হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মাদক কারবারিদের উখিয়া ছাড়ার হুঁশিয়ারি ওসির

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
📌 সংক্ষেপ: কক্সবাজারের উখিয়ায় মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান মজুমদার। তিনি বলেছেন, ‘হয় মাদক ছাড়বেন, না হয় উখিয়া ছাড়বেন। হয় জেলখানায় যাবেন, না …

কক্সবাজারের উখিয়ায় মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান মজুমদার। তিনি বলেছেন, ‘হয় মাদক ছাড়বেন, না হয় উখিয়া ছাড়বেন।

হয় জেলখানায় যাবেন, না হয় মাদক ছেড়ে দেবেন।’সোমবার বিকেলে উপজেলার পালংখালী ইউনিয়নের খাদিজাতুল কুবরা বালিকা মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত মাদকবিরোধী র‍্যালি ও পথসভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।‘মাদককে না বলুন’ প্রতিপাদ্যে উখিয়া থানার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। র‍্যালিটি মাদ্রাসা প্রাঙ্গণ থেকে বের হয়ে আশপাশের এলাকা ও স্থানীয় প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে মাদ্রাসা প্রাঙ্গণে পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় ওসি মো. আতিকুর রহমান মজুমদার বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

মাদক ব্যবসা ও সরবরাহের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।

আরও পড়ুন

সেন্ট মার্টিনে ৭৫০ বস্তা সিমেন্টসহ ১২ পাচারকারী আটক

সভায় বক্তারা বলেন, শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চালিয়ে মাদক নির্মূল করা সম্ভব নয়। মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে পরিবার, সমাজ ও স্থানীয় জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

তরুণদের মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে পরিবার ও সমাজের ভূমিকার ওপরও গুরুত্ব দেন তাঁরা। অনুষ্ঠানে উখিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কামাল উদ্দিন, উখিয়া উপজেলা বিএনপির সহসভাপতি ও কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এডিশনাল পিপি) অ্যাডভোকেট রেজাউল করিম রেজা, বালুখালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ আরমান আজাদসহ স্থানীয় রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

উখিয়াকে মাদকমুক্ত করতে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার অঙ্গীকার করেন অংশগ্রহণকারীরা।

❓ সাধারণ জিজ্ঞাসা

প্রশ্ন: মাদক কারবারিদের উখিয়া ছাড়ার হুঁশিয়ারি ওসির সম্পর্কিত তথ্য কী?

উত্তর: কক্সবাজারের উখিয়ায় মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান মজুমদার। তিনি বলেছেন, । মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

মাদক কারবারিদের উখিয়া ছাড়ার হুঁশিয়ারি ওসির

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মাদক কারবারিদের উখিয়া ছাড়ার হুঁশিয়ারি ওসির

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের উখিয়ায় মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান মজুমদার। তিনি বলেছেন, ‘হয় মাদক ছাড়বেন, না হয় উখিয়া ছাড়বেন। হয় জেলখানায় যাবেন, না হয় মাদক ছেড়ে দেবেন।’সোমবার বিকেলে উপজেলার পালংখালী ইউনিয়নের খাদিজাতুল কুবরা বালিকা মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত মাদকবিরোধী র‍্যালি ও পথসভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।‘মাদককে না বলুন’ প্রতিপাদ্যে উখিয়া থানার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। র‍্যালিটি মাদ্রাসা প্রাঙ্গণ থেকে বের হয়ে আশপাশের এলাকা ও স্থানীয় প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মাদ্রাসা প্রাঙ্গণে পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় ওসি মো. আতিকুর রহমান মজুমদার বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসা ও সরবরাহের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কাউকে ছাড় দেওয়া হবে না। সভায় বক্তারা বলেন, শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চালিয়ে মাদক নির্মূল করা সম্ভব নয়। মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে পরিবার, সমাজ ও স্থানীয় জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তরুণদের মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে পরিবার ও সমাজের ভূমিকার ওপরও গুরুত্ব দেন তাঁরা। অনুষ্ঠানে উখিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কামাল উদ্দিন, উখিয়া উপজেলা বিএনপির সহসভাপতি ও কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এডিশনাল পিপি) অ্যাডভোকেট রেজাউল করিম রেজা, বালুখালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ আরমান আজাদসহ স্থানীয় রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। উখিয়াকে মাদকমুক্ত করতে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার অঙ্গীকার করেন অংশগ্রহণকারীরা।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×