কক্সবাজারের রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) অভিযান চালিয়ে ৯০ লাখ টাকা মূল্যের ৩০ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ এক সিএনজি চালককে আটক করেছে।
শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে মরিচ্যা যৌথ চেকপোস্টে এই অভিযান চালানো হয়।
বিজিবি জানায়, দুপুরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদের দিকনির্দেশনায় সহকারী পরিচালক মো. কবির হোসেনের নেতৃত্বে রামু ব্যাটালিয়নের একটি বিশেষ টহলদল টেকনাফ-কক্সবাজার মহাসড়কের কোর্টবাজার নামক স্থানে একটি সন্দেহজনক সিএনজিকে ধাওয়া করে। পরে সিএনজিটিকে মরিচ্যা যৌথ চেকপোস্টে নিয়ে এসে আটক করা হয়।
চালক মো. আরিফ (৩৬), পিতা- মো. মতিন, নোয়াখালীর হাতিয়া উপজেলার শলিরচড় গ্রামের বাসিন্দা। তাকে সন্দেহ হলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ইয়াবা বহনের বিষয়টি অস্বীকার করেন। পরবর্তীতে পুঙ্খানুপুঙ্খ তল্লাশিতে সিএনজির গ্যাস সিলিন্ডারের ভেতরে বিশেষভাবে লুকানো অবস্থায় ৩০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়।
সিলেট নগরীতে যান চলাচলে কঠোর নিষেধাজ্ঞা ও ট্রাফিক পুলিশের বিশেষ নির্দেশনা
আটককৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ।




মন্তব্য করুন