। এ ছাড়া একটি করে উইকেট শিকার করেন মুস্তাফিজুর রহমান, তানজিম সাকিব ও মোহাম্মদ সাইফউদ্দিন। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×