হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বিক্ষোভে গ্রেপ্তার তরুণ এরফান সোলতানির মৃত্যুদণ্ড স্থগিত করল ইরান

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন


তেহরান, ১৫ জানুয়ারি – ইরানের সরকারবিরোধী আন্দোলনে অংশ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার ও ফাঁসির দণ্ডপ্রাপ্ত তরুণ এরফান সোলতানির মৃত্যুদণ্ড স্থগিত করেছে দেশটির কর্তৃপক্ষ। সোলতানির পরিবার ও নরওয়েভিত্তিক মানবাধিকার সংস্থা হেনগাও-এর বরাত দিয়ে সিএনএন এ তথ্য জানিয়েছে।

২৬ বছর বয়সী এরফান সোলতানি (সোলায়মানি) পেশায় দোকান ব্যবসায়ী। রাজধানী তেহরানের উপকণ্ঠে কারাজ এলাকায় বসবাসকারী এই তরুণকে গত ৮ জানুয়ারি নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়। অভিযোগ, তিনি সরকারবিরোধী বিক্ষোভে অংশ নিয়েছিলেন। গ্রেপ্তারের পর মাত্র তিন দিনের বিচার প্রক্রিয়া শেষে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

আরও পড়ুন

ডেমোক্রেটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ নিলে ‘মিস্টার ভেটো’ হওয়ার হুশিয়ারি ট্রাম্পের

আদালতের ওই বিচারে সোলতানির পরিবারের কোনো সদস্য বা বন্ধু উপস্থিত থাকতে পারেননি। এমনকি তার বোন—যিনি একজন নিবন্ধিত আইনজীবী—তাকেও আদালতে থাকতে দেওয়া হয়নি বলে জানিয়েছে ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান। বুধবার তার মৃত্যুদণ্ড কার্যকরের কথা ছিল।

সোলতানির আত্মীয় সোমায়েহ সিএনএনকে বলেন, “আমরা জানতে পেরেছি যে তার দণ্ড কার্যকর হয়নি। তবে এখনো দণ্ড পুরোপুরি বাতিল হয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাইনি।”

পরে মানবাধিকার সংস্থা হেনগাও জানায়, এরফান সোলতানির মৃত্যুদণ্ড আনুষ্ঠানিকভাবে স্থগিত করা হয়েছে।

এনএন/ ১৫ জানুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

বিক্ষোভে গ্রেপ্তার তরুণ এরফান সোলতানির মৃত্যুদণ্ড স্থগিত করল ইরান

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বিক্ষোভে গ্রেপ্তার তরুণ এরফান সোলতানির মৃত্যুদণ্ড স্থগিত করল ইরান

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
Print Image
[ad_1] তেহরান, ১৫ জানুয়ারি – ইরানের সরকারবিরোধী আন্দোলনে অংশ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার ও ফাঁসির দণ্ডপ্রাপ্ত তরুণ এরফান সোলতানির মৃত্যুদণ্ড স্থগিত করেছে দেশটির কর্তৃপক্ষ। সোলতানির পরিবার ও নরওয়েভিত্তিক মানবাধিকার সংস্থা হেনগাও-এর বরাত দিয়ে সিএনএন এ তথ্য জানিয়েছে।২৬ বছর বয়সী এরফান সোলতানি (সোলায়মানি) পেশায় দোকান ব্যবসায়ী। রাজধানী তেহরানের উপকণ্ঠে কারাজ এলাকায় বসবাসকারী এই তরুণকে গত ৮ জানুয়ারি নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়। অভিযোগ, তিনি সরকারবিরোধী বিক্ষোভে অংশ নিয়েছিলেন। গ্রেপ্তারের পর মাত্র তিন দিনের বিচার প্রক্রিয়া শেষে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।আদালতের ওই বিচারে সোলতানির পরিবারের কোনো সদস্য বা বন্ধু উপস্থিত থাকতে পারেননি। এমনকি তার বোন—যিনি একজন নিবন্ধিত আইনজীবী—তাকেও আদালতে থাকতে দেওয়া হয়নি বলে জানিয়েছে ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান। বুধবার তার মৃত্যুদণ্ড কার্যকরের কথা ছিল।সোলতানির আত্মীয় সোমায়েহ সিএনএনকে বলেন, “আমরা জানতে পেরেছি যে তার দণ্ড কার্যকর হয়নি। তবে এখনো দণ্ড পুরোপুরি বাতিল হয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাইনি।”পরে মানবাধিকার সংস্থা হেনগাও জানায়, এরফান সোলতানির মৃত্যুদণ্ড আনুষ্ঠানিকভাবে স্থগিত করা হয়েছে।এনএন/ ১৫ জানুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×