হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ভারতের উদ্যোগে জি-২০-র স্থায়ী সদস্যপদ পেল আফ্রিকান ইউনিয়ন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ৯ সেপ্টেম্বর ২০২৩, ০৬:০৭ অপরাহ্ন


নয়াদিল্লি, ০৯ সেপ্টেম্বর – বিশ্বের শিল্পোন্নত ও বিকাশমান অর্থনীতির দেশগুলোর জোট জি-২০-এ স্থায়ী সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছে আফ্রিকান ইউনিয়ন (এইউ)।

আজ শনিবার (৯ সেপ্টেম্বর) ভারতের নয়াদিল্লিতে শুরু হয়েছে জি-২০ জোটের শীর্ষ সম্মেলন। যা আগামীকাল রোববার শেষ হবে।

আরও পড়ুন

সিলেট নগরীতে যান চলাচলে কঠোর নিষেধাজ্ঞা ও ট্রাফিক পুলিশের বিশেষ নির্দেশনা

সম্মেলনের শুরুতে আফ্রিকান ইউনিয়নকে স্থায়ী সদস্যের আসন গ্রহণের আমন্ত্রণ জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার এ আমন্ত্রণ গ্রহণ করে বিশ্বের সবচেয়ে শক্তিশালী অর্থনৈতিক জোটটিতে যোগ দিয়েছে আফ্রিকার দেশগুলোর শক্তিশালী জোট আফ্রিকান ইউনিয়ন।

মোদি তার আমন্ত্রণে বলেন, ‘সবার সম্মতিক্রমে, আমি আফ্রিকান ইউনিয়নের প্রধানকে জি-২০ জোটের স্থায়ী সদস্যের আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি।’

আঞ্চলিক জোটগুলোর মধ্যে এর আগে ইউরোপীয় ইউনিয়ন জি-২০ জোটের সদস্য ছিল। এখন আরেক আঞ্চলিক জোট এই বৈশ্বিক জোটে যোগ দিল। এর আগে ৫৫ দেশের জোট এইউ ‘আমন্ত্রিত আন্তর্জাতিক সংস্থা’ হিসেবে জি-২০ সম্মেলনে যোগ দিয়েছিল।

এদিকে জি-২০ জোটে আফ্রিকান ইউনিয়নের যোগ দেওয়ার বিষয়টিকে গুরুত্বপূর্ণ হিসেবে অভিহিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

আফ্রিকান ইউনিয়নকে জি-২০ জোটে যুক্ত করতে গত কয়েক মাস ধরেই চেষ্টা করে আসছিল ভারত। তাদের এ প্রচেষ্টায় সমর্থন জানিয়েছিল যুক্তরাষ্ট্র, রাশিয়া, অস্ট্রেলিয়া ও জাপান।

২০২২ সালে আফ্রিকান ইউনিয়নের তৎকালীন সভাপতি ও সেনেগালের প্রেসিডেন্ট ম্যাকি শেল জি-২০ জোট যোগ দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন।

রাজনীতি বিশ্লেষকরা বলছেন, এইউ জি-২০ জোটে যোগ দেওয়ার মাধ্যমে বিশ্বের দক্ষিণাঞ্চলের দেশগুলোর অবস্থান আরও শক্ত হলো। এখন এসব দেশ বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলতে পারবে এবং কাজ করতে পারবে।

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ০৯ সেপ্টেম্বর ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ভারতের উদ্যোগে জি-২০-র স্থায়ী সদস্যপদ পেল আফ্রিকান ইউনিয়ন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ভারতের উদ্যোগে জি-২০-র স্থায়ী সদস্যপদ পেল আফ্রিকান ইউনিয়ন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ৯ সেপ্টেম্বর ২০২৩, ০৬:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] নয়াদিল্লি, ০৯ সেপ্টেম্বর – বিশ্বের শিল্পোন্নত ও বিকাশমান অর্থনীতির দেশগুলোর জোট জি-২০-এ স্থায়ী সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছে আফ্রিকান ইউনিয়ন (এইউ)। আজ শনিবার (৯ সেপ্টেম্বর) ভারতের নয়াদিল্লিতে শুরু হয়েছে জি-২০ জোটের শীর্ষ সম্মেলন। যা আগামীকাল রোববার শেষ হবে। সম্মেলনের শুরুতে আফ্রিকান ইউনিয়নকে স্থায়ী সদস্যের আসন গ্রহণের আমন্ত্রণ জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার এ আমন্ত্রণ গ্রহণ করে বিশ্বের সবচেয়ে শক্তিশালী অর্থনৈতিক জোটটিতে যোগ দিয়েছে আফ্রিকার দেশগুলোর শক্তিশালী জোট আফ্রিকান ইউনিয়ন। মোদি তার আমন্ত্রণে বলেন, ‘সবার সম্মতিক্রমে, আমি আফ্রিকান ইউনিয়নের প্রধানকে জি-২০ জোটের স্থায়ী সদস্যের আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি।’ আঞ্চলিক জোটগুলোর মধ্যে এর আগে ইউরোপীয় ইউনিয়ন জি-২০ জোটের সদস্য ছিল। এখন আরেক আঞ্চলিক জোট এই বৈশ্বিক জোটে যোগ দিল। এর আগে ৫৫ দেশের জোট এইউ ‘আমন্ত্রিত আন্তর্জাতিক সংস্থা’ হিসেবে জি-২০ সম্মেলনে যোগ দিয়েছিল। এদিকে জি-২০ জোটে আফ্রিকান ইউনিয়নের যোগ দেওয়ার বিষয়টিকে গুরুত্বপূর্ণ হিসেবে অভিহিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। আফ্রিকান ইউনিয়নকে জি-২০ জোটে যুক্ত করতে গত কয়েক মাস ধরেই চেষ্টা করে আসছিল ভারত। তাদের এ প্রচেষ্টায় সমর্থন জানিয়েছিল যুক্তরাষ্ট্র, রাশিয়া, অস্ট্রেলিয়া ও জাপান। ২০২২ সালে আফ্রিকান ইউনিয়নের তৎকালীন সভাপতি ও সেনেগালের প্রেসিডেন্ট ম্যাকি শেল জি-২০ জোট যোগ দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। রাজনীতি বিশ্লেষকরা বলছেন, এইউ জি-২০ জোটে যোগ দেওয়ার মাধ্যমে বিশ্বের দক্ষিণাঞ্চলের দেশগুলোর অবস্থান আরও শক্ত হলো। এখন এসব দেশ বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলতে পারবে এবং কাজ করতে পারবে। সূত্র: ঢাকা পোস্টআইএ/ ০৯ সেপ্টেম্বর ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×