হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বিস্ফোরণে কেঁপে উঠল রাশিয়ার অধিকৃত ক্রিমিয়া

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ৭ মে ২০২৩, ০৫:০৭ অপরাহ্ন


মস্কো, ০৭ মে – রাশিয়ার অধিকৃত ক্রিমিয়ায় একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মস্কোপন্থী কর্মকর্তারা অভিযোগ করেছেন, কিয়েভ সেখানে ১০ টির বেশি ড্রোন হামলা চালিয়েছে। অন্যদিকে ইউক্রেনের বেশিরভাগ অঞ্চলজুড়ে কয়েক ঘণ্টা ধরে বিমান হামলার সাইরেন বেজেছে। আজ রোববার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কর্মকর্তারা এবং গণমাধ্যম জানায়, রাশিয়ান বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনের ছোড়া ড্রোন হামলা প্রতিহত করেছে। এর মধ্যে অন্তত তিনটি ক্রিমিয়ার বন্দরনগরী সেভাস্তপালে ভূপাতিত করা হয়েছে।

আরও পড়ুন

পটিয়া থেকে ছিনতাইয়ের লুন্ডিত সাড়ে ৭ টন চিনি চকরিয়ায় উদ্ধার

সেভাস্তপালের মস্কো নিযুক্ত গভর্নর মিখাইল বলেন, এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ২০১৪ সালে ইউক্রেনের ক্রিমিয়া অঞ্চল দখল করে নেয় রাশিয়া।

রাশিয়ার আইনশৃঙ্খলা সংস্থার সঙ্গে সম্পৃক্ত টেলিগ্রাম চ্যানেল বাজা রোববার সকালের দিকে জানায়, ক্রিমিয়ায় হামলায় কোনো হতাহত হয়নি।

তবে আল-জাজিরার পক্ষ থেকে এসব দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি বলে প্রতিবেদনে বলা হয়েছে। অন্যদিকে ইউক্রেনের পক্ষ থেকেও এ নিয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

আল-জাজিরা বলছে, রোববার ভোরনাগাদ ইউক্রেনের বেশিরভাগ অঞ্চলে বেশ কয়েক ঘণ্টা ধরে বিমান হামলার সাইরেন বেজে উঠেছে।

গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা এক বছরের বেশি সময় ধরে চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই।

সূত্র: আমাদের সময়
আইএ/ ০৭ মে ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

বিস্ফোরণে কেঁপে উঠল রাশিয়ার অধিকৃত ক্রিমিয়া

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বিস্ফোরণে কেঁপে উঠল রাশিয়ার অধিকৃত ক্রিমিয়া

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ৭ মে ২০২৩, ০৫:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] মস্কো, ০৭ মে – রাশিয়ার অধিকৃত ক্রিমিয়ায় একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মস্কোপন্থী কর্মকর্তারা অভিযোগ করেছেন, কিয়েভ সেখানে ১০ টির বেশি ড্রোন হামলা চালিয়েছে। অন্যদিকে ইউক্রেনের বেশিরভাগ অঞ্চলজুড়ে কয়েক ঘণ্টা ধরে বিমান হামলার সাইরেন বেজেছে। আজ রোববার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। কর্মকর্তারা এবং গণমাধ্যম জানায়, রাশিয়ান বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনের ছোড়া ড্রোন হামলা প্রতিহত করেছে। এর মধ্যে অন্তত তিনটি ক্রিমিয়ার বন্দরনগরী সেভাস্তপালে ভূপাতিত করা হয়েছে। সেভাস্তপালের মস্কো নিযুক্ত গভর্নর মিখাইল বলেন, এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ২০১৪ সালে ইউক্রেনের ক্রিমিয়া অঞ্চল দখল করে নেয় রাশিয়া। রাশিয়ার আইনশৃঙ্খলা সংস্থার সঙ্গে সম্পৃক্ত টেলিগ্রাম চ্যানেল বাজা রোববার সকালের দিকে জানায়, ক্রিমিয়ায় হামলায় কোনো হতাহত হয়নি। তবে আল-জাজিরার পক্ষ থেকে এসব দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি বলে প্রতিবেদনে বলা হয়েছে। অন্যদিকে ইউক্রেনের পক্ষ থেকেও এ নিয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি। আল-জাজিরা বলছে, রোববার ভোরনাগাদ ইউক্রেনের বেশিরভাগ অঞ্চলে বেশ কয়েক ঘণ্টা ধরে বিমান হামলার সাইরেন বেজে উঠেছে। গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা এক বছরের বেশি সময় ধরে চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। সূত্র: আমাদের সময়আইএ/ ০৭ মে ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×