হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বাংলাদেশসহ বিভিন্ন দেশ থেকে কর্মী নেবে কুয়েত

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ৮ মে ২০২৩, ০৬:০৭ অপরাহ্ন


কুয়েত সিটি, ০৮ মে – মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে নির্দিষ্ট কিছু খাতে শ্রমিক সঙ্কট মেটাতে নতুন করে শ্রমিক নেওয়ার ঘোষণা দিয়েছেন প্রথম উপ-প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ তালাল আল-খালেদ আল-সাবাহ। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম কুয়েত টাইমস তাদের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছেন।

কুয়েতের সরকারি জনশক্তি কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন শ্রমিক রপ্তানিকারক দেশগুলোর সঙ্গে সমঝোতা স্মারক সইয়ের জন্য দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করার নির্দেশনা রয়েছে। কুয়েতের ‘জনসংখ্যার ভারসাম্যহীনতার সমস্যা’ মোকাবিলার প্রচেষ্টা হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মাধ্যমে দেশটির শ্রম বাজারের চাহিদা পূরণ করা হবে।

আরও পড়ুন

সিলেট নগরীতে যান চলাচলে কঠোর নিষেধাজ্ঞা ও ট্রাফিক পুলিশের বিশেষ নির্দেশনা

কুয়েতের বিশেষ কিছু খাতের জন্য নির্দিষ্ট শ্রমিক পাঠানোর বিষয়ে আলোচনা করতে চলতি মাসের শেষের দিকে ফিলিপাইনের একটি প্রতিনিধি দল পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। জনশক্তি মন্ত্রণালয় এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করবে। আলোচনার পর ফিলিপাইন থেকে দেশটিতে শ্রমিকদের আনার সম্ভাবনা পুনরায় শুরু হবে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, বাংলাদেশি, ভারতীয় এবং ফিলিপিনো নার্সদের নতুন ব্যাচ গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন। নতুন এলাকায় চালু করা স্বাস্থ্যকেন্দ্রে নিয়োগ দেওয়া হবে এই নার্সদের। পাশাপাশি জনবল সঙ্কট মেটাতে দেশটির অন্যান্য হাসপাতাল ও স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতেও তাদের নিয়োগ দেওয়া হতে পারে।

সূত্র: জাগো নিউজ
এম ইউ/০৮ মে ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

বাংলাদেশসহ বিভিন্ন দেশ থেকে কর্মী নেবে কুয়েত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বাংলাদেশসহ বিভিন্ন দেশ থেকে কর্মী নেবে কুয়েত

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ৮ মে ২০২৩, ০৬:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] কুয়েত সিটি, ০৮ মে – মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে নির্দিষ্ট কিছু খাতে শ্রমিক সঙ্কট মেটাতে নতুন করে শ্রমিক নেওয়ার ঘোষণা দিয়েছেন প্রথম উপ-প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ তালাল আল-খালেদ আল-সাবাহ। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম কুয়েত টাইমস তাদের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছেন। কুয়েতের সরকারি জনশক্তি কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন শ্রমিক রপ্তানিকারক দেশগুলোর সঙ্গে সমঝোতা স্মারক সইয়ের জন্য দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করার নির্দেশনা রয়েছে। কুয়েতের ‘জনসংখ্যার ভারসাম্যহীনতার সমস্যা’ মোকাবিলার প্রচেষ্টা হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মাধ্যমে দেশটির শ্রম বাজারের চাহিদা পূরণ করা হবে। কুয়েতের বিশেষ কিছু খাতের জন্য নির্দিষ্ট শ্রমিক পাঠানোর বিষয়ে আলোচনা করতে চলতি মাসের শেষের দিকে ফিলিপাইনের একটি প্রতিনিধি দল পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। জনশক্তি মন্ত্রণালয় এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করবে। আলোচনার পর ফিলিপাইন থেকে দেশটিতে শ্রমিকদের আনার সম্ভাবনা পুনরায় শুরু হবে। মন্ত্রণালয় আরও জানিয়েছে, বাংলাদেশি, ভারতীয় এবং ফিলিপিনো নার্সদের নতুন ব্যাচ গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন। নতুন এলাকায় চালু করা স্বাস্থ্যকেন্দ্রে নিয়োগ দেওয়া হবে এই নার্সদের। পাশাপাশি জনবল সঙ্কট মেটাতে দেশটির অন্যান্য হাসপাতাল ও স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতেও তাদের নিয়োগ দেওয়া হতে পারে। সূত্র: জাগো নিউজএম ইউ/০৮ মে ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×