পঞ্চগড়, ২৭ জানুয়ারি – সদ্য ভূমিষ্ঠ খালাতো ভাইকে দেখতে হাসপাতালে গিয়েছিল পাঁচ বছরের সোলায়মান। হাসপাতালের দ্বিতীয় তলা থেকে তিনতলায় উঠে ঘোরাঘুরি করছিল সে। অনেকক্ষণ ছেলেকে দেখতে না পেয়ে খোঁজ করতে থাকেন মা সালমা বেগম।
তিনি ছেলের নাম ধরে ডাক দিলে হাসপাতালের তিনতলার ছাদ থেকে নিচে উঁকি মারে শিশু সোলায়মান। তখনই পাশের একটি একতলা ভবনের ছাদে পড়ে যায় সে। মাথায় গুরুতর আঘাতে রক্তক্ষরণ হতে থাকে।
বিশ্ববাজারে সোনার বড় দরপতন: এক বছরেরও বেশি সময়ের সর্বনিম্ন দামে মূল্যবান এই ধাতু
শিশুর স্বজনরা দ্রুত পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। তবে তাকে আর বাঁচানো যায়নি। চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশু সোলায়মান।
সোমবার (২৭ জানুয়ারি) বিকেলে পঞ্চগড় জেলা শহরের ডোকরোপাড়া এলাকার প্রাইম ডায়াগনস্টিক কমপ্লেক্স অ্যান্ড ক্লিনিকে এমনই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত সোলায়মান উপজেলা সদরের মাগুরা ইউনিয়নের ধনীপাড়া এলাকার কাঠমিস্ত্রি রহিবুল ইসলামের একমাত্র ছেলে।
সূত্র: জাগো নিউজ
এনএন/ ২৭ জানুয়ারি ২০২৫




মন্তব্য করুন