হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বিএনপিকে নির্যাতন না করতে বললেন বঙ্গবীর কাদের সিদ্দিকী

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩, ০১:০৭ পূর্বাহ্ন


টাঙ্গাইল, ২৩ ডিসেম্বর – টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) নির্বাচনী আসনে কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী ও দলটির সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, আলেমদের জেলে রাখছো তাদের মুক্তি দিয়ে দাও আল্লাহ রহমত করবে, আর মুক্তি না দিলে আল্লাহ তোমাদের ওপর গজব ফেলবে।

শনিবার (২৩ ডিসেম্বর) বিকেলে টাঙ্গাইলের সখিপুর উপজেলার কালিয়া ইউনিয়নের বানিয়াসীট বাজারে নির্বাচনী পথ সভায় তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৮,৫৭৮ থেকে ২৪,২০৪ টাকা হওয়া উচিত: সিপিডি

কাদের সিদ্দিকী বলেন, আমি সরকারকে বলবো বিএনপির ওপর নির্যাতন কইরো না, তারা ভোটে যায়নি বলে অপরাধ করে নাই। তাদের হ্যারাস কইরো না।

তিনি বলেন, আমি জানি সখিপুরের মানুষ আটিয়া অধ্যাদেশ বন আইনে ফরেস্টারের নানা রকম মামলা হামলায় নির্যাতনে হয়রানি হচ্ছে, নির্যাতনে জর্জরিত হয়ে পড়ছে। যারা এই নির্যাতন চান না তারা এই গামছা ধরেন। ইনশাল্লাহ ফরেস্টার আর নির্যাতন করতে পারবে না।

তিনি আরও বলেন, আগে যখন সংসদে গেছিলাম তখন সংসদীয় কমিটিকে সখিপুর পর্যন্ত এনে ছাড়ছিলাম। ইনশাল্লাহ আগামীতে সংসদে গেলে আটিয়া বন অধ্যাদেশ বাতিল করে ছাড়ব। এসময় তিনি সকল দলের ভোট প্রার্থনা করেন।

পথসভায় কাদের সিদ্দিকীর মেয়ে কুড়ি সিদ্দিকীসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পথসভা শেষে সখিপুরের বিভিন্ন এলাকায় গিয়ে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ২৩ ডিসেম্বর ২০২৩

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

বিএনপিকে নির্যাতন না করতে বললেন বঙ্গবীর কাদের সিদ্দিকী

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বিএনপিকে নির্যাতন না করতে বললেন বঙ্গবীর কাদের সিদ্দিকী

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩, ০১:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] টাঙ্গাইল, ২৩ ডিসেম্বর – টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) নির্বাচনী আসনে কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী ও দলটির সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, আলেমদের জেলে রাখছো তাদের মুক্তি দিয়ে দাও আল্লাহ রহমত করবে, আর মুক্তি না দিলে আল্লাহ তোমাদের ওপর গজব ফেলবে। শনিবার (২৩ ডিসেম্বর) বিকেলে টাঙ্গাইলের সখিপুর উপজেলার কালিয়া ইউনিয়নের বানিয়াসীট বাজারে নির্বাচনী পথ সভায় তিনি এসব কথা বলেন। কাদের সিদ্দিকী বলেন, আমি সরকারকে বলবো বিএনপির ওপর নির্যাতন কইরো না, তারা ভোটে যায়নি বলে অপরাধ করে নাই। তাদের হ্যারাস কইরো না। তিনি বলেন, আমি জানি সখিপুরের মানুষ আটিয়া অধ্যাদেশ বন আইনে ফরেস্টারের নানা রকম মামলা হামলায় নির্যাতনে হয়রানি হচ্ছে, নির্যাতনে জর্জরিত হয়ে পড়ছে। যারা এই নির্যাতন চান না তারা এই গামছা ধরেন। ইনশাল্লাহ ফরেস্টার আর নির্যাতন করতে পারবে না। তিনি আরও বলেন, আগে যখন সংসদে গেছিলাম তখন সংসদীয় কমিটিকে সখিপুর পর্যন্ত এনে ছাড়ছিলাম। ইনশাল্লাহ আগামীতে সংসদে গেলে আটিয়া বন অধ্যাদেশ বাতিল করে ছাড়ব। এসময় তিনি সকল দলের ভোট প্রার্থনা করেন। পথসভায় কাদের সিদ্দিকীর মেয়ে কুড়ি সিদ্দিকীসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পথসভা শেষে সখিপুরের বিভিন্ন এলাকায় গিয়ে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। সূত্র: আরটিভি নিউজআইএ/ ২৩ ডিসেম্বর ২০২৩

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×