হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

রামুতে সড়ক দূর্ঘটনায় প্রাণ হারালেন তরুন প্রকৌশলী গিয়াস উদ্দিন রুবেল

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ১৪ মে ২০২২, ১০:২১ পূর্বাহ্ন

সোয়েব সাঈদ::

রামুতে সড়ক দূর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তরুন প্রকৌশলী গিয়াস উদ্দিন রুবেল (২২)। তিনি রামু উপজেলার কাউয়ারখোপ বাজারের সার ডিলার নাজির হোছাইনের ছেলে। শুক্রবার, ১৩ মে রাত সাড়ে দশটায় রামুর জোয়ারিয়ানালা ইউনিয়নের লাঠি মৌলভীর টেক নামক স্থানে চট্টগ্রাম -কক্সবাজার সড়কে এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে।

রামু থানার উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল হাসান ঘটনাস্থলে যান। তিনি রুবেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান- দূর্ঘটনার সঠিক কারণ তাৎক্ষণিক জানা যায়নি। তবে স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, মোটর সাইকেল নিয়ে বাড়ি ফেরার সময় অজ্ঞাত একটি বাস মোটর সাইকেলটিকে চাপা দেয়। এতে মাথা তেতলা ও অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে রুবেল ঘটনাস্থলে প্রাণ হারান।

এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। এছাড়াও তুলাবাগান হাইওয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে যান।

আরও পড়ুন

টেকনাফে সিএনজির বিশেষ চেম্বার থেকে ১৩ হাজার ইয়াবা উদ্ধার, চালক আটক

জানা গেছে, নিহত গিয়াস উদ্দিন রুবেল প্রাইভেট সেক্টর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ফেডারেশন বাংলাদেশ, রামু উপজেলা শাখার সহ-অর্থ সম্পাদক। এছাড়াও রুবেল বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমুলক কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলেন। ৩ ভাই, ২ বোনের মধ্যে গিয়াস ছিলেন সবার বড়। তাঁর মৃত্যুর খবরে পুরো রামুতে শোকের ছায়া নেমে এসেছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার সকাল ১০ টায় কাউয়ারখোপ ইউনিয়নের বৈলতলী মসজিদ সংলগ্ন মাঠে গিয়াস উদ্দিন রুবেলের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

রামুতে সড়ক দূর্ঘটনায় প্রাণ হারালেন তরুন প্রকৌশলী গিয়াস উদ্দিন রুবেল

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

রামুতে সড়ক দূর্ঘটনায় প্রাণ হারালেন তরুন প্রকৌশলী গিয়াস উদ্দিন রুবেল

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ১৪ মে ২০২২, ১০:২১ পূর্বাহ্ন
Print Image
সোয়েব সাঈদ:: রামুতে সড়ক দূর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তরুন প্রকৌশলী গিয়াস উদ্দিন রুবেল (২২)। তিনি রামু উপজেলার কাউয়ারখোপ বাজারের সার ডিলার নাজির হোছাইনের ছেলে। শুক্রবার, ১৩ মে রাত সাড়ে দশটায় রামুর জোয়ারিয়ানালা ইউনিয়নের লাঠি মৌলভীর টেক নামক স্থানে চট্টগ্রাম -কক্সবাজার সড়কে এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে। রামু থানার উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল হাসান ঘটনাস্থলে যান। তিনি রুবেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান- দূর্ঘটনার সঠিক কারণ তাৎক্ষণিক জানা যায়নি। তবে স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, মোটর সাইকেল নিয়ে বাড়ি ফেরার সময় অজ্ঞাত একটি বাস মোটর সাইকেলটিকে চাপা দেয়। এতে মাথা তেতলা ও অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে রুবেল ঘটনাস্থলে প্রাণ হারান। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। এছাড়াও তুলাবাগান হাইওয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে যান। জানা গেছে, নিহত গিয়াস উদ্দিন রুবেল প্রাইভেট সেক্টর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ফেডারেশন বাংলাদেশ, রামু উপজেলা শাখার সহ-অর্থ সম্পাদক। এছাড়াও রুবেল বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমুলক কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলেন। ৩ ভাই, ২ বোনের মধ্যে গিয়াস ছিলেন সবার বড়। তাঁর মৃত্যুর খবরে পুরো রামুতে শোকের ছায়া নেমে এসেছে। পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার সকাল ১০ টায় কাউয়ারখোপ ইউনিয়নের বৈলতলী মসজিদ সংলগ্ন মাঠে গিয়াস উদ্দিন রুবেলের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×