হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

রামুতে পিকআপ চাপায় ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, ইউপি সদস্যের মৃত্যু

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ৬ জুন ২০২২, ০৩:০০ অপরাহ্ন

সোয়েব সাঈদ, রামু ::

কক্সবাজারের রামুতে পিকআপ চাপায় প্রাণ হারিয়েছেন রাজারকুল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজারকুল ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের মেম্বার মো. জুবাইর।
সোমবার, ৬ জুন বেলা ১১ টায় রামুর কলেজ গেইটের পশ্চিমে কক্সবাজার-চট্টগ্রাম সড়কে এ দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন- কক্সবাজারগামী মোটর সাইকেল আরোহী জুবাইরকে পিছন থেকে আসা বালুবাহী পিকআপ (মিনিট্রাক) মো. জুবাইর (৩৮) কে চাপা দেয়। এতে মো. জুবাইর এর মাথা ও শরীরের অধিকাংশ ক্ষত-বিক্ষত হয়ে যায়। পথচারিরা উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে প্রাণ হারান তিনি।
ঘটনাস্থল পরিদর্শন করেন- রামু হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক জয়নাল ও রামু থানার উপ-পরিদর্শক মো. মঞ্জু। তারা জানান- দূর্ঘটনার শিকার মো. জুবাইর হাসপাতালে নেয়ার পথে মারা যান। তার মৃতদেহ ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে নেয়া হয়েছে।
নিহত মো. জুবাইর রাজারকুল ইউনিয়নের হালদারকুল এলাকার সুলতান আহমদের ছেলে। তিনি রাজনীতি, সমাজসেবার পাশাপাশি ঠিকাদারি কাজেও সক্রিয় ছিলেন।
মো. জুবাইর এর স্বজনরা জানান- দূর্ঘটনাটি রহস্যজনক। তাকে পরিকল্পিতভাবে চাপা দিয়ে হত্যা করা হয়েছে।
জানা গেছে- ঘাতক গাড়িটির মালিক জসিম উদ্দিন রামুর ফতেখাঁরকুল ইউনিয়নের তেচ্ছিপুল সোহাগপাড়া এলাকার বাসিন্দা এবং চালক নাছির একই ইউনিয়নের মন্ডলপাড়ার বাসিন্দা। স্থানীয়রা জানান- গাড়ি চালক নাছির নিয়মিত মাদক সেবন করতেন।
এদিকে মো. জুবাইর এর মৃত্যুর খবরে পুরো এলাকায় শোকাবহ পরিবেশ নেমে আসে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

আরও পড়ুন

কক্সবাজারে কৃষক লীগ নেতা সেলিম রেজা আটক

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

অন্যান্য
Card Image

রামুতে পিকআপ চাপায় ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, ইউপি সদস্যের মৃত্যু

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

রামুতে পিকআপ চাপায় ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, ইউপি সদস্যের মৃত্যু

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ৬ জুন ২০২২, ০৩:০০ অপরাহ্ন
Print Image
সোয়েব সাঈদ, রামু :: কক্সবাজারের রামুতে পিকআপ চাপায় প্রাণ হারিয়েছেন রাজারকুল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজারকুল ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের মেম্বার মো. জুবাইর। সোমবার, ৬ জুন বেলা ১১ টায় রামুর কলেজ গেইটের পশ্চিমে কক্সবাজার-চট্টগ্রাম সড়কে এ দূর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন- কক্সবাজারগামী মোটর সাইকেল আরোহী জুবাইরকে পিছন থেকে আসা বালুবাহী পিকআপ (মিনিট্রাক) মো. জুবাইর (৩৮) কে চাপা দেয়। এতে মো. জুবাইর এর মাথা ও শরীরের অধিকাংশ ক্ষত-বিক্ষত হয়ে যায়। পথচারিরা উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে প্রাণ হারান তিনি। ঘটনাস্থল পরিদর্শন করেন- রামু হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক জয়নাল ও রামু থানার উপ-পরিদর্শক মো. মঞ্জু। তারা জানান- দূর্ঘটনার শিকার মো. জুবাইর হাসপাতালে নেয়ার পথে মারা যান। তার মৃতদেহ ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে নেয়া হয়েছে। নিহত মো. জুবাইর রাজারকুল ইউনিয়নের হালদারকুল এলাকার সুলতান আহমদের ছেলে। তিনি রাজনীতি, সমাজসেবার পাশাপাশি ঠিকাদারি কাজেও সক্রিয় ছিলেন। মো. জুবাইর এর স্বজনরা জানান- দূর্ঘটনাটি রহস্যজনক। তাকে পরিকল্পিতভাবে চাপা দিয়ে হত্যা করা হয়েছে। জানা গেছে- ঘাতক গাড়িটির মালিক জসিম উদ্দিন রামুর ফতেখাঁরকুল ইউনিয়নের তেচ্ছিপুল সোহাগপাড়া এলাকার বাসিন্দা এবং চালক নাছির একই ইউনিয়নের মন্ডলপাড়ার বাসিন্দা। স্থানীয়রা জানান- গাড়ি চালক নাছির নিয়মিত মাদক সেবন করতেন। এদিকে মো. জুবাইর এর মৃত্যুর খবরে পুরো এলাকায় শোকাবহ পরিবেশ নেমে আসে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×