হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য বিরোধের মধ্যে চীনের সঙ্গে নতুন চুক্তি কানাডার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
📌 সংক্ষেপ: চীনের সঙ্গে নতুন চুক্তি কানাডারঅটোয়া, ১৭ নভেম্বর-যুক্তরাষ্ট্রের সঙ্গে টানাপোড়েনের মধ্যেই চীনের সঙ্গে নতুন বাণিজ্য চুক্তি করেছে কানাডা।মঙ্গলবার চীনের শেনজেনে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি …


চীনের সঙ্গে নতুন চুক্তি কানাডার

অটোয়া, ১৭ নভেম্বর-যুক্তরাষ্ট্রের সঙ্গে টানাপোড়েনের মধ্যেই চীনের সঙ্গে নতুন বাণিজ্য চুক্তি করেছে কানাডা।

মঙ্গলবার চীনের শেনজেনে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠকে এ চুক্তির ঘোষণা দেওয়া হয়।

এর মাধ্যমে দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

আরও পড়ুন

বিশ্ববাজারে সোনার বড় দরপতন: এক বছরেরও বেশি সময়ের সর্বনিম্ন দামে মূল্যবান এই ধাতু

কানাডা সরকারের এক বিবৃতিতে জানানো হয়েছে, প্রায় ৪০ কোটি কানাডীয় ডলার (২৮ কোটি মার্কিন ডলার) মূল্যের কানাডীয় শূকরের মাংস ও সামুদ্রিক খাদ্যপণ্যের ওপর শুল্ক কমাতে সম্মত হয়েছে চীন।

কানাডা আরও জানিয়েছে, যেসব চীনা ইস্পাত ও অ্যালুমিনিয়াম পণ্যের পর্যাপ্ত সরবরাহ তাদের নিজস্ব বাজারে নেই, সেসব পণ্যের ক্ষেত্রে শুল্ক ছাড়ের ব্যবস্থা অব্যাহত রাখা হবে।

এ ছাড়া ২০২৭ সালে চীনে বড় পরিসরে বাণিজ্য প্রতিনিধিদল পাঠানোর পরিকল্পনা রয়েছে কানাডার।

বিবৃতিতে কার্নি বলেন, দুই দেশের নাগরিকদের স্বার্থে কানাডা ও চীন তাদের সম্পর্ক নতুন করে সাজিয়েছে। তার সরকার দেশের অভ্যন্তরীণ অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি বিদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কের বৈচিত্র্য আনতে কাজ করছে।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বৈঠকে শি জিনপিং বলেন, চীন ও কানাডার সম্পর্কের উন্নয়ন শুধু দুই দেশের জনগণের স্বার্থেই নয়, বিশ্বশান্তি, স্থিতিশীলতা, উন্নয়ন ও সমৃদ্ধির জন্যও গুরুত্বপূর্ণ।

যুক্তরাষ্ট্রের পর চীন কানাডার দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার। ২০২৫ সালে দেশ দুটির মধ্যে বাণিজ্যের পরিমাণ ১২ হাজার ৫০০ কোটি কানাডীয় ডলার ছাড়িয়ে যায়।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে বাণিজ্য বিরোধ আরও তীব্র হয়েছে। এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমিয়ে ইউরোপ ও এশিয়ার দেশগুলোর সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক বাড়ানোর উদ্যোগ নিয়েছেন কার্নি।

গত জানুয়ারিতে বেইজিং সফরের সময় দুই নেতা ‘কৌশলগত অংশীদারত্ব’ প্রতিষ্ঠা এবং দীর্ঘদিনের বাণিজ্য বিরোধ কমানোর বিষয়ে একমত হয়েছিলেন। মঙ্গলবারের বৈঠকে কার্নি দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে আরও পূর্বানুমানযোগ্যতা ও স্থিতিশীলতা আসার বিষয়টি তুলে ধরেন।

এস এম/ ১৭ নভেম্বর ২০২৬


❓ সাধারণ জিজ্ঞাসা

প্রশ্ন: যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য বিরোধের মধ্যে চীনের সঙ্গে নতুন চুক্তি কানাডার সম্পর্কিত তথ্য কী?

