হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

রমজানে ত্বকের যত্ন ও পানিশূন্যতা রোধে কার্যকরী পরামর্শ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ৬ মার্চ ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন


ঢাকা, ৬ মার্চ – রমজান মাসে দীর্ঘ সময় পানি পান না করায় শরীরে পানিশূন্যতা দেখা দিতে পারে, যার সরাসরি প্রভাব পড়ে ত্বকের ওপর। এই শূন্যতা পূরণে ইফতার থেকে সাহরি পর্যন্ত সময়কে সঠিকভাবে কাজে লাগানো প্রয়োজন। সাহরি ও ইফতারে অন্যান্য খাবারের পাশাপাশি পর্যাপ্ত পরিমাণ পানি পান করা অত্যন্ত জরুরি। রোজায় ত্বক সুস্থ ও সতেজ রাখতে কিছু বিশেষ নিয়ম মেনে চলা উচিত।

ইফতারের পর অতিরিক্ত চিনিযুক্ত পানীয় ও ক্যাফেইন এড়িয়ে চলা ভালো। এর পরিবর্তে শসা, পুদিনা বা লেবু মেশানো পানীয় পান করা যেতে পারে, যা ত্বককে ভিটামিন ও খনিজ সরবরাহ করে উজ্জ্বল রাখতে সহায়তা করে। এছাড়া বেরি, বাদাম, ডার্ক চকলেট ও ডালিমের মতো অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইবার সমৃদ্ধ খাবার ত্বকের সুরক্ষায় বেশ কার্যকর। বিশেষজ্ঞদের মতে, ইফতারের পর ফল, শাকসবজি ও ভেষজ চা পান করা উচিত। ত্বকের ধরন অনুযায়ী সঠিক ময়েশ্চারাইজার নির্বাচন করাও এ সময় গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন

এবার মিরপুরে প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, রাজধানীতে বাড়ছে নিরাপত্তা উদ্বেগ

শুষ্ক ত্বকের জন্য গ্লিসারিন বা হায়ালুরোনিক অ্যাসিডযুক্ত ময়েশ্চারাইজার এবং তৈলাক্ত ত্বকের জন্য স্যালিসিলিক অ্যাসিডযুক্ত হালকা ময়েশ্চারাইজার ব্যবহার করা যেতে পারে। শুষ্ক ত্বকে ঘন ও ক্রিমি ময়েশ্চারাইজার এবং তৈলাক্ত ত্বকে জেলভিত্তিক ময়েশ্চারাইজার ব্যবহার করলে ভালো ফলাফল পাওয়া যায়। রমজানে ভারী মেকআপ ত্বকের লোমকূপ বন্ধ করে শুষ্কতা বাড়াতে পারে, তাই বিবি ক্রিম বা হালকা উপাদানের প্রসাধনী ব্যবহার করাই শ্রেয়। এছাড়া ঘন ঘন মুখ ধোয়া থেকে বিরত থাকতে হবে, কারণ এতে ত্বকের প্রাকৃতিক তেল কমে যায়। এর বিকল্প হিসেবে হাইড্রেটিং মিস্ট স্প্রে ব্যবহার করা যেতে পারে।

এস এম/ ৬ মার্চ ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

রমজানে ত্বকের যত্ন ও পানিশূন্যতা রোধে কার্যকরী পরামর্শ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

রমজানে ত্বকের যত্ন ও পানিশূন্যতা রোধে কার্যকরী পরামর্শ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ৬ মার্চ ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ৬ মার্চ – রমজান মাসে দীর্ঘ সময় পানি পান না করায় শরীরে পানিশূন্যতা দেখা দিতে পারে, যার সরাসরি প্রভাব পড়ে ত্বকের ওপর। এই শূন্যতা পূরণে ইফতার থেকে সাহরি পর্যন্ত সময়কে সঠিকভাবে কাজে লাগানো প্রয়োজন। সাহরি ও ইফতারে অন্যান্য খাবারের পাশাপাশি পর্যাপ্ত পরিমাণ পানি পান করা অত্যন্ত জরুরি। রোজায় ত্বক সুস্থ ও সতেজ রাখতে কিছু বিশেষ নিয়ম মেনে চলা উচিত।ইফতারের পর অতিরিক্ত চিনিযুক্ত পানীয় ও ক্যাফেইন এড়িয়ে চলা ভালো। এর পরিবর্তে শসা, পুদিনা বা লেবু মেশানো পানীয় পান করা যেতে পারে, যা ত্বককে ভিটামিন ও খনিজ সরবরাহ করে উজ্জ্বল রাখতে সহায়তা করে। এছাড়া বেরি, বাদাম, ডার্ক চকলেট ও ডালিমের মতো অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইবার সমৃদ্ধ খাবার ত্বকের সুরক্ষায় বেশ কার্যকর। বিশেষজ্ঞদের মতে, ইফতারের পর ফল, শাকসবজি ও ভেষজ চা পান করা উচিত। ত্বকের ধরন অনুযায়ী সঠিক ময়েশ্চারাইজার নির্বাচন করাও এ সময় গুরুত্বপূর্ণ।শুষ্ক ত্বকের জন্য গ্লিসারিন বা হায়ালুরোনিক অ্যাসিডযুক্ত ময়েশ্চারাইজার এবং তৈলাক্ত ত্বকের জন্য স্যালিসিলিক অ্যাসিডযুক্ত হালকা ময়েশ্চারাইজার ব্যবহার করা যেতে পারে। শুষ্ক ত্বকে ঘন ও ক্রিমি ময়েশ্চারাইজার এবং তৈলাক্ত ত্বকে জেলভিত্তিক ময়েশ্চারাইজার ব্যবহার করলে ভালো ফলাফল পাওয়া যায়। রমজানে ভারী মেকআপ ত্বকের লোমকূপ বন্ধ করে শুষ্কতা বাড়াতে পারে, তাই বিবি ক্রিম বা হালকা উপাদানের প্রসাধনী ব্যবহার করাই শ্রেয়। এছাড়া ঘন ঘন মুখ ধোয়া থেকে বিরত থাকতে হবে, কারণ এতে ত্বকের প্রাকৃতিক তেল কমে যায়। এর বিকল্প হিসেবে হাইড্রেটিং মিস্ট স্প্রে ব্যবহার করা যেতে পারে।এস এম/ ৬ মার্চ ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×