হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মধ্যপ্রাচ্যের সংঘাত ছড়িয়েছে ইউরোপেও, সাইপ্রাস ও বাহরাইনে ইরানি ক্ষেপণাস্ত্রের আতঙ্ক

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ১ মার্চ ২০২৬, ১১:২৬ অপরাহ্ন


তেহরান, ১ মার্চ – মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত এখন আর নির্দিষ্ট অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ নেই বরং তা ইউরোপের সীমানার খুব কাছে পৌঁছে গেছে।

রোববার ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে যুক্তরাজ্যের প্রতিরক্ষা সচিব জন হিলি জানিয়েছেন যে ইউরোপের দেশ সাইপ্রাসকে লক্ষ্য করে ইরান দুটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। সাইপ্রাসে বর্তমানে হাজার হাজার ব্রিটিশ সেনা মোতায়েন রয়েছে।

আরও পড়ুন

আইজিপির মন্তব্য প্রত্যাহার ও ক্ষমার দাবি এনসিপির, বিএনপির কঠোর সমালোচনা হাসনাত আবদুল্লাহর

জন হিলি অবশ্য মনে করেন ক্ষেপণাস্ত্রগুলো সরাসরি সাইপ্রাসকে লক্ষ্য করে ছোড়া হয়নি তবে তিনি একে এই অঞ্চলের স্থিতিশীলতার জন্য এক ক্রমবর্ধমান এবং বাস্তব হুমকি হিসেবে বর্ণনা করেছেন।

যুক্তরাজ্যের প্রতিরক্ষা সচিব আরও জানান যে শনিবার ইরানের হামলার সময় কয়েকটি ক্ষেপণাস্ত্র বাহরাইনে অবস্থানরত ব্রিটিশ সেনাদের ঘাঁটি থেকে মাত্র কয়েকশ গজ দূরে আঘাত হেনেছে। ইউরোপের পাশাপাশি মধ্যপ্রাচ্যের প্রধান বাণিজ্যিক ও রাজনৈতিক প্রাণকেন্দ্রগুলোতেও এখন যুদ্ধের ভয়াবহতা ছড়িয়ে পড়েছে।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে সৌদি আরবের রাজধানী রিয়াদের পূর্বাঞ্চলে একাধিক বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে।

সংযুক্ত আরব আমিরাতের দুবাই এবং ইসরায়েলের তেল আবিবেও রোববার সকালে নতুন করে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। পুরো অঞ্চলে একযোগে এতগুলো বড় শহরে হামলা ও বিস্ফোরণের ঘটনা এর আগে কখনো দেখা যায়নি।

অন্যদিকে ইসরায়েলি বিমান বাহিনী দাবি করেছে গত চব্বিশ ঘণ্টায় তারা এবং মার্কিন বাহিনী মিলে ইরানের ওপর বারোশোটির বেশি বোমা নিক্ষেপ করেছে।

এনএন/ ১ মার্চ ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

মধ্যপ্রাচ্যের সংঘাত ছড়িয়েছে ইউরোপেও, সাইপ্রাস ও বাহরাইনে ইরানি ক্ষেপণাস্ত্রের আতঙ্ক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মধ্যপ্রাচ্যের সংঘাত ছড়িয়েছে ইউরোপেও, সাইপ্রাস ও বাহরাইনে ইরানি ক্ষেপণাস্ত্রের আতঙ্ক

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ১ মার্চ ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
Print Image
[ad_1] তেহরান, ১ মার্চ – মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত এখন আর নির্দিষ্ট অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ নেই বরং তা ইউরোপের সীমানার খুব কাছে পৌঁছে গেছে।রোববার ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে যুক্তরাজ্যের প্রতিরক্ষা সচিব জন হিলি জানিয়েছেন যে ইউরোপের দেশ সাইপ্রাসকে লক্ষ্য করে ইরান দুটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। সাইপ্রাসে বর্তমানে হাজার হাজার ব্রিটিশ সেনা মোতায়েন রয়েছে।জন হিলি অবশ্য মনে করেন ক্ষেপণাস্ত্রগুলো সরাসরি সাইপ্রাসকে লক্ষ্য করে ছোড়া হয়নি তবে তিনি একে এই অঞ্চলের স্থিতিশীলতার জন্য এক ক্রমবর্ধমান এবং বাস্তব হুমকি হিসেবে বর্ণনা করেছেন।যুক্তরাজ্যের প্রতিরক্ষা সচিব আরও জানান যে শনিবার ইরানের হামলার সময় কয়েকটি ক্ষেপণাস্ত্র বাহরাইনে অবস্থানরত ব্রিটিশ সেনাদের ঘাঁটি থেকে মাত্র কয়েকশ গজ দূরে আঘাত হেনেছে। ইউরোপের পাশাপাশি মধ্যপ্রাচ্যের প্রধান বাণিজ্যিক ও রাজনৈতিক প্রাণকেন্দ্রগুলোতেও এখন যুদ্ধের ভয়াবহতা ছড়িয়ে পড়েছে।বার্তা সংস্থা এএফপি জানিয়েছে সৌদি আরবের রাজধানী রিয়াদের পূর্বাঞ্চলে একাধিক বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে।সংযুক্ত আরব আমিরাতের দুবাই এবং ইসরায়েলের তেল আবিবেও রোববার সকালে নতুন করে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। পুরো অঞ্চলে একযোগে এতগুলো বড় শহরে হামলা ও বিস্ফোরণের ঘটনা এর আগে কখনো দেখা যায়নি।অন্যদিকে ইসরায়েলি বিমান বাহিনী দাবি করেছে গত চব্বিশ ঘণ্টায় তারা এবং মার্কিন বাহিনী মিলে ইরানের ওপর বারোশোটির বেশি বোমা নিক্ষেপ করেছে।এনএন/ ১ মার্চ ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×