হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মহেশখালীতে সাজাপ্রাপ্ত আসামি ধরতে গেলে পুলিশের ওপর হামলার চেষ্টা এক পথচারী আহত!

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ১৭ জুলাই ২০২২, ০৮:৪৩ অপরাহ্ন

গাজী মোহাম্মদ আবু তাহের মহেশখালী::

কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীতে শাহাবুদ্দিন (৩০) নামের তিনটি মামলায় সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে ধরতে গেলে তাঁর হাতে থাকা ধারালো রামদা দিয়ে পুলিশের ওপর হামলা চালানোর চেষ্টা করা হয়। এ সময় তাঁর রামদার কোপে মোহাম্মদ রাসেল (১৮) নামের এক পথচারী আহত হন।

১৬ জুলাই শনিবার সন্ধ্যায় সাতটার দিকে মহেশখালী উপজেলার শাপলাপুর বাজারে এ ঘটনা ঘটে। এ সময় পুলিশ ধাওয়া করে রামদাসহ শাহাবুদ্দিনকে গ্রেপ্তার করে। শাহাবুদ্দিন শাপলাপুর ইউনিয়নের ধৈল্যাছড়ি নয়াপাড়ার বশির আহমদের পুত্র বলে জানা গেছে।

মহেশখালী থানা পুলিশ জানা যায় – ১৬ জুলাই সন্ধ্যায় শাহাবুদ্দিনকে ধরার জন্য পুলিশের একটি দল উপজেলার শাপলাপুর বাজারে অভিযান চালান। এ সময় শাহাবুদ্দিন তাঁর হাতে থাকা রামদা দিয়ে পুলিশ সদস্যদের কুপিয়ে পালানোর চেষ্টা করেন। একপর্যায়ে তাঁর দায়ের কোপে পথচারী রাসেল আহত হন। পরে পুলিশ ধাওয়া করে রামদাসহ শাহাবুদ্দিনকে গ্রেপ্তার করে।

আরও পড়ুন

সিলেট নগরীতে যান চলাচলে কঠোর নিষেধাজ্ঞা ও ট্রাফিক পুলিশের বিশেষ নির্দেশনা

মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রণব চৌধুরী বলেন,শাহাবুদ্দিন তিনটি বন মামলায় সাজাপ্রাপ্তসহ চারটি মামলার পলাতক আসামি। একেকটি বন মামলায় ছয় মাসের সাজা হয়েছে তাঁর। পথচারীকে কুপিয়ে আহত করার ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

আহত পথচারীকে মহেশখালী উপজেলা সদর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

মহেশখালীতে সাজাপ্রাপ্ত আসামি ধরতে গেলে পুলিশের ওপর হামলার চেষ্টা এক পথচারী আহত!

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মহেশখালীতে সাজাপ্রাপ্ত আসামি ধরতে গেলে পুলিশের ওপর হামলার চেষ্টা এক পথচারী আহত!

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ১৭ জুলাই ২০২২, ০৮:৪৩ অপরাহ্ন
Print Image
গাজী মোহাম্মদ আবু তাহের মহেশখালী:: কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীতে শাহাবুদ্দিন (৩০) নামের তিনটি মামলায় সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে ধরতে গেলে তাঁর হাতে থাকা ধারালো রামদা দিয়ে পুলিশের ওপর হামলা চালানোর চেষ্টা করা হয়। এ সময় তাঁর রামদার কোপে মোহাম্মদ রাসেল (১৮) নামের এক পথচারী আহত হন। ১৬ জুলাই শনিবার সন্ধ্যায় সাতটার দিকে মহেশখালী উপজেলার শাপলাপুর বাজারে এ ঘটনা ঘটে। এ সময় পুলিশ ধাওয়া করে রামদাসহ শাহাবুদ্দিনকে গ্রেপ্তার করে। শাহাবুদ্দিন শাপলাপুর ইউনিয়নের ধৈল্যাছড়ি নয়াপাড়ার বশির আহমদের পুত্র বলে জানা গেছে। মহেশখালী থানা পুলিশ জানা যায় - ১৬ জুলাই সন্ধ্যায় শাহাবুদ্দিনকে ধরার জন্য পুলিশের একটি দল উপজেলার শাপলাপুর বাজারে অভিযান চালান। এ সময় শাহাবুদ্দিন তাঁর হাতে থাকা রামদা দিয়ে পুলিশ সদস্যদের কুপিয়ে পালানোর চেষ্টা করেন। একপর্যায়ে তাঁর দায়ের কোপে পথচারী রাসেল আহত হন। পরে পুলিশ ধাওয়া করে রামদাসহ শাহাবুদ্দিনকে গ্রেপ্তার করে। মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রণব চৌধুরী বলেন,শাহাবুদ্দিন তিনটি বন মামলায় সাজাপ্রাপ্তসহ চারটি মামলার পলাতক আসামি। একেকটি বন মামলায় ছয় মাসের সাজা হয়েছে তাঁর। পথচারীকে কুপিয়ে আহত করার ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। আহত পথচারীকে মহেশখালী উপজেলা সদর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×