হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ভারত কখনোই বাংলাদেশের সঙ্গে কোনো বিভেদ চায় না

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ৮ নভেম্বর ২০২৫, ১১:২২ পূর্বাহ্ন


নয়াদিল্লি, ০৮ নভেম্বর – ভারত কখনোই বাংলাদেশের সঙ্গে কোনো বিভেদ চায় না বলে মন্তব্য করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেন, আমরা প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের উত্তেজনা চাই না। তবে অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ইউনূস যখনই মন্তব্য করবেন, তিনি যেন ভাবনাচিন্তা করে কথা বলেন। শুক্রবার (৭ নভেম্বর) একটি ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে রাজনাথ সিং ভারত ও বাংলাদেশের দ্বন্দ্বের বিষয়ে তার অভিমত তুলে ধরেন।

ভারতীয় গণমাধ্যম থেকে প্রশ্ন করা হয় যে ড. ইউনূস পাকিস্তানি জেনারেলকে মানচিত্র দিয়েছেন এবং নানা ধরনের বক্তব্য দিয়েছেন। এর উত্তরে রাজনাথ সিং বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধানকে মন্তব্য রাখার ক্ষেত্রে খেয়াল রাখা উচিত।

আরও পড়ুন

সিলেট নগরীতে যান চলাচলে কঠোর নিষেধাজ্ঞা ও ট্রাফিক পুলিশের বিশেষ নির্দেশনা

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে এমন প্রতিবেদন প্রকাশ করা হয় যে অধ্যাপক মুহাম্মদ ইউনূস পাকিস্তানের শীর্ষ সামরিক কর্মকর্তাকে ভারতের উত্তর পূর্ব্বাঞ্চল অন্তর্ভুক্ত করে বাংলাদেশের বিকৃত মানচিত্রসহ একটি পতাকা উপহার দিয়েছেন। তবে প্রধান উপদেষ্টার প্রেস উইং এমন প্রতিবেদনকে ‘সম্পূর্ণ মিথ্যা ও কল্পনাপ্রসূত’ বলে নাকচ করে দিয়েছে।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের ফলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার পতনের পরই ভারত ও বাংলাদেশের মধ্যেকার সম্পর্কে শীতলতা আসে। শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন। অন্যদিকে অধ্যাপক ইউনূস দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ০৮ নভেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ভারত কখনোই বাংলাদেশের সঙ্গে কোনো বিভেদ চায় না

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ভারত কখনোই বাংলাদেশের সঙ্গে কোনো বিভেদ চায় না

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ৮ নভেম্বর ২০২৫, ১১:২২ পূর্বাহ্ন
Print Image
[ad_1] নয়াদিল্লি, ০৮ নভেম্বর – ভারত কখনোই বাংলাদেশের সঙ্গে কোনো বিভেদ চায় না বলে মন্তব্য করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেন, আমরা প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের উত্তেজনা চাই না। তবে অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ইউনূস যখনই মন্তব্য করবেন, তিনি যেন ভাবনাচিন্তা করে কথা বলেন। শুক্রবার (৭ নভেম্বর) একটি ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে রাজনাথ সিং ভারত ও বাংলাদেশের দ্বন্দ্বের বিষয়ে তার অভিমত তুলে ধরেন।ভারতীয় গণমাধ্যম থেকে প্রশ্ন করা হয় যে ড. ইউনূস পাকিস্তানি জেনারেলকে মানচিত্র দিয়েছেন এবং নানা ধরনের বক্তব্য দিয়েছেন। এর উত্তরে রাজনাথ সিং বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধানকে মন্তব্য রাখার ক্ষেত্রে খেয়াল রাখা উচিত।সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে এমন প্রতিবেদন প্রকাশ করা হয় যে অধ্যাপক মুহাম্মদ ইউনূস পাকিস্তানের শীর্ষ সামরিক কর্মকর্তাকে ভারতের উত্তর পূর্ব্বাঞ্চল অন্তর্ভুক্ত করে বাংলাদেশের বিকৃত মানচিত্রসহ একটি পতাকা উপহার দিয়েছেন। তবে প্রধান উপদেষ্টার প্রেস উইং এমন প্রতিবেদনকে ‘সম্পূর্ণ মিথ্যা ও কল্পনাপ্রসূত’ বলে নাকচ করে দিয়েছে।২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের ফলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার পতনের পরই ভারত ও বাংলাদেশের মধ্যেকার সম্পর্কে শীতলতা আসে। শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন। অন্যদিকে অধ্যাপক ইউনূস দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।সূত্র: আরটিভি নিউজএনএন/ ০৮ নভেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×