হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

‘বাংলাদেশে শুল্ক মুক্ত পণ্য রপ্তানিতে কাজ করছে পাকিস্তান’

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:০৭ অপরাহ্ন


রংপুর, ২৬ ফেব্রুয়ারি – বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ বলেছেন, বাংলাদেশে ব্যবসা-বাণিজ্য প্রসারে বিনাশুল্কে পণ্য আমদানি ও রপ্তানি করবে পাকিস্তান। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ধরে রাখতে নানা সহযোগিতা ও অঙ্গীকারের কথা জানান তিনি।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের মিলনায়তনে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য প্রসার নিয়ে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

আরও পড়ুন

সিলেট নগরীতে যান চলাচলে কঠোর নিষেধাজ্ঞা ও ট্রাফিক পুলিশের বিশেষ নির্দেশনা

রংপুর চেম্বারের সভাপতি আকবর আলী সভার সভাপতিত্ব করেন। এতে এ অঞ্চলের ব্যবসায়ীরা অংশ নেন।

বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা সহজীকরণের ঘোষণা দিয়ে তিনি বলেন, অনলাইনে আবেদনের ২৪ ঘণ্টার মধ্যে বাংলাদেশি নাগরিকদের পাকিস্তানের ভিসা দেওয়া হবে। এক্ষেত্রে স্টুডেন্ট ভিসা, ট্যুরিস্ট ভিসা, বিজনেস ভিসা কোনো রকম ফি ছাড়াই পাওয়া যাবে।

পাকিস্তানের হাইকমিশনার বলেন, ৫ আগস্ট পরবর্তী বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক ধীরে ধীরে উন্নত ও দৃঢ় হচ্ছে। উভয়ের অর্থনৈতিক উন্নতিতে দুই দেশ কাজ করছে। শিক্ষা, স্বাস্থ্য, পর্যটন খাতেও উভয় দেশের মধ্যে সম্পর্ক জোরদার হচ্ছে। এতে তিনি খুশি তবে আরও দৃঢ় সম্পর্কের প্রত্যাশা জানান তিনি।

রংপুর অঞ্চলের উৎপাদিত কৃষি পণ্য আমদানি-রপ্তানির ক্ষেত্রে কোনো শুল্কমুক্ত সুবিধা থাকবে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, পাকিস্তান সরকারকে বিষয়টি তিনি জানাবেন।

মতবিনিময় সভা শেষে রংপুর চেম্বারের নেতাদের হাতে উপহার তুলে দেন পাকিস্তানের হাইকমিশনার।

তিনদিনের সফরে আজ দুপুরে রংপুরে এসেছেন পাকিস্তানের হাইকমিশনার। আগামী দুদিন কারমাইকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোস্তাফিজুর রহমান ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. শওকত আলীর সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। পরে মহীয়সী নারী বেগম রোকেয়ার জন্মস্থান পরিদর্শন করবেন।

সূত্র: কালবেলা
আইএ/ ২৬ ফেব্রুয়ারি ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

‘বাংলাদেশে শুল্ক মুক্ত পণ্য রপ্তানিতে কাজ করছে পাকিস্তান’

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

‘বাংলাদেশে শুল্ক মুক্ত পণ্য রপ্তানিতে কাজ করছে পাকিস্তান’

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] রংপুর, ২৬ ফেব্রুয়ারি – বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ বলেছেন, বাংলাদেশে ব্যবসা-বাণিজ্য প্রসারে বিনাশুল্কে পণ্য আমদানি ও রপ্তানি করবে পাকিস্তান। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ধরে রাখতে নানা সহযোগিতা ও অঙ্গীকারের কথা জানান তিনি।বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের মিলনায়তনে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য প্রসার নিয়ে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।রংপুর চেম্বারের সভাপতি আকবর আলী সভার সভাপতিত্ব করেন। এতে এ অঞ্চলের ব্যবসায়ীরা অংশ নেন।বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা সহজীকরণের ঘোষণা দিয়ে তিনি বলেন, অনলাইনে আবেদনের ২৪ ঘণ্টার মধ্যে বাংলাদেশি নাগরিকদের পাকিস্তানের ভিসা দেওয়া হবে। এক্ষেত্রে স্টুডেন্ট ভিসা, ট্যুরিস্ট ভিসা, বিজনেস ভিসা কোনো রকম ফি ছাড়াই পাওয়া যাবে।পাকিস্তানের হাইকমিশনার বলেন, ৫ আগস্ট পরবর্তী বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক ধীরে ধীরে উন্নত ও দৃঢ় হচ্ছে। উভয়ের অর্থনৈতিক উন্নতিতে দুই দেশ কাজ করছে। শিক্ষা, স্বাস্থ্য, পর্যটন খাতেও উভয় দেশের মধ্যে সম্পর্ক জোরদার হচ্ছে। এতে তিনি খুশি তবে আরও দৃঢ় সম্পর্কের প্রত্যাশা জানান তিনি।রংপুর অঞ্চলের উৎপাদিত কৃষি পণ্য আমদানি-রপ্তানির ক্ষেত্রে কোনো শুল্কমুক্ত সুবিধা থাকবে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, পাকিস্তান সরকারকে বিষয়টি তিনি জানাবেন।মতবিনিময় সভা শেষে রংপুর চেম্বারের নেতাদের হাতে উপহার তুলে দেন পাকিস্তানের হাইকমিশনার।তিনদিনের সফরে আজ দুপুরে রংপুরে এসেছেন পাকিস্তানের হাইকমিশনার। আগামী দুদিন কারমাইকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোস্তাফিজুর রহমান ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. শওকত আলীর সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। পরে মহীয়সী নারী বেগম রোকেয়ার জন্মস্থান পরিদর্শন করবেন।সূত্র: কালবেলাআইএ/ ২৬ ফেব্রুয়ারি ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×