ঢাকা, ৩০ নভেম্বর – ভারতের দিল্লি বায়ুদূষণের শীর্ষে রয়েছে আজ। অন্যদিকে, বাংলাদেশের রাজধানী ঢাকা রয়েছে তৃতীয় নম্বরে। এই শহর দুটির বাতাস খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।
রোববার (৩০ নভেম্বর) সকাল ৮টা ৫৬ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এসব তথ্য।
রূপগঞ্জে পোশাক কারখানায় ভয়াবহ কম্প্রেসার বিস্ফোরণ: চার শ্রমিক দগ্ধ, সবাই আশঙ্কাজনক
তালিকার শীর্ষে অবস্থান করা দিল্লির বায়ুর মানের স্কোর ২৩৬। এর অর্থ দাঁড়ায় এখানকার বায়ুর মান খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।
দ্বিতীয় অবস্থানে রয়েছে উজবেকিস্তানের তাসখন্দ। এই শহরটির দূষণ স্কোর ২৩৩ এর অর্থ সেখানকার বাতাসও খুবই অস্বাস্থ্যকর।
তৃতীয় অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। এই শহরটির দূষণ স্কোর ২১৫ এর অর্থ এখানকার বাতাসও খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।
সূত্র: জাগো নিউজ
এনএন/ ৩০ নভেম্বর ২০২৫




মন্তব্য করুন