হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বৈশ্বিক তালিকায় এক ধাপ পিছিয়েছে চট্টগ্রাম বন্দর

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ৩১ আগস্ট ২০২৫, ০১:০১ অপরাহ্ন


চট্টগ্রাম, ৩১ আগস্ট – প্রবৃদ্ধি বাড়লেও কনটেইনার পরিবহনে বিশ্ব সেরা ১০০ বন্দরের তালিকায় এক ধাপ পিছিয়েছে চট্টগ্রাম বন্দর। লন্ডনভিত্তিক শিপিংবিষয়ক বিশ্বের সবচেয়ে পুরোনো সংবাদমাধ্যম লয়েডস লিস্ট শনিবার (৩০ আগস্ট) এ তালিকা প্রকাশ করে। ২০২৪ সালের কনটেইনার পরিবহনসহ বিভিন্ন সূচকের পরিপ্রেক্ষিতে এ তালিকা প্রকাশ করা হয়।

তালিকায় বর্তমানে চট্টগ্রাম বন্দরের অবস্থান ৬৮তম। আগের বছর তালিকায় ৬৭তম অবস্থানে ছিল চট্টগ্রাম বন্দর। বাংলাদেশে শুধু চট্টগ্রাম বন্দরই প্রতিবছর ১০০ বন্দরের তালিকায় স্থান পাচ্ছে। সমুদ্রপথে দেশের কনটেইনার পরিবহনের ৯৯ শতাংশ এই বন্দর দিয়ে হয়।

আরও পড়ুন

অস্কারজয়ী চিলিয়ান চলচ্চিত্র নির্মাতা সেবাস্তিয়ান লেলিও আর নেই

লয়েডস লিস্টের প্রকাশনায় বলা হয়েছে, ২০২৪ সালে চট্টগ্রাম বন্দর ৩২ লাখ ৭৫ হাজার টিইইউস কনটেইনার পরিবহন করেছে। ২০২৩ সালে পরিবহন হয়েছিল ৩০ লাখ ৫০ হাজার টিইইউস। ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে কনটেইনার পরিবহন ৭ দশমিক ৩৭ শতাংশ বেড়েছে। কনটেইনার পরিবহন বাড়লেও বৈশ্বিক বন্দরগুলোর তুলনায় না বাড়ায় পিছিয়ে পড়েছে চট্টগ্রাম বন্দর। তবে লয়েডস লিস্টের এ তালিকা দিয়ে বন্দরে সেবার মান বিচার করা হয় না। বিশ্বের কোন বন্দর কত কনটেইনার পরিবহন করেছে, তার তুলনা করে তালিকা প্রকাশ করা হয়।

চট্টগ্রাম বন্দর সচিব মো. ওমর ফারুক বলেন, বৈশ্বিক তালিকার বিষয়ে লয়েডস লিস্ট আনুষ্ঠানিকভাবে আমাদের জানায়নি। তারা আমাদের অফিসিয়াল জানানোর পর এ বিষয়ে প্রতিক্রিয়া জানানো হবে।

লয়েডস লিস্টের প্রকাশনা অনুযায়ী, শীর্ষ তালিকায় স্থান পাওয়া ১০০টি বন্দরে গত বছর ৭৪ কোটি ৩৬ লাখ একক কনটেইনার ওঠানো-নামানো হয়েছে। ২০২৩ সালের তুলনায় এসব বন্দরে গড়ে কনটেইনার পরিবহন বেড়েছে প্রায় ৮ শতাংশ। তালিকায় শীর্ষে রয়েছে চীনের সাংহাই বন্দর। গত বছর বন্দরটি দিয়ে ৫ কোটি ১৫ লাখ একক কনটেইনার পরিবহন হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে সিঙ্গাপুর বন্দর। সিঙ্গাপুর বন্দরে গত বছর পরিবহন হয়েছে ৪ কোটি ১১ লাখ একক কনটেইনার। সবার শেষে, অর্থাৎ ১০০তম স্থানে রয়েছে চিলির সান অন্তোনিও বন্দর। এই বন্দর দিয়ে কনটেইনার পরিবহন হয়েছে ১৮ লাখ ইউনিট।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

