হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মুম্বাইতে গিয়ে শাহরুখ খানকে দুষলেন আরিফিন শুভ!

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩, ১১:০৭ পূর্বাহ্ন


ঢাকা, ৩০ অক্টোবর – বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিত ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার প্রচারে বর্তমানে মুম্বাইয়ে অবস্থান করছেন সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা আরিফিন শুভ। গত বৃহস্পতিবার কলকাতায় ছিল ছবিটির প্রিমিয়ার। সে উপলক্ষ্যে সিনেমার প্রচারে মুম্বাইয়ে পা রেখেই শাহরুখ খানকে দোষারপ করেছেন এই অভিনেতা!

বাংলাদেশি অভিনেতা হয়েও হিন্দিতে ভীষণ সাবলীল আরিফিন শুভ। তিনি বলেন, ‘মুম্বাই এখন আমার দ্বিতীয় বাড়ির মতো। লোকেরা আমার নাম অরবিন্দ দিয়েছে এখানে। ভালোবেসে আমাকে অরবিন্দ বলে এবং আমি তাতে সম্মতি দিই। মুজিব টিম এবং কলাকুশলীদের সঙ্গে চার বছর কাটানোর পর, আমি এখানে নিজের বাড়ির মতো অনুভব করছি।’

আরও পড়ুন

মানিক মিয়া অ্যাভিনিউতে একই মঞ্চে ৭ ব্যান্ড: জেমস-ওয়ারফেজদের বিনামূল্যে শোনার সুবর্ণ সুযোগ

তবে সাবলীলভাবে হিন্দি কথা বলতে পারার পিছনে কার অবদান, এমন প্রশ্নে অভিনেতা বলেন, ‘দয়া করে মিস্টার শাহরুখ খান এবং সব বলিউড তারকাকে দোষ দিন।’ যদিও বিষয়টি মজা করেই বলেছেন তিনি।

কারণ বাংলাদেশে হিন্দি সিনেমার ব্যাপক প্রভাব। যেটা প্রভাবিত করেছে আরিফিন শুভকেও। তার কথায়, ‘আমি অনেক সিনেমা দেখি। আমার বাবা ইউসুফ সাহেবের (দিলিপ কুমার) ভক্ত। আমরা রেডিওতে বলিউডের পুরনো গান শুনতাম, তার সঙ্গে সাদা-কালো ছবি দেখতাম। আমি ‘শোলে’ থেকে ‘জওয়ান’, ‘পাতাল লোক’-সহ সব কিছুই দেখেছি। আজকাল প্রযুক্তির কারণে কোনও ফাঁক নেই, এটি একটি বৈশ্বিক গ্রাম এবং আমি নিজেকে ভারতের খুব কাছাকাছি অনুভব করি।’

বলিউডে কাজ করার আকাঙ্খা আছে কিনা এমন প্রশ্নের জবাবে আরিফিন বলেন, ‘এই মুহূর্তে বলতে পারছি না।’

আইএ/ ৩০ অক্টোবর ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

মুম্বাইতে গিয়ে শাহরুখ খানকে দুষলেন আরিফিন শুভ!

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মুম্বাইতে গিয়ে শাহরুখ খানকে দুষলেন আরিফিন শুভ!

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩, ১১:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ৩০ অক্টোবর – বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিত ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার প্রচারে বর্তমানে মুম্বাইয়ে অবস্থান করছেন সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা আরিফিন শুভ। গত বৃহস্পতিবার কলকাতায় ছিল ছবিটির প্রিমিয়ার। সে উপলক্ষ্যে সিনেমার প্রচারে মুম্বাইয়ে পা রেখেই শাহরুখ খানকে দোষারপ করেছেন এই অভিনেতা! বাংলাদেশি অভিনেতা হয়েও হিন্দিতে ভীষণ সাবলীল আরিফিন শুভ। তিনি বলেন, ‘মুম্বাই এখন আমার দ্বিতীয় বাড়ির মতো। লোকেরা আমার নাম অরবিন্দ দিয়েছে এখানে। ভালোবেসে আমাকে অরবিন্দ বলে এবং আমি তাতে সম্মতি দিই। মুজিব টিম এবং কলাকুশলীদের সঙ্গে চার বছর কাটানোর পর, আমি এখানে নিজের বাড়ির মতো অনুভব করছি।’ তবে সাবলীলভাবে হিন্দি কথা বলতে পারার পিছনে কার অবদান, এমন প্রশ্নে অভিনেতা বলেন, ‘দয়া করে মিস্টার শাহরুখ খান এবং সব বলিউড তারকাকে দোষ দিন।’ যদিও বিষয়টি মজা করেই বলেছেন তিনি। কারণ বাংলাদেশে হিন্দি সিনেমার ব্যাপক প্রভাব। যেটা প্রভাবিত করেছে আরিফিন শুভকেও। তার কথায়, ‘আমি অনেক সিনেমা দেখি। আমার বাবা ইউসুফ সাহেবের (দিলিপ কুমার) ভক্ত। আমরা রেডিওতে বলিউডের পুরনো গান শুনতাম, তার সঙ্গে সাদা-কালো ছবি দেখতাম। আমি ‘শোলে’ থেকে ‘জওয়ান’, ‘পাতাল লোক’-সহ সব কিছুই দেখেছি। আজকাল প্রযুক্তির কারণে কোনও ফাঁক নেই, এটি একটি বৈশ্বিক গ্রাম এবং আমি নিজেকে ভারতের খুব কাছাকাছি অনুভব করি।’ বলিউডে কাজ করার আকাঙ্খা আছে কিনা এমন প্রশ্নের জবাবে আরিফিন বলেন, ‘এই মুহূর্তে বলতে পারছি না।’ আইএ/ ৩০ অক্টোবর ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×