হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মিউজিক সিস্টেমে লুকানো বোমা, প্রেমিকার স্বামীকে হত্যার ষড়যন্ত্র

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ২০ আগস্ট ২০২৫, ১০:৩০ অপরাহ্ন


ছত্তিশগড়, ২০ আগস্ট – ডেলিভারি বয়ের হাত থেকে পাওয়া পার্সেল খুলেই চমকে উঠলেন গ্রাহক! মিউজিক সিস্টেমের ভিতরে ভরা আস্ত বোমা। ঘটনার তদন্তে উঠে এলো- আসলে প্রেমিকার স্বামীকে হত্যা করতেই এই ছক কষেছিলেন প্রেমিক। এমনটাই ঘটেছে ভারতের ছত্তিশগড় রাজ্যে।

ভুক্তভোগী আফসার খান সম্প্রতি একটি বড়সড় পার্সেল পান। অনলাইনে কোনো অর্ডার করেননি। আর এতবড় উপহার কেউ পাঠাবে, ভাবতেই পারেননি আফসার। কিন্তু পোস্ট অফিসের লোগো দেখে সন্দেহ হতেই পুলিশের দ্বারস্থ হন তিনি। বোমা নিষ্ক্রিয়কারী দল এসে পার্সেলটি খুলে দেখে, ভেতরে রয়েছে একটি লোভনীয় মিউজিক সিস্টেম। কিন্তু সেই মিউজিক সিস্টেম খুলে দেখতেই চক্ষু চড়কগাছ পুলিশের।

আরও পড়ুন

৫১১ উদ্যোক্তাকে ১৪ কোটি টাকার বেশি ঋণ দিচ্ছে বিসিক, কর্মসংস্থানের সম্ভাবনা ২ হাজার ৪৪৮ জনের

দেখা যায়, মিউজিক সিস্টেমের ভেতরে রয়েছে একটি বড় বোমা। পরীক্ষা-নিরীক্ষার পর দেখা যায় তাতে রয়েছে প্রায় ২কেজি বিষ্ফোরক। শুধু তাই নয়, স্পিকারের সঙ্গে এমনভাবে বোমাটি জোড়া রয়েছে, যাতে বিদ্যুতের সংযোগে এলেই বিষ্ফোরণটি ঘটে।

বিস্ফোরক উদ্ধার করে ঘটনার তদন্তে নামে পুলিশ। জানা যায়, এর পিছনে রয়েছে খয়রাগড় গ্রামের এক ইলেকট্রিক মিস্ত্রি, যার নাম বিনয় বর্মা। তাকে জিজ্ঞাসাবাদের পর এক অবৈধ বিস্ফোরক চক্রের আরও কয়েকজনকে গ্রেফতার করেছে ছত্তিসগড় পুলিশ।

পুলিশ জানিয়েছে, আফসার খানকে খুনের চেষ্টা বানচাল করার পাশাপাশি এলাকার অবৈধ বিস্ফোরক পাচার চক্রকে ধরা গিয়েছে। জিজ্ঞাসাবাদের পর চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন তদন্তকারীরা। গুগল সার্চ করেই নাকি মিউজিক সিস্টেমের ভিতরে বোমাটি সেট করেছিল অভিযুক্ত ইলেকট্রিক মিস্ত্রি বিনয়।

সূত্র: জাগো নিউজ
এনএন/ ২০ আগস্ট ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

মিউজিক সিস্টেমে লুকানো বোমা, প্রেমিকার স্বামীকে হত্যার ষড়যন্ত্র

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মিউজিক সিস্টেমে লুকানো বোমা, প্রেমিকার স্বামীকে হত্যার ষড়যন্ত্র

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ২০ আগস্ট ২০২৫, ১০:৩০ অপরাহ্ন
Print Image
[ad_1] ছত্তিশগড়, ২০ আগস্ট – ডেলিভারি বয়ের হাত থেকে পাওয়া পার্সেল খুলেই চমকে উঠলেন গ্রাহক! মিউজিক সিস্টেমের ভিতরে ভরা আস্ত বোমা। ঘটনার তদন্তে উঠে এলো- আসলে প্রেমিকার স্বামীকে হত্যা করতেই এই ছক কষেছিলেন প্রেমিক। এমনটাই ঘটেছে ভারতের ছত্তিশগড় রাজ্যে।ভুক্তভোগী আফসার খান সম্প্রতি একটি বড়সড় পার্সেল পান। অনলাইনে কোনো অর্ডার করেননি। আর এতবড় উপহার কেউ পাঠাবে, ভাবতেই পারেননি আফসার। কিন্তু পোস্ট অফিসের লোগো দেখে সন্দেহ হতেই পুলিশের দ্বারস্থ হন তিনি। বোমা নিষ্ক্রিয়কারী দল এসে পার্সেলটি খুলে দেখে, ভেতরে রয়েছে একটি লোভনীয় মিউজিক সিস্টেম। কিন্তু সেই মিউজিক সিস্টেম খুলে দেখতেই চক্ষু চড়কগাছ পুলিশের।দেখা যায়, মিউজিক সিস্টেমের ভেতরে রয়েছে একটি বড় বোমা। পরীক্ষা-নিরীক্ষার পর দেখা যায় তাতে রয়েছে প্রায় ২কেজি বিষ্ফোরক। শুধু তাই নয়, স্পিকারের সঙ্গে এমনভাবে বোমাটি জোড়া রয়েছে, যাতে বিদ্যুতের সংযোগে এলেই বিষ্ফোরণটি ঘটে।বিস্ফোরক উদ্ধার করে ঘটনার তদন্তে নামে পুলিশ। জানা যায়, এর পিছনে রয়েছে খয়রাগড় গ্রামের এক ইলেকট্রিক মিস্ত্রি, যার নাম বিনয় বর্মা। তাকে জিজ্ঞাসাবাদের পর এক অবৈধ বিস্ফোরক চক্রের আরও কয়েকজনকে গ্রেফতার করেছে ছত্তিসগড় পুলিশ।পুলিশ জানিয়েছে, আফসার খানকে খুনের চেষ্টা বানচাল করার পাশাপাশি এলাকার অবৈধ বিস্ফোরক পাচার চক্রকে ধরা গিয়েছে। জিজ্ঞাসাবাদের পর চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন তদন্তকারীরা। গুগল সার্চ করেই নাকি মিউজিক সিস্টেমের ভিতরে বোমাটি সেট করেছিল অভিযুক্ত ইলেকট্রিক মিস্ত্রি বিনয়।সূত্র: জাগো নিউজএনএন/ ২০ আগস্ট ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×