হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

নিখোঁজের একদিন পর জম্মু-কাশ্মীরে দুই পুলিশ কর্মকর্তার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
📌 সংক্ষেপ: দুই পুলিশ কর্মকর্তার গুলিবিদ্ধ মরদেহজম্মু,১২ নভেম্বর-ভারতের জম্মু-কাশ্মীরের কিশতওয়ার জেলায় নিখোঁজ হওয়ার একদিন পর দুই পুলিশ কর্মকর্তার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার সকালে জেলার দ…


দুই পুলিশ কর্মকর্তার গুলিবিদ্ধ মরদেহ

জম্মু,১২ নভেম্বর-ভারতের জম্মু-কাশ্মীরের কিশতওয়ার জেলায় নিখোঁজ হওয়ার একদিন পর দুই পুলিশ কর্মকর্তার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে জেলার দুর্গম ডাচ্ছান এলাকা থেকে নিরাপত্তা বাহিনী তাঁদের মরদেহ উদ্ধার করে। এ সময় তাঁদের সঙ্গে থাকা সরকারি অস্ত্রের কোনো খোঁজ পাওয়া যায়নি।

নিহত দুই কর্মকর্তা হলেন বাবি চাঁদ (৫৭) ও রাশপাল কুমার (৪৫)। তাঁরা স্থানীয় পুলিশের স্পেশাল অপারেশনস গ্রুপের (এসওজি) সদস্য ছিলেন। ডাচ্ছান এলাকার কিয়ার গ্রামে তাঁরা দায়িত্ব পালন করতেন।

আরও পড়ুন

কপ৩১ সম্মেলনের ফাঁকে এরদোয়ানের সঙ্গে বৈঠক, ইরান-তুরস্কের সম্পর্ক জোরদারে আলোচনা

কর্মকর্তাদের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, বুধবার তাঁরা কিয়ার এলাকা থেকে মারওয়াহ সেক্টরের একটি সেনা পোস্টের উদ্দেশে রওনা হয়েছিলেন। সেখানে দায়িত্বে থাকা সেনাসদস্যদের সঙ্গে তাঁদের দায়িত্ব বদল করার কথা ছিল। তবে নির্ধারিত স্থানে তাঁরা পৌঁছাননি। পরে তাঁদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব না হওয়ায় তল্লাশি অভিযান শুরু করা হয়।

স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে দেহারনা বনাঞ্চলের কাছে গুলির শব্দ শোনা যায়। এরপর বিষয়টি নিরাপত্তা বাহিনীকে জানানো হয়।

নিখোঁজ দুই কর্মকর্তার সন্ধানে ভারতীয় সেনাবাহিনী, কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) এবং স্থানীয় পুলিশ যৌথভাবে দুর্গম পাহাড়ি ও বনাঞ্চলে অভিযান চালায়। এর পরই তাঁদের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়।

এস এম/ ১২ নভেম্বর ২০২৬


❓ সাধারণ জিজ্ঞাসা

প্রশ্ন: নিখোঁজের একদিন পর জম্মু-কাশ্মীরে দুই পুলিশ কর্মকর্তার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার সম্পর্কিত তথ্য কী?

উত্তর: দুই পুলিশ কর্মকর্তার গুলিবিদ্ধ মরদেহজম্মু,১২ নভেম্বর-ভারতের জম্মু-কাশ্মীরের কিশতওয়ার জেলায় নিখোঁজ হওয়ার একদিন পর দুই পুলিশ কর্মকর্তা। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

আন্তর্জাতিক
Card Image

নিখোঁজের একদিন পর জম্মু-কাশ্মীরে দুই পুলিশ কর্মকর্তার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

নিখোঁজের একদিন পর জম্মু-কাশ্মীরে দুই পুলিশ কর্মকর্তার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
Print Image
[ad_1] দুই পুলিশ কর্মকর্তার গুলিবিদ্ধ মরদেহজম্মু,১২ নভেম্বর-ভারতের জম্মু-কাশ্মীরের কিশতওয়ার জেলায় নিখোঁজ হওয়ার একদিন পর দুই পুলিশ কর্মকর্তার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার সকালে জেলার দুর্গম ডাচ্ছান এলাকা থেকে নিরাপত্তা বাহিনী তাঁদের মরদেহ উদ্ধার করে। এ সময় তাঁদের সঙ্গে থাকা সরকারি অস্ত্রের কোনো খোঁজ পাওয়া যায়নি।নিহত দুই কর্মকর্তা হলেন বাবি চাঁদ (৫৭) ও রাশপাল কুমার (৪৫)। তাঁরা স্থানীয় পুলিশের স্পেশাল অপারেশনস গ্রুপের (এসওজি) সদস্য ছিলেন। ডাচ্ছান এলাকার কিয়ার গ্রামে তাঁরা দায়িত্ব পালন করতেন।কর্মকর্তাদের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, বুধবার তাঁরা কিয়ার এলাকা থেকে মারওয়াহ সেক্টরের একটি সেনা পোস্টের উদ্দেশে রওনা হয়েছিলেন। সেখানে দায়িত্বে থাকা সেনাসদস্যদের সঙ্গে তাঁদের দায়িত্ব বদল করার কথা ছিল। তবে নির্ধারিত স্থানে তাঁরা পৌঁছাননি। পরে তাঁদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব না হওয়ায় তল্লাশি অভিযান শুরু করা হয়।স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে দেহারনা বনাঞ্চলের কাছে গুলির শব্দ শোনা যায়। এরপর বিষয়টি নিরাপত্তা বাহিনীকে জানানো হয়।নিখোঁজ দুই কর্মকর্তার সন্ধানে ভারতীয় সেনাবাহিনী, কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) এবং স্থানীয় পুলিশ যৌথভাবে দুর্গম পাহাড়ি ও বনাঞ্চলে অভিযান চালায়। এর পরই তাঁদের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়।এস এম/ ১২ নভেম্বর ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×