হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৬৭ হাজার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ৫ জানুয়ারি ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন


ঢাকা, ০৫ জানুয়ারি – বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৬৭ হাজার শিক্ষক নিয়োগের সপ্তম গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। সোমবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সপ্তম গণবিজ্ঞপ্তিতে মোট শূন্য পদের সংখ্যা ৬৭ হাজার ২০৮টি। এর মধ্যে স্কুল ও কলেজ পর্যায়ে শূন্য পদ রয়েছে ২৯ হাজার ৫৭১টি। মাদ্রাসা পর্যায়ে শূন্য পদ ৩৬ হাজার ৮০৪টি এবং কারিগরি পর্যায়ে রয়েছে ৮৩৩টি পদ।

আরও পড়ুন

রূপগঞ্জে পোশাক কারখানায় ভয়াবহ কম্প্রেসার বিস্ফোরণ: চার শ্রমিক দগ্ধ, সবাই আশঙ্কাজনক

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অনলাইনে আবেদন ফরম পূরণ ও আবেদন ফি জমা দেওয়া যাবে ১০ জানুয়ারি ২০২৬ থেকে ১৭ জানুয়ারি ২০২৬ দিবাগত রাত ১২টা পর্যন্ত।

আবেদনকারীর বয়স ০৪ জুন ২০২৫ তারিখে সর্বোচ্চ ৩৫ বছর হতে হবে। শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ হবে নিবন্ধন পরীক্ষার ফল প্রকাশের তারিখ থেকে তিন বছর পর্যন্ত। শিক্ষা মন্ত্রণালয়ের ০১ জানুয়ারি ২০২৬ তারিখের নির্দেশনা অনুযায়ী বর্তমানে কর্মরত ইনডেক্সধারী শিক্ষকরা একই পদে আবেদন করার যোগ্য হবেন না।

পদভিত্তিক শূন্যপদের তালিকা, আবেদন ফরম এবং নিয়োগসংক্রান্ত অন্যান্য তথ্য ও শর্তাবলী এনটিআরসিএর ওয়েবসাইট [www.ntrca.gov.bd](http://www.ntrca.gov.bd) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট [http://ngi.teletalk.com.bd](http://ngi.teletalk.com.bd) থেকে জানা যাবে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৬৭ হাজার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৬৭ হাজার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ৫ জানুয়ারি ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০৫ জানুয়ারি – বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৬৭ হাজার শিক্ষক নিয়োগের সপ্তম গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। সোমবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সপ্তম গণবিজ্ঞপ্তিতে মোট শূন্য পদের সংখ্যা ৬৭ হাজার ২০৮টি। এর মধ্যে স্কুল ও কলেজ পর্যায়ে শূন্য পদ রয়েছে ২৯ হাজার ৫৭১টি। মাদ্রাসা পর্যায়ে শূন্য পদ ৩৬ হাজার ৮০৪টি এবং কারিগরি পর্যায়ে রয়েছে ৮৩৩টি পদ।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অনলাইনে আবেদন ফরম পূরণ ও আবেদন ফি জমা দেওয়া যাবে ১০ জানুয়ারি ২০২৬ থেকে ১৭ জানুয়ারি ২০২৬ দিবাগত রাত ১২টা পর্যন্ত।আবেদনকারীর বয়স ০৪ জুন ২০২৫ তারিখে সর্বোচ্চ ৩৫ বছর হতে হবে। শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ হবে নিবন্ধন পরীক্ষার ফল প্রকাশের তারিখ থেকে তিন বছর পর্যন্ত। শিক্ষা মন্ত্রণালয়ের ০১ জানুয়ারি ২০২৬ তারিখের নির্দেশনা অনুযায়ী বর্তমানে কর্মরত ইনডেক্সধারী শিক্ষকরা একই পদে আবেদন করার যোগ্য হবেন না।পদভিত্তিক শূন্যপদের তালিকা, আবেদন ফরম এবং নিয়োগসংক্রান্ত অন্যান্য তথ্য ও শর্তাবলী এনটিআরসিএর ওয়েবসাইট [www.ntrca.gov.bd](http://www.ntrca.gov.bd) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট [http://ngi.teletalk.com.bd](http://ngi.teletalk.com.bd) থেকে জানা যাবে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×