কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) অভিযান চালিয়ে ৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. বেলাল (২৯) নামের এক ব্যক্তিকে আটক করেছে।
সোমবার (৪ আগস্ট, ২০২৫) সকাল পৌনে দশটায় রেজুখাল চেকপোস্টে একটি নিয়মিত তল্লাশির সময় তাকে আটক করা হয়।
বিজিবি সূত্র জানায়, রেজুখাল চেকপোস্টে কর্তব্যরত একটি দল সোনারপাড়া থেকে কক্সবাজারগামী একটি সিএনজি তল্লাশি করে। এ সময় সিএনজির যাত্রী মো. বেলালের প্যান্টের বাম পকেট থেকে ৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটককৃত বেলাল উখিয়া থানাধীন জালিয়াপালং ইউনিয়নের ডেইলপাড়া গ্রামের শামসুল আলমের ছেলে। মাদক বহনের কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
উখিয়ায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, তিন ঘণ্টা ধরে সড়ক অবরোধ, আটকা কয়েক হাজার যানবাহন
আটককৃত আসামীকে ইয়াবা ট্যাবলেট এবং অন্যান্য মালামালসহ প্রচলিত আইন অনুযায়ী থানায় মামলা দায়ের করে পুলিশের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিএসসি জানিয়েছেন, সীমান্তবর্তী এলাকায় অপরাধ দমন, মাদক ও চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত থাকবে।




মন্তব্য করুন