বৈশ্বিক তালিকায় এক ধাপ পিছিয়েছে চট্টগ্রাম বন্দর

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বৈশ্বিক তালিকায় এক ধাপ পিছিয়েছে চট্টগ্রাম বন্দর

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ৩১ আগস্ট ২০২৫, ০১:০১ অপরাহ্ন
Print Image
[ad_1] চট্টগ্রাম, ৩১ আগস্ট – প্রবৃদ্ধি বাড়লেও কনটেইনার পরিবহনে বিশ্ব সেরা ১০০ বন্দরের তালিকায় এক ধাপ পিছিয়েছে চট্টগ্রাম বন্দর। লন্ডনভিত্তিক শিপিংবিষয়ক বিশ্বের সবচেয়ে পুরোনো সংবাদমাধ্যম লয়েডস লিস্ট শনিবার (৩০ আগস্ট) এ তালিকা প্রকাশ করে। ২০২৪ সালের কনটেইনার পরিবহনসহ বিভিন্ন সূচকের পরিপ্রেক্ষিতে এ তালিকা প্রকাশ করা হয়।তালিকায় বর্তমানে চট্টগ্রাম বন্দরের অবস্থান ৬৮তম। আগের বছর তালিকায় ৬৭তম অবস্থানে ছিল চট্টগ্রাম বন্দর। বাংলাদেশে শুধু চট্টগ্রাম বন্দরই প্রতিবছর ১০০ বন্দরের তালিকায় স্থান পাচ্ছে। সমুদ্রপথে দেশের কনটেইনার পরিবহনের ৯৯ শতাংশ এই বন্দর দিয়ে হয়।লয়েডস লিস্টের প্রকাশনায় বলা হয়েছে, ২০২৪ সালে চট্টগ্রাম বন্দর ৩২ লাখ ৭৫ হাজার টিইইউস কনটেইনার পরিবহন করেছে। ২০২৩ সালে পরিবহন হয়েছিল ৩০ লাখ ৫০ হাজার টিইইউস। ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে কনটেইনার পরিবহন ৭ দশমিক ৩৭ শতাংশ বেড়েছে। কনটেইনার পরিবহন বাড়লেও বৈশ্বিক বন্দরগুলোর তুলনায় না বাড়ায় পিছিয়ে পড়েছে চট্টগ্রাম বন্দর। তবে লয়েডস লিস্টের এ তালিকা দিয়ে বন্দরে সেবার মান বিচার করা হয় না। বিশ্বের কোন বন্দর কত কনটেইনার পরিবহন করেছে, তার তুলনা করে তালিকা প্রকাশ করা হয়।চট্টগ্রাম বন্দর সচিব মো. ওমর ফারুক বলেন, বৈশ্বিক তালিকার বিষয়ে লয়েডস লিস্ট আনুষ্ঠানিকভাবে আমাদের জানায়নি। তারা আমাদের অফিসিয়াল জানানোর পর এ বিষয়ে প্রতিক্রিয়া জানানো হবে।লয়েডস লিস্টের প্রকাশনা অনুযায়ী, শীর্ষ তালিকায় স্থান পাওয়া ১০০টি বন্দরে গত বছর ৭৪ কোটি ৩৬ লাখ একক কনটেইনার ওঠানো-নামানো হয়েছে। ২০২৩ সালের তুলনায় এসব বন্দরে গড়ে কনটেইনার পরিবহন বেড়েছে প্রায় ৮ শতাংশ। তালিকায় শীর্ষে রয়েছে চীনের সাংহাই বন্দর। গত বছর বন্দরটি দিয়ে ৫ কোটি ১৫ লাখ একক কনটেইনার পরিবহন হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে সিঙ্গাপুর বন্দর। সিঙ্গাপুর বন্দরে গত বছর পরিবহন হয়েছে ৪ কোটি ১১ লাখ একক কনটেইনার। সবার শেষে, অর্থাৎ ১০০তম স্থানে রয়েছে চিলির সান অন্তোনিও বন্দর। এই বন্দর দিয়ে কনটেইনার পরিবহন হয়েছে ১৮ লাখ ইউনিট। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×