উত্তর: চীনের সঙ্গে নতুন চুক্তি কানাডারঅটোয়া, ১৭ নভেম্বর-যুক্তরাষ্ট্রের সঙ্গে টানাপোড়েনের মধ্যেই চীনের সঙ্গে নতুন বাণিজ্য চুক্তি করেছে কানাড। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য বিরোধের মধ্যে চীনের সঙ্গে নতুন চুক্তি কানাডার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য বিরোধের মধ্যে চীনের সঙ্গে নতুন চুক্তি কানাডার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
Print Image
[ad_1] চীনের সঙ্গে নতুন চুক্তি কানাডারঅটোয়া, ১৭ নভেম্বর-যুক্তরাষ্ট্রের সঙ্গে টানাপোড়েনের মধ্যেই চীনের সঙ্গে নতুন বাণিজ্য চুক্তি করেছে কানাডা।মঙ্গলবার চীনের শেনজেনে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠকে এ চুক্তির ঘোষণা দেওয়া হয়।এর মাধ্যমে দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।কানাডা সরকারের এক বিবৃতিতে জানানো হয়েছে, প্রায় ৪০ কোটি কানাডীয় ডলার (২৮ কোটি মার্কিন ডলার) মূল্যের কানাডীয় শূকরের মাংস ও সামুদ্রিক খাদ্যপণ্যের ওপর শুল্ক কমাতে সম্মত হয়েছে চীন।কানাডা আরও জানিয়েছে, যেসব চীনা ইস্পাত ও অ্যালুমিনিয়াম পণ্যের পর্যাপ্ত সরবরাহ তাদের নিজস্ব বাজারে নেই, সেসব পণ্যের ক্ষেত্রে শুল্ক ছাড়ের ব্যবস্থা অব্যাহত রাখা হবে।এ ছাড়া ২০২৭ সালে চীনে বড় পরিসরে বাণিজ্য প্রতিনিধিদল পাঠানোর পরিকল্পনা রয়েছে কানাডার।বিবৃতিতে কার্নি বলেন, দুই দেশের নাগরিকদের স্বার্থে কানাডা ও চীন তাদের সম্পর্ক নতুন করে সাজিয়েছে। তার সরকার দেশের অভ্যন্তরীণ অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি বিদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কের বৈচিত্র্য আনতে কাজ করছে।চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বৈঠকে শি জিনপিং বলেন, চীন ও কানাডার সম্পর্কের উন্নয়ন শুধু দুই দেশের জনগণের স্বার্থেই নয়, বিশ্বশান্তি, স্থিতিশীলতা, উন্নয়ন ও সমৃদ্ধির জন্যও গুরুত্বপূর্ণ।যুক্তরাষ্ট্রের পর চীন কানাডার দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার। ২০২৫ সালে দেশ দুটির মধ্যে বাণিজ্যের পরিমাণ ১২ হাজার ৫০০ কোটি কানাডীয় ডলার ছাড়িয়ে যায়।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে বাণিজ্য বিরোধ আরও তীব্র হয়েছে। এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমিয়ে ইউরোপ ও এশিয়ার দেশগুলোর সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক বাড়ানোর উদ্যোগ নিয়েছেন কার্নি।গত জানুয়ারিতে বেইজিং সফরের সময় দুই নেতা ‘কৌশলগত অংশীদারত্ব’ প্রতিষ্ঠা এবং দীর্ঘদিনের বাণিজ্য বিরোধ কমানোর বিষয়ে একমত হয়েছিলেন। মঙ্গলবারের বৈঠকে কার্নি দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে আরও পূর্বানুমানযোগ্যতা ও স্থিতিশীলতা আসার বিষয়টি তুলে ধরেন।এস এম/ ১৭ নভেম্বর ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×