কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে অভিযান চালিয়ে সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সেকেন্ড-ইন-কমান্ড হিসেবে পরিচিত নূর হোসেন (৩১) ও সংগঠনটির আর এক সদস্য মো. জুনায়েদ (২৩) কে গ্রেপ্তার করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাতে উখিয়ার ১৭ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরের গোলঘরসংলগ্ন একটি চা দোকানের সামনের সড়ক থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। আটক নূর হোসেন এবং জুনায়েদ ১০ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরের বাসিন্দা।
শনিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন, ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ রিয়াজ উদ্দিন আহমেদ।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে আরসার সেকেন্ড-ইন-কমান্ড নূর হোসেন ও সংগঠনটির আরেক সদস্য জুনায়েদকে আটক করা সম্ভব হয়েছে।
ইনানীতে গ্যাসকূপের আগুন নেভানোর প্রক্রিয়া শুরু
তিনি বলেন, “গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে উখিয়া থানায় দায়ের করা একটি মামলা রয়েছে। তাঁরা ওই মামলার দীর্ঘদিনের পলাতক আসামি। গ্রেপ্তারের পর তাঁদের সংশ্লিষ্ট মামলায় আদালতে পাঠানো হয়েছে।”
- উখিয়ায় ইউনাইটেড পারপাস'র প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত
- উখিয়ায় আর্থ আওয়ার উদযাপন
❓ সাধারণ জিজ্ঞাসা
প্রশ্ন: রোহিঙ্গা আশ্রয়শিবিরে আরসার সেকেন্ড-ইন-কমান্ডসহ গ্রেপ্তার-২ সম্পর্কিত তথ্য কী?
উত্তর: কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে অভিযান চালিয়ে সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সেকেন্ড-ইন-কমান্ড হিসেবে পরিচিত। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।




মন্তব্য করুন